| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক দুপুর...... রোদে জ্বলা, ব্যস্ত হেঁটে চলা বহুদূর......
হাতে গীটার...... আরেকবার, হোকনা শব্দের খেলা সুর...
অবাক তোকে শুধু তাকিয়ে দেখি অপলক ভালবাসায়,
সে কি তুই নস, যে মায়াবী বর্ষার উত্তাল সমুদ্দুর...
দৃষ্টি নদী ভেজা অভিমান, ওই মায়াবী আবেগ তোর,
মুছে দেব আলতো করে, দেখবি শিশির ঝরা প্রহর।
তোকে ঘিরে যত কথা, এই সাজানো সপ্নঘর,
আমি সুখি তোকে নিয়ে, আমি সুখের স্বার্থপর।
©somewhere in net ltd.