| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা অন্ধকার সময়ে বেড়ে ওঠা প্রজন্ম।স্বাধীনতার পর আমরা যারা এই পৃথিবীতে এসেছি আজন্ম পাপ আমাদের স্পর্শ করেছে।জ্ঞান হবার পর থেকেই রাস্ত্রযন্ত্রগুলু থেকে শুনে এসেছি নানান পাপ প্রচারনা। ইতিহাস কাউকে ক্ষমা করে না।দীর্ঘ ৪২ বছর পর হলেও, সমগ্র জাতি আজ তাঁর সঠিক ঠিকানাতে পৌঁছেছে। ৩০ লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় পাওয়া আমাদের এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়াটা ঠিক হবে না। আমার বক্তব্য স্পষ্ট, আমি রাজনীতি বুঝিনা। শুধু এটুকু বুঝি যারা আমার দেশের স্বাধীনতাকে স্বীকার করে, ৭১ এর চেতনাকে ধারণ করে, তাদেরেই কেবল এই দেশে রাজনীতি করার অধিকার আছে। বাকীদের নাই। সত্যিকারের ইতিহাস স্বীকার করেই রাজনীতি করতে হবে। আমরা মনে হয় সেই সময়ের মুখুমুখি হয়েছি। আমদের রাজনীতিবিদ ভাইদের বলছি শুদ্ধ ও সঠিক পথে রাজনীতি না করলে এই প্রজন্ম কাউকেই ক্ষমা করবে না। আপনি যে দলেরেই হন না কেন। ৩০ লক্ষ লোকের জীবন দান, কোন ফাজলামির বিষয় না। ২ লক্ষ নারীর সম্ভ্রম কোন সামান্য িষয় না। আর যারা জন্মের সময়ই এই দেশটিকে গলািটপে হত্যা করতে চেেয়ছিল তাঁদের বিচার এই দেসা হতেই হবে। আমদের প্রজন্ম কক্ষনো তাদের ক্ষমা করবে না।
©somewhere in net ltd.