নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

minsomnaz

shohoj shorol vabe shob kichu vabi /jotil vabe vabte parina /

নাজিয়া জামান

shohoj shorol vabna vabi /jotil kichu vabte parina /

নাজিয়া জামান › বিস্তারিত পোস্টঃ

মেঘবতী কন্যা কলাবতী রং

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪



মেঘবতী কন্যা ধীরে ধীরে নেমে এল

একাকী তরুণের পাশে

আধো আলো আধো অন্ধকার রূম …

তরুণ মগ্ন গুটি গুটি শব্দের বিনুনিতে

কেঁপে ওঠে কার অন্ধকারের ভেতর ঘুমিয়ে থাকা সত্তা

চোখের পলক পড়ে না

মেঘবতীর সাদা পাখনা

দূরে সরে যায় রূপোলী হাওয়ার মত..........

যেন দূর সমুদ্দুর............।

অক্লেশে হৃদয়ের ভেতর থাকে

যে প্রজাপতির বর্ণময় রং

শিশির হয়ে যায় রাতের কালো আলোয় ………।

গলে যায় রঙ্গিন মেঘ

কুয়াশা হয়ে দূরে দূরে সরে যায় ……।

ধীরে ধীরে মেঘবতীর কলাপাতা ঠোঁট

কেঁপে কেঁপে

কুয়াশা হয়…………

তরুণের মগ্ন মন

ঐ কলাপাতা ঠোঁট আর লেবুপাতা কপোলে…………

বুকের মধ্যে আগুন রক্তে অমনিশার অন্ধকার ……।।

না স্বপ্ন না মূর্ত

তরুণ বিক্ষিপ্ত বিচ্ছিন্ন…………।।

আহ কি অসম্ভব ভাল লাগা ঐ লেবুপাতা রং এর নারী ………।

মেঘবতী কুয়াশা

শিশিরের গন্ধ ভাসে বাতাসে …………।

তার গোলাপের পাপড়ির মত ঠোঁটে

বিচ্ছিন্ন আলো

আহ কি অসম্ভব ভাল লাগা ঐ লেবুপাতা মনে …………।।

মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

bikalbela বলেছেন: ভাল লাগল।

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

ভিয়েনাস বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

শহিদুল ইসলাম বলেছেন: সুন্দর !

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

ওওওওওওও বলেছেন: ভাল লাগল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.