| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোনা তনুশ্রী
তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হবো নাকো পথহারা।
বহুদূর আকাশ আজ শ্রান্ত নীল, স্থির কিংবা আরো গভীর
সমুদ্রে প্রাণের উচ্ছ্বাস।
বিশুদ্ধ বাতাস হাঁফ ছাড়ে ঐ গলির মোড়ে
রঙ্গীন ঘুড়ির পিঠে। নাটাই আজ তার হাতে।
ক্লান্ত ঢাকা একা আজ, একলা ঢাকা।
ক্ষুধার্ত কাক-কুকুর সঙ্গী, সাথে জ্বরাজীর্ণ মানুষ।
মানুষ আজ বড্ড অসহায়।
ধরিত্রী তোমার কাছে।
বহু বছরের জমে থাকা হিসেব ধুলো হয়ে আছে
জারুল তলে। মিটিয়ে দিতে হবে বলো?
তোমার সুর, তোমার গান, তোমার কথা,
হারিয়ে ছিল বুড়ো অশ্বথ্বের গভীরে।
ভালোবাসা বাসা বেঁধেছিল পরিযায়ী পাখিদের দলে।
নীল অপরাজিতায় তোমার ভালোবাসার রঙ বহুদিন.....
বহুদিন দেখা হয়নি আমার। দেখিনি রঙনের রঙে তোমার
হাসির ঝর্না। দেখিনি প্রজাপতির পাখায় তোমার রঙধনু।
ঝরাপাতার গান শোনা হয়না বহুকাল ।
ধরিত্রী, ক্ষমা করবেতো ?
বহুকাল আগের সেই অচেনা পাহাড়ি রাস্তায় হারানো হয়না নিজেকে,
ভোরের আকাশ ক্ষমা কোরো আমায়। তোমার আগমনী দেখিনা
কতদিন হলো মনেও পড়েনা। বিগত জন্মের ফেলে আসা গল্প
গান হয়ে যায় এ জন্মের পরে।
বৈঁচি-ভাঁটের ঝোঁপে, অবুঝ খোকার নীলকন্ঠ বিস্ময়।
মেঠো পথ কি গান শোনায়, পথ খুঁজে পাওয়ার?
মেকী নিয়ন আলোয় হারিয়েছি জোনাকী তোমায়।
মাইনী নদীর বাঁকে ডিঙ্গি নৌকায় পিদিমের আলোয় তোমায় পাব কী আজ?
শত বছরের জলজ অন্ধকার ঢাকা জীবন আজ স্নিগ্ধ শিউলী চায়।
মুক্তি চায় গোয়ের্নিকার গোলক ধাঁধা থেকে।
ধরিত্রী, আবার নীলবসনা বৈশাখী সাজবে কী?
সফেদ মেঘের দলে তোমার নূপুর ফের বাজবেতো ?
ধরিত্রী ক্ষমা করো। ক্ষমা করো আমাদের ।
তোমার স্নিগ্ধতার ছোঁয়ায় আবার সেজে ওঠো।
আমের বোলে, শিরীষের পাতায়, তোমার মায়ার পরশ বুলিয়ে দাও, ধরিত্রী।
বিষন্ন সকাল,
ঢাকা
২৮।০৩।২০২০
শনিবার
২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৬
মোনা তনুশ্রী বলেছেন: ধন্যবাদ। ঘরে থাকুন । সুস্থ থাকুন।
২|
২৮ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন।
২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৭
মোনা তনুশ্রী বলেছেন: ধন্যবাদ রাজীব নূর।
৩|
২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২০ সকাল ৯:২১
নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা ,বেশ ভালো লাগলো ।