নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাব অবিরাম -------

নামহীন বিপ্লবী

সত্যের পক্ষে লড়াই করতে থাকা এক জন মানুষ

নামহীন বিপ্লবী › বিস্তারিত পোস্টঃ

যাদের চোখে ভাসে বিপ্লবের হাতছানি তাদের পড়া দরকার যেসব বই -----------------

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

শরতচন্দ্রের পথের দাবী উপন্যাস দিয়ে শুরু--------------- হালকা পাতলা ডোজ----------
বইটি অনলাইনে পড়া যাবে এই লিংকে গিয়ে----- পথের দাবী
শরৎচন্দের কিছু বই ডাউনলোড করা যাবে এইখান থেকে--- শরৎচন্দ্রের কিছু বই

সমরেশ মজুমদারে কালবেলা -----------কালবেলা ডাউনলোড লিংক
সমরেশ মজুমদারে উত্তরাধিকার ----------- উত্তরাধিকার ডাউনলোড লিংক

সমরেশ মজুমদারে কালপুরুষ ---------------- কালপুরুষ ডাউনলোড লিংক এখানে

আমার কাছে উত্তরাধিকার সবেচেয়ে বেশি ভালো লেগেছে। সমরেশের ত্রিরত্ন খ্যাত (উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ) উপন্যাসগুলোর মধ্যে প্রথমটিই হচ্ছে উত্তরাধিকার। উত্তারাধিকারে উপন্যাসে দেখানো হয়েছে ত্রিরত্নের প্রধান চরিত্র (পুরুষ চরিত্র বলাটা উত্তম)অনিমেষের বেড়ে ওঠা। ডুয়ার্সের চা বাগানের জীবন পেরিয়ে জলপাইগুড়ি শহরের জীবন। ঘটনাগুলো আজও ছবির মত ভাসে আমার চোখের সামনে।অনেক সময় নিজের সাথে গুলিয়ে ফেলেছি অনিমেষকে বিশেষ করে যখন অনিশেষ চা বাগান ছেড়ে জলপাইগুড়িতে প্রথম আসে, রুমালে করে চা বাগানের অল্প একটু মাটি সাথে করে। নিজ বাড়ি ছেড়ে মেসে আসার সময় প্রত্যেকটি মানুষেরই এ রকম হয় বলে আমার বিশ্বাস।

কালবেলায়--- অনিশেষের যৌবন,বামপন্থী আন্দোলন তথা নকশাল আন্দোলনের সাথে জড়িয়ে পড়া, মাধবীলতার সাথে প্রণয় আবদ্ধ হওয়া। এবং সবেশেষে আন্দোলনে অসফল হয়ে পুলিশের অত্যাচারে পঙ্গুত্ব বরণ। কালবেলার অনিশেষের মাধ্যমে আসলে ষাটের দশকে পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলনে যোগ দেয়া এক শ্রেণীর যুবকের চিত্র তুলে ধরেছিলেন। যাদের লক্ষ ছিল শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা…অবশ্য তাদের পদ্ধতি নিয়ে যথেষ্ঠ সন্দেহ থেকে যায়। মানুষ তাদের পথকে সমর্থন করেনি। কালবেলা উপন্যাসে অনিমেষের পাশাপাশি মাধবীলতার চরিত্রটিও সাবলীলভাবে ফুটে উঠেছে। অনিশেষের বিপ্লবের সপ্ন দেখার ক্ষেত্রে যথেষ্ট অনুপ্রেরণা যুগিয়েছিল মাধবীলতা।

কালপুরুষ উপন্যাসের প্রধান চরিত্র মূলত তিনটি হলেও উপন্যাসজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় অনিমেষের ছেলে অর্ককে। তাকে নিয়েই এ উপন্যাসের ঘটনা এগিয়ে যায়। প্রথম দিকে বস্তির পরিবেশে বিপথে পা বাড়ালেও শেষ পর্যন্ত দেখা যায় পিতা মাতার আদর্শের পথে সে ফিরে যায়। কালপুরুষে সাংসারিক টানপোড়েন সুন্দরভাবে তুলে ধরেছেন সমরেশ।বাঙালি রমণীদের চিরকালিন অসহায়ত্বও ফুটে উঠেছে এ উপন্যাসটিতে।

আরেকটি আছে গর্ভধারিনী যার ডাউনলোড লিংক খুজে পাইনি। সাথে আছে আট কুঠুরী নয় দরোজা------- আট কুঠুরী নয় দরজা ডাউনলোড লিংক এখানে------------
ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস এর তুলনা হয় না কারো সাথে-------- ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসের ডাউনলোড লিংক

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭

কর্কট জাতক বলেছেন: "আট কুঠুরী নয় দরজা" র তুলনা হয় না ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫০

নামহীন বিপ্লবী বলেছেন: আমিও আপনার সাথে একমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.