নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মোবারক

১২৩

এম এম কােজম

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

এম এম কােজম › বিস্তারিত পোস্টঃ

মোটামুটি ভালো ইংরেজী জানেন, এমন ব্লগাররা এখানে একটু দয়া করে ক্লিক করেনতো।

৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৪০













সামুর জ্ঞানী গুণী প্রিয় ব্লগারদের নিকট একটি বিষয় জানতে চাই। তা হলো, ইংরেজী শব্দগুলোর মধ্যে কোনগুলো বর্তমানে বেশী প্রচলিত আর কোনগুলো বেশী প্রচলিত নয় এটা বুঝার কোন উপায় আছে কি? ডিকশনারিতে তো অনেক শব্দই থাকে। কিন্তু যেগুলো বেশী প্রচলিত নয় সেগুলো মুখস্ত করেতো বেশী লাভ নেই, তাইনা? যদি কোন জ্ঞানী ব্লগার এই ব্যাপারে সাহায্য করতেন, তাহলে আমার খুব উপকার হতো এবং আরো অনেকেরই উপকার হবে নিশ্চয়ই। এমনকি আপনার ছোট ভাই বোনদেরও একসময় উপকারে লাগতে পারে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৩

ইউক্লিড রনি বলেছেন: বিবিসি বাংলায় জুগাজুগ করেন।
আর ডিকশনারির সব শব্দই প্রচলিত।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:০২

এম এম কােজম বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। সবই প্রচলিত, তবুও কম বেশী আছেনা।

২| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:০৮

ফ্রিঞ্জ বলেছেন: ডিকশনারী শব্দ মুখস্ত করার জন্য নহে রে পাগলা। ওইটা 'লুক আপ' এর জন্য।
শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে চাইলে ইংলিশ বই বা পত্রিকা পড়েন... যেইটা যাইটা অপরিচিত পাইবেন ডিকশনারী তে দেইখা লইবেন।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৪০

এম এম কােজম বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:১২

ঢাকাবাসী বলেছেন: উপরে ফ্রিন্জ বলেছেন ডিকশনারী শব্দ মুখস্ত করার জন্য নহে রে পাগলা। ওইটা 'লুক আপ' এর জন্য।
শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে চাইলে ইংলিশ বই বা পত্রিকা পড়েন... যেইটা যাইটা অপরিচিত পাইবেন ডিকশনারী তে দেইখা লইবেন।
সঠিক কথা।

৪| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:২৮

সেলিম মোঃ রুম্মান বলেছেন: গুগল মামারে জিজ্ঞাস করেন :-<

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৪০

এম এম কােজম বলেছেন: ধন্যবাদ।

৫| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৪২

একাকী বাংলাদেশি বলেছেন: ব্লগে এই ব্যাপারে পুরোপুরি সাহায্যে পাবেন কিনা জানিনা। সবচেয়ে ভালো হয় এমন কাউকে খুঁজে বের করা যে ইংরেজী ভালো জানে তার কাছ থেকে উপদেশ নেয়।

আর আমার অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে বলবো আপনি কোন লেভেলের ইংরেজী শিখতে চাচ্ছেন। যেমন যদি স্পোকেন এর জন্য হয় তাহলে খুব একটা বেশি ইংরেজীর দরকার নেই। দুই থেকে তিন মাসের মধ্যেই স্পোকেনের জন্য প্রয়োজনীয় ভালোই ইংরেজী শব্দ শিখতে পারবেন। এক্ষত্রে বাজারে চালু স্পোকেন ভোকাবুলারি দেখতে পারেন। সাইফুর'এ এ্যালর্জি না থাকলে ওদের বইগুলা ফলো করতে পারেন। আর যদি রিডিং এর জন্য শিখতে চান সেই ক্ষে্ত্রে নিউজ পেপার আদর্শ বলেই জানি। আর বেশী ভালো করে শিখতে চাইলে এডিটোরিয়াল গুলোও ফলো করলে ভালো হয়। আর আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে কঠিন সেটা হলো রাইটিং এর ইংরেজী। কারন হালকা পাতলা রাইটিং আপনি রিডিং আর স্পোকেন এর ইংরেজী দিয়ে চালিয়ে দিতে পারবেন। কিন্তু ভালো মানের রাইটিং এর জন্য দীর্ঘসময় ধরে অধ্যবসায় ছাড়া আর কোন পথ নেই। কারন রাইটিং এ আপনি একজন লেখক। সমস্ত কিছু আপনি নিয়ন্ত্রন করছেন। কিন্তু ঘটনা হচ্ছে ঐ পর্যায়ের রাইটিং আপনার আদৌ দরকার আছে কিনা সেটাও বিবেচ্য বিষয়। যাই হোক একটু জ্ঞান দিয়ে ফেল্লাম। আসলে এক সময় ডিকশনারি নিয়ে আমারও এরকম একটা মনোভাব ছিলো তাই আর কি।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৮

এম এম কােজম বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনাদের থেকে জ্ঞান নেয়ার জন্যইতো এই পোষ্ট দিলাম। ভালো থাকুন।

৬| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: আমার ব্যাক্তিগত একটি উপায় আপনাকে বলি। ছোট একটি পকেট ডিকশনারি কিনেন।

A--থেকে শুরু করেন। প্রতিদিন ৫ টি করে ওয়াড়ড মুখস্ত করেন।
অল্প দিনেই আপনার এই "এ" শেষ হইয়ে যাবে। এইভাবে এ,বি, ছি শেষ করতে পারলে আপনার অনেক কাজ হইয়ে যাবে।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৮

এম এম কােজম বলেছেন: ধন্যবাদ।

৭| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬

রোহান মাকসুদ বলেছেন: নিয়মিত ইংরেজী পএিকা, ইংরেজী ম্যাগাযিন পড়েন। ডিকশনারি পাশে রাখেন।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৯

এম এম কােজম বলেছেন: ধন্যবাদ।

৮| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:০৮

ফিরে এলাম নতুন নিকে বলেছেন: Oxford Advanced Learner's Dictionary তে core vocabulary
নামে ৩৫০০ শব্দের একটা অধ্যায় আছে। এই শব্দগুলো ইংরেজি ভাষার প্রাথমিক ভিত্তি। এগুলো মুখস্ত করে ফেলুন।
এরপর বাজারে প্রচলিত যে কোন পকেট ডিকশনারী হাতে নেবেন। সেক্ষেত্রে, বাংলা টু ইংরেজি পকেট ডিকশনারীও কিনে নেবেন। পরে বুঝবেন এই দুটো পকেট ডিকশনারী আপনার কত কাজে দেবে।
পুরোটাই আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম।

৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪১

এম এম কােজম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

৯| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি গুগলে গিয়ে মোষ্ট ফ্রিকুয়েন্ট ওয়ার্ড ইন ইংলিশ লিখে সার্চ দেন।

৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪১

এম এম কােজম বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।

১০| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:০৪

ফ্রিঞ্জ বলেছেন: ফ্রিঞ্জ কে ধন্যবাদ।
েস িলম েমাঃ রুম্মান কে ধন্যবাদ।
বজ্জাদ সাজ্জাদ কে ধন্যবাদ।
রোহান মাকসুদ কে ধন্যবাদ।
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা অনেক অনেক ধন্যবাদ।

কেন এই অবিচার? জাতি জানতে চায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.