| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার অভিমান ভাঙ্গাতে ভাঙ্গাতে,
বিকেল হয়ে এল দুপুর গড়িয়ে ,
সন্ধ্যা বেলায় গোসল করতে করতে,
ওয়াসার পানি গেলো শেষ হয়ে ,
পুকুরের পানির উৎকট গন্ধে,
শরীর অসুস্থ হয়ে এলে,
তুমি ঠিকই কাছে এলে,
গরম সরিষার তৈল মালিশ করবে বলে।
দুপুরের খাবার একেবারেই হয়েছে নষ্ট,
তুমি তাই রাঁধছ আবার করে অনেক কষ্ট।
ডিমে সামান্য বেশী হয়েছে লবণ,
তাতে খারাপ হয়েছে তোমার মন,
তোমার হাতের রান্না যাই হোকনা কেন,
আমার কাছে সাত রাজার ধন যেন।
তুমি যদি বিষ দাও তাও খাব,
আমি জানি বিনিময়ে তবুও আমি তোমাকেই পাব।
©somewhere in net ltd.