| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ মঈন উদ্দিন রেজা নাদিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি বি এ করছি।অবসরে কিছু লিখার চেষ্টা, ভার্সিটি, পড়া , পড়ানো.........সব মিলিয়ে চলে যাচ্ছে মুহূর্ত গুলো।।
আমরা অনেকেই ECONOMICS এর MONOPOLY কনসেপ্ট এর সাথে পরিচিত।
যখন বাজারে ভোক্তার তুলনায় সরবরাহকারী কম ( ১ জন বিক্রেতা, অনেক জন ক্রেতা) থাকে, এই অবস্থাকে অর্থনীতির ভাষায় MONOPOLY বলে।
কিন্তু ঘটনাটা যদি উল্টো হয়, মানে, ১ জন ক্রেতা আর অনেক বিক্রেতা, এই পর্যায় কে বলা হয় MONOPSONY.
OLIGOPOLY হচ্ছে সেই অবস্থা যেখানে ভোক্তার তুলনায় সরবরাহকারী কম থাকে কিন্তু সেটা ১ জন নয়, ১ জনের বেশী সরবরাহকারী এবং মুটি কয়েক সরবরাহকারীরা নিজেদের মধ্যে একটা গোষ্ঠী করে অনেকটা MONOPOLYর মত অবস্থা তৈরী করে বাজারে।
OLIGOPOLY নিয়ে একটা বেশ মজার গল্প আছে। গল্পটা অনেকটা এমন...
" একবার ২ বন্ধু রাতের বেলায় লং ড্রাইভ এ বের হয়। সারা রাত বাইরে কাটায়। কিন্তু সকালে ছিল তাদের পরীক্ষা।সকালে বাসায় এসে ওরা ঘুমিয়ে পড়ে। যা হবার।পরীক্ষা মিস।
পরদিন ওরা স্যার এর কাছে যায় আর বলে যে, তাদের গাড়ির টায়ার টা ব্রাস্ট হয়ে যায় রাস্তায়। তারা স্যার কে পরীক্ষা টি নেওয়ার জন্য অনুরোধ করে। স্যার ও ভালো মানুষ। পরদিন পরীক্ষা দিয়ে যেতে বলল।
পরদিন স্যার ২ জন কে ২ রুমে বসায়। তাদের কে একই প্রশ্ন দেওয়া হয়।আর প্রশ্ন পত্রে ১ টাই প্রশ্ন ছিল," গাড়ির কোন টায়ার টি ব্রাস্ট হয়েছিল?"
( ভুল মার্জণীয় )
২|
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৩২
স্বাধীকার বলেছেন: সবার বুঝার জন্য কিংবা পোস্টকে আকর্ষনীয় করার জন্য উদাহরণ দিলে ভালো হয়। যেমন :
১। মনোপলি মার্কেট=বাংলাদেশের তিতাস গ্যাস, একজনমাত্র লাইনে গ্যাস বিক্রেতা, বহু বহু ক্রেতা।
২। মনোপসনি মার্কেট= কেরু এন্ড কোং, একজনমাত্র ক্রেতা, আর হাজার হাজার চাষী ওখানের আখ বিক্রেতা।
৩। অলিগোপলি মার্কেট = বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানী গুলি, কয়েকজনমাত্র বিক্রেতা, বহু ক্রেতা সারা দেশে। নিজেদের মধ্যে অলিখিত চুক্তির মাধ্যমে বাজার নিয়ন্ত্রন করে, দাম ধার্য করে, দরকষাকষির সুযোগ কম।
এটা কেবল আমার মতামত। ভেবে দেখতে পারেন। ভালো থাকবেন।
৩|
১৪ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:০২
রাজকবি বলেছেন: ভাল লাগল। উদাহরণ থাকলে আরো ভাল লাগত। দুঃখিত, গল্পটাকে relate করতে পারলাম না।
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩০
মোহাম্মদ মঈন উদ্দিন রেজা নাদিম বলেছেন: এটা আমার বলা বা লিখা গল্প না।বাংলাদেশে ইকোনোমিক্স এর বস (আমার চোখে) "মোস্তাফিজুর রহমান স্যার এর দেওয়া উদাহরন।
স্যার আমাদের ডিপার্টমেন্ট এর শিক্ষক ছিলেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১:৪১
আকাইম্মা পোলা বলেছেন: Golpo ta valo legese