| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়াং ফু চীন , বেইজিং এর একটা জায়গার নাম, এটা বিক্ষাত অদ্ভুত সব ধরণের খাবারের জন্য, আপনি যেটা কল্পনাও করতে পারবেন না সেইটা খেতে এখানে ছুটে আসে মানুষ দূরদূরান্ত থেকে। সবাই যায়, তাহলে আমি যাবনা ক্যান, না...না, আমি খেতে যাইনি, দেখতে গিয়েছিলাম।
আমার ইউনিভার্সিটি থেকে বেশি দূরে নয় জাইগাটা, প্রায় ৩০ মিনিটের পথ, ওইখানে গিয়েই দেখতে পেলাম একটা ঐতিহ্যবাহী গেট, ছবি দেখুন নিচেঃ
রাতের বেলায় যাওয়াতে ব্যাপক আলোকসজ্জা দেখার সৌভাগ্য হয়েছিল, যা কিনা চীন এর সব জাইগাতেই কমবেশি আছে। আসলে এখানে একটা রাস্তা এবং তার দুই পাশ দিয়ে খাবারের দোকান। ঐ এলাকাতে পা দিয়েই গন্ধে বুঝে গেলাম এখানে যে খাবার পাওয়া জায় তা আমার দ্বারা গলাধকরণ সম্ভব নয়। গন্ধের ছবি তোলা গেলে একটা ছবি তুলতাম, তাহলে বুঝতেন কত খারাপ গন্ধ।
যাই হোক, এখানের খাবারের মেনুটা দেখে নেন।
• বিচ্ছু
• কাকরা
• বাদুর
• ইঁদুর
• তেলাপোকা
• তারামাছ
• অক্টোপাস
• টিকটিকি
• শামুক
• ঝিনুক
• সাপ
• পোকামাকড়
• ঘাসফড়িঙ
• নাম না জানা আরও কত কি
আস্ত বিচ্ছু বারবিকিউ করে খাওয়ার মজা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে আসতে হবে বেইজিং এর এই বিক্ষাত ওয়াং ফু চীন নামক জাইগায়।
বড় এই কালো বিচ্ছুটাকে বলে কিং স্করপিওন, এটা বারবিকিউ করার আগে থেকেই একটা স্টিক এ লাগানো থাকে এবং এটা নরাচরা করতে থাকে, দোকানদার কে দেখিয়ে দিলে ৫ মিনিটের মধ্যাই তারা বারবিকিউ করে দেয়। এটার দাম ৬৫০ টাকা। খেতে নাকি জঘন্ন রকম খারাপ। আমার কিছু বন্ধু ওইটা খাওয়ার দুঃসাহস করেছিল। তবে খাওয়ার পরে তারা অবশ্য তউবা করছে যে জীবনে আর বিচ্ছু খাবেনা। আপনাদের দেখার জন্য কিছু ছবি দিয়ে দিলাম।
তবে এইখানে যে ভাল খাবার পাওয়া জায়না তা কিন্তু নয়। ভাল খাবার এর ও রয়েছে ব্যাপক আয়োজন।
ধন্যবাদ....
২|
২২ শে জুন, ২০১৪ সকাল ১১:০০
সোহানী বলেছেন: ইয়াক........ মাফ কইরা দেন......
বাট ব্লগে +++++
৩|
২৩ শে জুন, ২০১৪ রাত ১:৩৬
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ওয়াক থুহ, টিস্যুটা কৈ রাখলাম। +
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৪ সকাল ১০:৪০
মাথা ঠান্ডা বলেছেন: