| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোস্তফা কামাল পলাশ
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com ওয়েবসাইট চালুর ধারাবাহিকতায় এবার “আবহাওয়াবিদ/Abohawabid" নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। গত এক মাস ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভিন্ন পেশার প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক পরীক্ষামূলকভাবে অ্যাপটি ব্যবহার করেছেন।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে “আবহাওয়াবিদ” অ্যাপটি আগামীকাল বুধবার, ১০ জুন ২০২৬ থেকে প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল ব্যবহারকারীদের জন্য চালু হতে যাচ্ছে। আগামীকাল বুধবার থেকে “আবহাওয়াবিদ” অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় নির্ভরযোগ্য তথ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই “আবহাওয়াবিদ” অ্যাপের প্রধান লক্ষ্য।
সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করছি।
— মোস্তফা কামাল পলাশ
প্রধান আবহাওয়াবিদ, abohawa.com এবং “আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপ
০৯ ই জুন, ২০২৬ দুপুর ২:২৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ১০০% নিজের পকেটের টাকায় এই আ্যাপ তৈরী করেছি।
২|
০৯ ই জুন, ২০২৬ দুপুর ২:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় নির্ভরযোগ্য তথ্য
মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই “আবহাওয়াবিদ” অ্যাপের প্রধান লক্ষ্য।
.......................................................................................................
এটাকি দেশের বাহিরে কাজ করবে ?
যদি না করে তাহলে এটি জনপ্রিয়তা পাবেনা ।
উদাহরন স্বরুপ বলতে পারি , ইতিপূর্বে আমি ইউরোপের একটি দেশে
ছিলাম , সেখানে প্রতিদিন আবহাওয়া দেখতে হয় । এখন দেশে
আসার পরও , ল্যাপটপ খোলার সাথে সাথে ওখানের আবহাওয়া দেখায় ।
০৯ ই জুন, ২০২৬ দুপুর ২:২৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
এই আ্যপের প্রধান লক্ষ হলো বাংলাদেশের মানুষকে বাংলা ভাষার আবহাওয়া পূর্বাভাস পৌছানো।
৩|
০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: abohawa.com ওয়েবসাইট এবং “আবহাওয়াবিদ/Abohawabid"
এর মধ্যে গুনগত পার্থক্য কি ?
...........................................................................................
অন্যান্য এপসে থানা পর্যন্ত দেখায়,
এখানে কি কি সুবিধা থাকছে ???
ব্যক্তিগত উদ্যোগে এই এপসটি তৈরী করেছেন,
সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি !
৪|
০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:২৭
নতুন বলেছেন: এখানে কি কোন স্যেটেলাইটের লাইভ ব্যবহার করেছেন?
কিছু ওয়েবসাইটে যেমন ১ ঘন্টা পরে মেঘের অবস্থান কোথায় থাকবে, কতটুকু সময় বৃস্টি হবে, এইসব বেশ সঠিক ভাবে তথ্য থাকে।
কস্ট করে এমন এপস সবার জন্য তৌরির জন্য ধন্যবাদ ++
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৫৪
আলামিন১০৪ বলেছেন: কোন প্রকল্পে তৈরি করা হয়েছে?