নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঢুইকা কমেন্ট ন করলে কিন্তু খবর আছে

হি হি

মুহাম্মাদ আলী

নাম মোহাম্মাদ আলী।স্কুল সার্টিফিকেট অনুযায়ী আমার জন্ম ১৯৯৬ সালের ১১ ই অক্টোবর।জন্ম হয়েছে ঢাকায়।বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশকে খুব ভালোবাসি।নেট এ ব্লগিং করতে ভালোবাসি।একজন ছোটখাট গেমার।নিজের সম্পর্কে স্পষ্ট করে বলতে হয় সবার আগে আমি একজন বাংলাদেশী,তারপর একজন বাঙালি,তারপর একজন গর্বিত মুসলিম

মুহাম্মাদ আলী › বিস্তারিত পোস্টঃ

মানব সভ্যতার ইতিহাসে ১০ টি বড় গণহত্যা

১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:১০

১ Nankin Massacre







নানকিং গণহত্যাকে মানব ইতিহাসের সবচাইতে জঘন্য গণহত্যা হিসেবে বিবেচনা করা হয়।এ গণহত্যাকে Rape of Nanking বলা হয়ে থাকে।১৯৩৭ সালের ১৩ ডিসেম্বর থেকে ১৯৩৮ সাল পর্যন্ত জাপানিজ সৈন্যবাহিনী চীনের তৎকালীন রাজধানী নানকিং এ গণহত্যা চালায়।এ সময় জাপানিজ সেনারা হাজার হাজার নারী ধর্ষণ করে যা ইতিহাসে নজরবিহীন।এ সময়ের মাঝে প্রায় ৩ লক্ষ নারী,পুরুষ এবং শিশুকে হত্যা করা হয়।

২ Babi Yar Massacre







১৯৪১ সালে ইউক্রেন এ সংগঠিত এ গণহত্যায় প্রায় ১ লক্ষ ৫০ হাজার ইউক্রেনের নাগরিক এবং ৩৩ হাজার ইহুদিকে হত্যা করা হয়।এ হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন নাজি অফিসার Friedrich August Jeckeln।Babi Yar ইউক্রেনের রাজধানী Kiev এর সন্নিকটে একটি গিরিখাত।জার্মান সৈন্যরা যখন Kiev দখল করে তখন তারা এ শহরে লুকিয়ে থাকা ইহুদীদের ধরে শহরের বাহিরে Babi Yar নিয়ে আসে এবং হত্যা করে।এ হত্যাকাণ্ডকে পৃথিবীর সবচাইতে একই স্থানে বা একক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হয়

৩ St. Bartholomew’s Day Massacre





১৫৭২ সালে প্যারিস এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।এ গণহত্যায় প্রায় ৩০ হাজার মানুষ মারা যায়।গণহত্যার দু-দিন আগে ১৯৭২ সালের ২৩ ই আগস্ট Huguenot এর একজন একজন সামরিক ও রাজনৈতিক নেতা Gaspard de Coligny কে হত্যার মধ্য দিয়ে শুরু হয়।পরবর্তীতে ফ্রান্সের রাজা একদল Huguenot নেতাদের হত্যার নির্দেশ দেন।এরপরই সৈন্যরা প্যারিস এবং এর আশেপাশের গ্রামে এ হত্যাকাণ্ড শুরু করে।প্রায় এক সপ্তাহ ধরে এ গণহত্যা চলতে থাকে।পরবর্তীতে রাজার নির্দেশে এ গণহত্যা বন্ধ হয়।

৪ NKVD Prisoner Massacre





দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়া পূর্ব ইউরোপে এ গণহত্যা চালায়।প্রায় ২৫ হাজার লোককে এ সময় হত্যা করা হয়।বিশ্বযুদ্ধ চলাকালিন সময়ে এ সমস্ত দেশের যারা কমিউনিস্ট বিরোধী ছিলো বা রাশিয়া বিরোধী ছিলো তাদের যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়।পরে তাদের বিভিন্ন বন্দী শিবিরে হত্যা করা হয়।

৫ Katyn Massacre





১৯৩৯ সালের ১৭ ই সেপ্টেম্বর পূর্ব পোল্যান্ড আক্রমন করে।এ সময় পোল্যান্ড এর প্রায় ৪ লাখ মানুষকে যুদ্ধবন্দি করা হয়।এ সময় ৪০ হাজার ছাড়া বাকি বন্দিদের ছেড়ে দেওয়া হয়।আর বাকিদের কাতিন(Katyn) নামক জঙ্গলে ১৯৪০ সালের ৩ এপ্রিলের পর থেকে অল্প সময়ের মধ্যে ২২ হাজার মানুষকে মেরে ফেলা হয় ঠান্ডা মাথায়।এর মধ্যে ছিলেন একজন এডমিরাল, দুইজন জেনারেল, ২৪ জন কর্ণেল, ৭৯ লে.কর্ণেল, ২৫৮ মেজর, ৬৫৪ ক্যাপ্টেন, ২০ জন বিশ্ববিদ্যালয় শিক, ৩০০ ডাক্তার, ২০০ বিমান চালক, ১শ লেখক-সাংবাদিক, ইত্যাদি। গুলি করা হয়েছিল জার্মানির তৈরি ওয়ালথার পিপিকে পিস্তল দিয়ে। তখন গুপ্ত পুলিশের চিফ এক্সিকিউশনার ভাসিলি মিখাইলোভিচ ব্লোখিন একাই গুলি করে মেরেছে ৬ হাজার পোলিশ বন্দীকে।সব বন্দিকে প্রায় একই ভাবে হত্যা করা হয়।পেছনের দিকে হাত বেঁধে মাথার পেছন থেকে গুলি করে তাদের হত্যা করা হয়



৬ Massacre of Thessalonica



Thessalonica রোমান সম্রাজের অন্তর্গত একটি এলাকা।৩৯০ খ্রিস্টাব্দে এর আদিবাসীরা রোমান সৈন্যদের বিরুদ্ধে বিদ্রোহ করে।রোমান সম্রাটের কানে এ বিদ্রোহের খবর পৌঁছালে তিনি এ বিদ্রোহ দমনের নির্দেশ দেন এবং এ বিদ্রোহে যারা জড়িত ছিলো তাদের সবাইকে হত্যা করার নির্দেশ দেন।পরবর্তীতে সম্রাট তার ভুল বুঝতে পারে এবং তার দ্বিতীয় আদেশ জারি করে এ গণহত্যা বন্ধ করার নির্দেশ দেন।কিন্তু এরই মধ্যে প্রায় ৭ হাজার মানুষ এ গণহত্যার শিকার হয়।

৭ The Massacre of Elphinstone’s Army





১৮৪২ সালে আকবর খান প্রায় ৩০ হাজার আফগান বাহিনী নিয়ে ব্রিটিশ জেনারেল উইলিয়ামের ব্রিটিশ বাহিনীর উপর আক্রমন করলে এ হত্যাকাণ্ড ঘটে।ব্রিটিশ বাহিনী কাবুল থেকে জালালাবাদ যাওয়ার সময় ওত পেতে থাকা আফগান বাহিনী ব্রিটিশ সৈন্যদের উপরে হামলা করে।এতে প্রায় ৪৫০০ ব্রিটিশ সৈন্য মারা যায় এবং ১৭ হাজার ব্রিটিশ সৈন্যকে বন্দি করা হয়।এর মাঝে মাত্র ১ জন ব্রিটিশ ভারতীয় সৈন্য সেখান থেকে পালাতে পারে।

৮ Sabra and Shatila Massacre





১৯৮২ সালে লেবানিজ খ্রিস্টান দল কাতাব পার্টি(Kataeb Party) পশ্চিম বৈরুতে অবস্থিত ফিলিস্তিন আশ্রয় শিবির abra and Shatila আক্রমন করে এ হত্যাকাণ্ড ঘটায়।সেপ্টেম্বরের ১৬ থেকে ১৮ তারিখ পরিচালিত এ হত্যাকাণ্ডে প্রায় ৩৫০০ নিরিহ সাধারন প্যালেস্টাইমি মারা যায়।ইসরাইলী ডিফেন্স বাহিনী এ হত্যাকাণ্ডে মদদ দেয়।



৯ Batak Massacre



১৮৭৬ সালে অটোমান তুর্কিরা বুলগেরিয়ায় এ গণহত্যা চালায়।তুর্কিদের দ্বারা পরিচালিত এ গণহত্যায় প্রায় ৩০০০ এর মত বুলগেরিয়ানকে হত্যা করা হয়।সেখানে বিদ্রোহ দমনের নামে তুর্কি সেনারা হামলা করলে এ হত্যাকাণ্ড ঘটে।

১০ Granada Massacre



গ্রানাডা গণহত্যায় প্রায় ১৫০০ ইহুদি পরিবারকে হত্যা করা হয়।১০৬৬ সালে আরব হামলাকারীরা গ্রানাডার রাজকীয় প্রাসাদে এ হত্যাকাণ্ড করে যেখানে মারা যায় গ্রানাডার ইহুদি শাসক জোসেফ ইবনে নাঘ্রেলা(Joseph ibn Naghrela)।এ হত্যাকাণ্ডের সময় গ্রানাডার আশেপাশে বসবাসকারী প্রায় ১৫০০ ইহুদি পরিবারকে আরব মুসলিমরা হত্যা করে।



সূত্রঃইন্টারনেট

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৪

ফাহীম দেওয়ান বলেছেন: জানলাম, তবে ৭১ এর গনহত্যা তো ১০ টির মধ্যে স্থান হবার কথা।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩২

মুহাম্মাদ আলী বলেছেন: ভাই এগুলা ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি।বাংলাদেশের গণহত্যাকে যদি এর অন্তর্ভুক্ত করতে পারতাম তাহলে আমি খুশী হতাম।

২| ১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৬

মাকিন বলেছেন: Bangladesh nei??

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩৩

মুহাম্মাদ আলী বলেছেন: প্রথম ১০ এ তো পাইলাম না :(

৩| ১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:০৪

রিফাত হোসেন বলেছেন: আরও অনেক গণহত্যা আছে ।


এইটা কি ব্যক্তিগত সংগ্রহ নাকি কপি পেষ্ট ?

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩৭

মুহাম্মাদ আলী বলেছেন: ভাই এগুলা ইন্টারনেট থেকে আমি সংগ্রহ করেছি।আমি শুধু ইংরেজি থেকে ভাষান্তর করেছি :)

৪| ১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:০৯

শেষ চিঠি বলেছেন: একাত্তর-এর গণহত্যা এক নাম্বারে থাকার কথা

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩৮

মুহাম্মাদ আলী বলেছেন: দুঃখিত ভাই
এই তালিকা আমি তৈরি করি নাই :(

৫| ১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:১২

সীমানা ছাড়িয়ে বলেছেন: শুধুমাত্র ২৫ এর কালো রাত্রিই তো একটা ভয়াবহ গনহত্যা। সেটা প্রথম ১০ এ অবলীলায় আসে।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩৯

মুহাম্মাদ আলী বলেছেন: সে রাতে কতজন মারা গিয়েছিলো সে ব্যাপারে নির্ভরযোগ্য কোন লিঙ্ক থাকলে দিতে পারেন।তাহলে এই প্রথম দশের মধ্যে জোর কইরা ঢুকায়া দিমু :)

৬| ১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০২

পলাতক আসামী বলেছেন: বাংলাদেশ কই??????? :-* :-*

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪০

মুহাম্মাদ আলী বলেছেন: এই ব্যাপারে ভাই আমার কোন হাত নাই :((

৭| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৫

মুহাম্মাদ আলী বলেছেন: ভাল লাগলো :)

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৬

মুহাম্মাদ আলী বলেছেন: ধন্যবাদ :)

৮| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: নাঙ্কিং আর বিশ্বযুদ্ধের অন্য গনহত্যাগুলা আগে থেকে জানতাম। অন্যগুলা এখন জেনে মনখানা বিমর্ষ হয়ে গেল।

১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৯

মুহাম্মাদ আলী বলেছেন: তবে আকবর খান যে ব্রিটিশদের এমন একটা ধোলাই দিতে পারছে তা কিন্তু আমার জেনে খুব ভাল লেগেছিলো:) ।পৃথিবীর ইতিহাসে ব্রিটিশরা খুব কম ই শাস্তি পেয়েছে।ওদের আরও শাস্তির দরকার ছিলো X((

৯| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৬

গেস্টাপো বলেছেন: সুন্দর পোস্ট!!!!
অবাক হলাম নির্বাচিত পাতায় এল না বলে
আমেরিকাতে এ ধরনের কোন গণহত্যা হয় নি?

১৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৬

মুহাম্মাদ আলী বলেছেন: ধন্যবাদ ভাই

১০| ১৪ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১৬

মুহাম্মাদ আলী বলেছেন: কি আর করুম ভাই আমার পোস্ট নির্বাচিত পাতায় যাওয়ার যোগ্যতা নাই।ধন্যবাদ মন্তব্যের জন্য

১৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৫

মুহাম্মাদ আলী বলেছেন: আরও একটু বড় হইয়া নেই তখন আরও ভাল ভাল পোস্ট দিমুনে :)

১১| ১৪ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৭

রামন বলেছেন:
আমার এই পোস্টটা দেখে আসতে পারেন।

এক নজরে বিংশ শতাব্দীতে সংঘটিত গণহত্যার সংখ্যাচিত্র

১২| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০৫

রামন বলেছেন:
আপনার পোস্টে ৭১ এর গণহত্যার বিষয়টি না আসার কারণ অনেকেই জানতে চেয়েছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ৭১ এ এই দেশে বড় ধরনের গণহত্যা সংঘটিত হলেও আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়ে সুস্পষ্ট ও সুবিন্যস্ত আকারে কোনো ধারণা পাওয়া যায় না। আর এই ব্যর্থতার জন্য দায়ী তৎকালীন রাজনীতিকমন্ডলী ও দেশের বিজ্ঞ সুশীলসমাজ ব্যক্তিবর্গ । দেশ স্বাধীনের পর ক্ষমতা দখল ও সম্পদের পাহাড় গড়তেই ব্যতিব্যস্ত ছিলেন এনারা; যাদের প্রানের বিনিময়ে দেশ স্বাধীন হলো সে সকল ত্যাগীদের সংখ্যা গণনা করার ক্ষেত্রে এরা ছিলেন উদাসীন। আর এই সুযোগে কিছু সুযোগসন্ধানী গণহত্যার গ্রহনযোগ্য সংখ্যাটি অত্যন্ত কৌশলে ফুলিয়ে ফাপিয়ে ঘোলাটে করে ফেলে যার ফলে ৭১ এর গণহত্যার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে একটি ধুম্রজ্বালের সৃষ্টি হয়। খুনি ইয়াহিয়া কবে কখন বলেছিল- "প্রয়োজনে ৩০ লক্ষ বাঙালিকে হত্যা করতে হবে"। আশ্চর্য্যের বিষয় দেশ স্বাধীন হবার পর খুনির সেই কথাটি ৭১ এর গণহত্যার টেক্স হিসেবে চালিয়ে দেয়া হয়; যা আজও চলছে !

১৩| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৬

মুহাম্মাদ আলী বলেছেন: @রামন
ধন্যবাদ মন্তব্যের জন্য।লিঙ্ক দেওয়ার জন্য ধন্যবাদ

১৪| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৪

মুহাম্মাদ আলী বলেছেন: @রামন
আপনার পোস্টটা দেখলাম।বেশীরভাগ ব্লগারদের মন্তব্য দেখলাম।আসলে আমাদের মাঝে এটা খুব খারাপ ধরনের স্বভাব হয়ে গেছে যে সামান্য মতবিরোধ হলে ছাগু ট্যাগ দিয়ে দেয়।খুবই বাজে স্বভাব এইটা।আসলে আমাদের আরও বাস্তববাদী হওয়া দরকার।আমরা সবাই শুনে আসছি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ মানুষকে হত্যা করা হয়।কিন্তু খুবই আশ্চর্য লাগলো দেশ স্বাধীন হওয়ার পরে নিহতের সংখ্যা কত তা নিয়ে বাংলাদেশের কোন সরকার এ ব্যাপারে উদ্যোগ নেয় নি।আমদের স্বাধীন দেশের জন্য এটা খুব লজ্জার ব্যাপার।যার ফলাফল হল এই ৩০ লক্ষ সংখ্যাটি বাংলাদেশ এবং ভারত ছাড়া আর অন্য কোন দেশের কাছে গ্রহনযোগ্য নয়।এ জন্য আমাদের বাংলাদেশের গণহত্যার বিষয়টি বিশ্বে স্বীকৃত নয়।আমাদের জন্য এটা খুব দূরভাগ্যের ব্যাপার যে আমরা নিহতের সংখ্যা বলি ৩০ লক্ষ কিন্তু এর পক্ষে কোন প্রমান দিতে পারি না।

১৫| ১৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৫৭

আমিনুর রহমান বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/45530/small/?token_id=bd7dc06ff55ae0f79075ae4ab6fcc3a0

১৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৩

মুহাম্মাদ আলী বলেছেন:

১৬| ১৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: তবু ইতিহাস কথা কয় নিরবে

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৫

মুহাম্মাদ আলী বলেছেন: :|

১৭| ১৯ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:২৬

আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগলো

০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৪

মুহাম্মাদ আলী বলেছেন: থেঙ্কু

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

কায়সার আহমেদ কায়েস বলেছেন: ভালো লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

মুহাম্মাদ আলী বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.