নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

ইনভেলাপ জিন্দাবাদ!

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৩৪



ইনভেলাপ জিন্দাবাদ!
মানে টেকার খাম, ধন্যবাদ!
আমরা দেখেছি যে, ইনকিলাবের চেয়েও ইনভেলাপ বেশি কার্যকর।

ইনকিলাব তো জামাতি আর বামাতিদের কথাবার্তা। আমারও!
ইনভেলাপ চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের কথা, সব সরকারের।

অতএব, পাকিস্তান স্বাধীন হয়েছে, তারা ইনকিলাব বলে, শেখমুজিবুরও ইনকিলাব বলেছেন।
উপমহাদেশে ইনকিলাবকে ভাষা দিয়ে রূপান্তর করা যায় না।
তাই মৌলিক বাংলা না হলেও ইনকিলাব বা ইনসাফের মানে আমরা বুঝি।

বাংলায় 'ন্যায়বিচার বা ন্যায্যতা' না বলে ইনসাফ বলার মধ্যে অন্য মতলব থাকতেই পারে, দেখুন কারা এসব বলে!
কিন্তু খাঁটি বাংলারও সমস্যা আছে।
অবশ্য, কোন ভাষাই খাঁটি না। হতে পারে, আমাদের বাংলাও না।

তাই বলছি যে, 'নিপীড়িত মানুষ' না বলে মজলুম বললেই ক্ষতি কী?
মানুষ তো ঠিক বুঝতে পারছে!

খাঁটি বাংলা না, কিন্তু তবু তো আমরা সব বুঝি! নাকি?
বলছি যে খাঁটি বাংলা বলে কি কিছু আছে?
খাটি ইংরেজি বা ফরাসি বলেও কিছু নেই। সব ভাষা সবার কাছে ঋণী।

আসল কথা হলো, যারা ইনসাফ বা ইনকিলাব বলছে, তারা কারা, কী উদ্দেশ্যে বলছে।
তাদের কথা ক্ষমতাসীনদের শুনতে হবে।
প্রসঙ্গত, দৈনিক ইনকিলাব আমি পড়ার বয়স থেকে পড়ছি।

পয়েন্টে আসেন, যারা এসব আমদানি করছে, তাদের নিয়ত কী (নিয়তও বাংলা না, তবু আমরা বুঝি)?
যাহোক, নিয়ত বা অভিপ্রায় এখানে বড় বিষয়।্

তাই একটি ভাষায় শব্দের আমদানি-রপ্তানি থামানোর চিন্তা বাদ দিন। মাতৃভাষার জন্য জীবন দিয়ে আমরা যেন ভাষার উত্তরণকে বাধাগ্রস্ত না করি!
প্র
প্রসঙগত যারা এসব বলেন অথবা ইচ্ছাকৃতভাবে বিভাজন সৃষ্টি করছে, তাদেরকে জিজ্ঞেস করুন।
কেন এসব বলছেন, এবং কী কারণে বলছেন!
ঘটনার মগডালে উঠতে হবে যদি আমরা সঠিক কারণ বুঝতে চাই।

সবার আগে আমরা চাই, বাংলাদেশ আমাদের দেশ হোক, বাংলা আমাদের ভাষা হোক, আমাদের জাতীয় সঙ্গীত বা এর পতাকা নিয়ে কোন বিতর্ক না হোক। চব্বিশের তথাকথিত কোটা আন্দোলনের কারণে নতুন প্রজন্মে কিছু প্রশ্নের জন্ম হয়েছে।

এসবের উত্তর বর্তমান সরকারকেই দিতে হবে।

আমাদের প্রজন্ম বড় হয়েছে এই বিশ্বাসে যে, তাদের আছে একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত এবং তিনটি জাতীয় দিবস, যাতে কেউ এপর্যন বিতর্ক করে নি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.