নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঙ্গলের সম্রাট

মঙ্গলের সম্রাট

মঙ্গলের সম্রাট › বিস্তারিত পোস্টঃ

মইত্তার মোদীর জন্য ভালোবাসা

২০ শে মে, ২০১৪ দুপুর ২:৫৩

আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বদলানোর প্রথম চেষ্টা নয় এটি। কিছুদিন আগে ভারতীয় ছবি ‘গুন্ডে’তেও একইভাবে ১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। তীব্র আপত্তি আর প্রতিবাদের মুখে যশরাজ ফিল্মস সে জন্য ক্ষমা চেয়ে নিজেদের শুধরে নিয়েছে। ভারতের যশরাজ ফিল্মস ক্ষমা চাইলেও প্রথম আলো ক্ষমা তো চায়ইনি, উল্টো ভুলটি জায়েজ করার চেষ্টা করছে। অনেকে বলার চেষ্টা করছেন, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছে, এটা তো ঐতিহাসিক সত্য। না এটা ঐতিহাসিক সত্য নয়, এটা ঐতিহাসিক বিভ্রান্তি। এটা ঠিক ৩ ডিসেম্বর ভারত সরাসরি আমাদের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায়। কিন্তু তারপরও এটা কোনোভাবেই ভারত-পাকিস্তান যুদ্ধ নয়। পাক বাহিনী আত্মসমর্পণ ভারতে করেনি, ভারতীয় বাহিনীর কাছে করেনি; করেছে ঢাকার রেসকোর্স ময়দানে, যৌথ কমান্ডের কাছে।

“প্রথম আলো সবকিছু বদলাতে চায়। আশা করি, প্রথম আলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দেবে না। বরং কেউ আমাদের মহান মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালিয়ে দিতে চাইলে তার তীব্র প্রতিবাদ জানাবে।”

-প্রভাষ আমিন: অ্যাসোসিয়েট হেড অব নিউজ, এটিএন নিউজ (সাবেক চীফ রিপোর্টার, প্রথম আলো)



অনেকেই প্রথম আলোর ইতিহাস বিকৃতির ঘটনাটি ধরতে পারছেন না। তাদের জন্য। চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী নামক শনিবারের এই নিবন্ধে প্রথম আলো ইতিহাস বিকৃতি করেছে



প্রিয় ভাই বন্ধুরা,

মুক্তিযুদ্ধ একাত্তর আমাদের গর্ব, একাত্তর আমাদের অহংকার, আমাদের অহংকারে আঘাত হেনে এই মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে মুছে দিতে ৩০ লাখ শহিদের রক্তের দাগ মুছে দিতে যারা এটাকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালাতে চায় তাদের বিরুদ্ধে সজাগ হওয়ার এখুনি সময়।

এখুনি জাগতে হবে না হয় একদিন মেনেই নিতে হবে।

আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস



CP গ্যাং ইতিহাস বিকৃতিকারী প্রথম আলো বন্ধ এবং মতিউর রহমানকে শাস্তির দাবিতে আগামীকাল ২১শে মে প্রথম আলোর অফিস ঘেরাওর কর্মসূচী গ্রহণ করেছে।

ইভেন্ট লিংক: ইভেন্ট লিংক

আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস হেরে যাওয়ার নয় তাই আসুন ইতিহাস বিকৃতিকারী প্রথম আলো বন্ধ এবং মতিউর রহমানকে শাস্তির আওতায় আনতে প্রথম আলো অফিস ঘেরাও করি।

সময়ঃ বিকাল ৪টা

তারিখঃ ২১ মে বুধবার

স্থানঃ কাওরান বাজার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.