নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধাপরাধীদের বিচার চাই।

জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।

শফিউল আলম ইমন

জীবনের দৈর্ঘ্য নয় তীব্রতাই হচ্ছে জীবনের সবকিছু। ধুকে ধুকে বেঁচে থাকা নয়, প্রচন্ড উত্তাপে ছারখার করে দেয়ায় হচ্ছে জীবন। খুবই সাধারন একজন। স্বপ্নময় জগতে বসবাস করি।

শফিউল আলম ইমন › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কবিতা-৫ : নিজের আড়ালে //সুনীল গঙ্গোপাধ্যায়....

৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:০৪

সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে

মানুষ দেখে না,

সে খোঁজে ভ্রমর কিংবা

দিগন্তের মেঘের সংসার।



আবার বিরক্ত হয়

কতকাল দেখে না আকাশ

কতকাল নদী বা ঝরনায় আর

দেখে না নিজের মুখ

আবর্জনা, আসবাবে বন্দী হয়ে যায়

সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে



রমনীর কাছে গিয়ে

বারবার হয়েছে কাঙ্গাল,

যেমন বাতাসে থাকে সুগন্ধের ঋণ

বহু বছরের স্মৃতি আবার কখন মুছে যায়,

অসম্ভব অভিমান খুন করে পরমা নারীকে

অথবা সে অস্ত্র তোলে নিজেরই বুকের দিকে

ঠিক যেন জন্মান্ধ তখন

সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:৪৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব সুন্দর অনুভব....মন ছুঁয়ে গেলো।
"সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে"..দারুন।

শুভেচ্ছা রইলো।

৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৪৭

শফিউল আলম ইমন বলেছেন: সাজি ধন্যবাদ। কেমন আছ?

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১১

সবুজ আরেফিন বলেছেন: 'রমনীর কাছে গিয়ে
বারবার হয়েছে কাঙ্গাল,
যেমন বাতাসে থাকে সুগন্ধের ঋণ
বহু বছরের স্মৃতি আবার কখন মুছে যায়,
অসম্ভব অভিমান খুন করে পরমা নারীকে
অথবা সে অস্ত্র তোলে নিজেরই বুকের দিকে
ঠিক যেন জন্মান্ধ তখন
সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে।'


সুনীল গঙ্গোপাধ্যায় শুধু কবিতা লিখলেই চলতো। তারপরেও তার হাত থেকেই বেরিয়ে এসেছে প্রথম আলো, সেই সময়, পূর্ব-পশ্চিম আর ছবির দেশে কবিতার দেশের মত গদ্যের পায়েস।




১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৭

শফিউল আলম ইমন বলেছেন: হুমম...গদ্য, পদ্য দুটাতেই সফল তিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.