| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন ধরে ভেবেছি যে দেশের জন্য কিছু একটা করি। কিন্তু কিভাবে করব ভেবে পাচ্ছিলাম না। বর্তমানের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সঠিক ভাবে সব কিছু উপস্থাপন করে না। দেশটাই ই মুলত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক ব্লকে আওয়ামীলীগ অন্য ব্লকে বিএনপি (জামাত, খেলাফত মজলিস বা ধর্ম ভিত্তিক দলকে আমি কখনও কোন রাজনৈতিক দল মনে করি না এবং বাম দলগুলো তার অস্তিত্ব হারিয়ে ফেলছে)। সাহাবাগ আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিল বর্তমানে সোস্যাল নেটওয়ার্ক এর শক্তি।
আমার সোনার বাংলা। এদেশের মাটি, পানি তথা প্রকৃতিকে কারো সাথে তুলনা করা যায় না। আল্লাহ যে নিজ হাতে দেশটা গড়ে দিয়েছেন। অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। কিন্তু বর্তমানে দেশটা কোন দিকে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা দেশটার আর্থোসামাজিক অবস্থা শোচনীয় করে ফেলছে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর অক্লান্ত প্রচেষ্ঠা ও প্রবাসী ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রমে দেশটি এগিয়ে যাচ্ছে।
নির্বাচনঃ আমি ব্যক্তিগত ভাবে কেয়ার টেকার সরকারের বিরুদ্ধে। কোনভাবেই অনির্বাচিত মানুষের হাতে দেশের ক্ষমতা দেয়া উচিত না। আমাদের নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে আগামী নির্বাচন করা উচিত। তার পূর্বে দলগুলোতে নির্বাচন কমিশনের নেতৃত্বে কাউন্সিল / প্রয়োজনীয় পদক্ষেপ, দলনেতা নির্বাচন, থানা, উপজেলা পর্যায়ে প্রত্যেক দলের নেতা নির্বাচন করা প্রয়োজন। নির্বাচন কমিশনকে এমন শক্তশালী করা উচিত যাতে নির্বাচন কালীন সরকারের কোন ক্ষমতা না থাকে। নির্বাচন কমিশনের হাতে সেনাবাহিনী, পুলিশ, সরকারি কর্মকর্তা ও প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করতে হবে।
এটা আমার প্রথম লেখা। পরবর্তীতে লেখাটি এডিট করব।
©somewhere in net ltd.