| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশ্বর থাকে ওপারে, লাস ভেগাস, হেডনিসম অথবা মন্তালিভেট। যে সকল শুকনা কনকনা ধবল উর্বশী দেবিরা টপলেস পরে বালুর উপর দিয়ে সরু পা নিয়ে হেঁটে চলে হেলে দুলে, তারা কি জানে তাদের গাঁয়ের এই সল্প বসন টা যারা বানিয়েছে তারা আজ ইটের নিচে চাঁপা পরে আছে, তারা কি জানে তাদের কোন ঈশ্বর নাই, তাদের যে ঈশ্বর ছিল, শে তাদের উপর রাগান্বিত হয়ে গজব নাজিল করেছে । ঈশ্বর থাকে না সাভারে।
আমেরিকার যে মেয়েটি কাসটিউম পরে সাঁতার কেটেছিল লন্ডন অলিম্পিকে, সোনাও জিতেছে কয়েকবার, সে কি জানে বা জানত যে হাত দিয়ে তার সেই কাসটিউম বানানো হয়েছে, সেই হাত গুলা কবে পুড়ে গিয়েছে তাজরিন গার্মেন্টস এর মধ্যে। ঈশ্বর থাকে না ওখানে, পুড়ে মরবার ভয়।
এমনই করে নানান জায়গায় পলস বুলিয়ে যারা আনে হাজার হাজার কোটি টাকা, যাদের টাকার উপর ভর করে আমরা হেমার অথবা লিমুজিন চালায়ে ফিরি, লাল, নীল কোমর চিকন গেলাস, দুই আঙ্গুলের মাঝে ধরে মাঝে মাঝে চুমুক দেই পাতলা অথবা ভরাট কমল ঠোঁট দিয়ে আর বলি সব ফকিন্নীর বাচ্চা গুলান কাজ করে আমাদের এই গার্মেন্টস এ, ঈশ্বর থাকে তাদের কাছে।
দুইজন আমেরিকান মারা গেল বলে কেমন হুলুস্থুল, দেখে মনে হল ওরাই মানুষ আর আমরা বানরের থেকে একটু উপর শ্রেণী ভুক্ত, “হম বাঙ্গালী” বলা যেঁতে পারে, বাঁকি সব হম সেপিয়েন্স ভুক্ত। আমাদের ঈশ্বর নর্দমা পেরিয়ে, জল, পচা গন্ধ মারিয়ে বস্তির ওই অন্ধকারে ঘড়ে ঢুকতে পারে না, যারা খেয়ে না খেয়ে অন্যর ইজ্জত ঢাকার কাজ করে, অন্য কে আবৃত করবার জন্য পুড়ে মরে, ঈশ্বর তাদের উপর গজব নাজিল করে।
©somewhere in net ltd.