| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক বছর আগে সিলেটে বেড়াতে গিয়েছিলাম, রাস্তার দু পাশের বিশাল পাহাড় আর ঝর্না গুলো দেখে জিজ্ঞেস করেছিলাম এগুলো তে যাওয়া যায় না? যে আন্টি আংকেল সহ গিয়েছিলাম , তারা বলেছেন এগুলো সব ভারতের। দেশ ভাগ করার সময় ওরা এমন করে ভালো সবকিছু ওদের দিকে রেখে দিয়েছে। জাফলং তামাবিল যাবার পথে মেঘ ছুই ছুই এই পাহাড় আর পরিবেশ দেখলে, এতে আমাদের কোন অধিকার নেই ভাবলেই ভেতরে এক ধরনের শুন্যতা গ্রাস করে।
এরপর আসি বংগোপসাগর আর সমুদ্রসীমা নিয়ে। আমরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের মালিক এই অনুভুতি সব বাংলাদেশিকেই এক ধরনের আনন্দ দেয়।
যেখানে সিঙ্গাপুর শুধু তাদের বন্দর দিয়ে উন্নতির এমন পর্যায়ে উঠে গেছে , সেখানে আমরা যেন আমাদের চট্টগ্রাম, মংলা বন্দর গুলোকে রাজনৈতিক ব্ল্যাকমেইলের মাধ্যম আর আবর্জনা বানানোর চেষ্টায় আছি। আমরা পারলাম না চট্টগ্রামকে আধুনিক করে, কয়েক ঘন্টায় জাহাজ লোডিং আনলোডিং কাজ সম্পন্ন হয় এমন সুশৃংখল করে আশে পাশের দেশ থেকে নিজেদের উপরে নিয়ে যেতে। কিভাবে পারবো? আমরা তো ভাবি নিজের ভালো থাকা , নিজের পকেট ভর্তি করা নিয়ে। দেশ নিয়ে ভাবার সময় কোথায়?
আমরা সমুদ্র বিজয় নিয়ে আনন্দ করতে করতে আত্মহারা হয়ে গেলাম। খুজেও দেখলাম না দেশের সীমানা অনুযায়ী রেখাটা সমান্তরাল না হয়ে ত্রিভুজ আকৃতির সীমানা দিয়ে আমাদের সমুদ্র সীমাও অর্ধেকের বেশী ছোট করে দেয়া হল। হারালাম ব্লকের গ্যাস, সমুদ্রের ভেতরকার অপার ঐশ্বর্যের অধিকার।
তবু আমরা আনন্দ করেছি, সংবর্ধনা দিয়েছি, যারা সমুদ্র বিজয়( ??!! ) এনেছেন আমাদের জন্য।নেট ঘেটে নীচের লিংক গুলো পেলাম। এই বিষয়ে জ্ঞান রাখেন এমন কেউ যদি যা লিখেছে তা খন্ডন করেন, বা নতুন ব্যাখ্যা দেন তাহলে বাংলাদেশী হিসেবে মনে শান্তি পাই।
Click This Link
http://www.shaptahik-2000.com/?p=1401
খুলনা গিয়েছিলাম সুন্দরবন দেখতে। এলাকার মানুষ বললো “ আমাদের দিকে বাঘ তেমন নেই। সব বাঘ ভারতের দিকে চলে গেছে।“ --- আফসোস ! আমরা আমাদের জাতীয় পশুকেও রক্ষা করতে পারলাম না। আয়তন হিসেবে সুন্দরবনের বড় অংশ বাংলাদেশের সীমানায়। অথচ আমরাই যেন তার সব টুকু ফল অন্যদের হাতে তুলে দিয়ে আসতে চাই। সুন্দরবন, গাছ-গাছালী, পরিবেশ, পশু-পাখি সবকিছুই আমাদের সম্পদ, আমাদের অহংকারের বিষয়।
খুলনায় বেশ উল্লেখযোগ্য হারে চিংড়ির আবাদ হয় ।সুন্দর বন যাবার পথে দেখেছি বিশাল খন্ডের জমি চিংড়ির ঘের করা। যা থেকে আমাদের রপ্তানি আয় নিতান্ত কম হয় না।
এবার আমরা দেশপ্রেমিকরা সেই সুন্দরবনের পাশেই কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র করবো। বাহ। সুন্দরবন ধবংস হয়ে যাক, আমাদেরকে মুক্তিযুদ্ধে ভারত যে সাহায্য করে ঋনী করছে তার ঋণ শোধ হবে না তবু। হাইকোর্ট রায় দেবার পরও পরিবেশবিদ দের কথা অগ্রাহ্য করে কার স্বার্থে এই চুক্তি হয়? রাশিয়ার সাথে পারমানবিক বিদ্যুতকেন্দ্র স্থাপন যদি সিদ্ধান্ত নেয়া হয়েই থাকে তবে এই মাত্র ৫০০ মেগাওয়াটের জন্য আমাদের এত বড় সম্পদ ধ্বংশ করা কেন? গুগুল করে পাওয়া এই লিংকটির পোস্টটি পড়ে শুধু কস্ট আর হতাশায় ডুবে গেলাম যেন।
http://www.greenmagz.info/rampal/
এই লিংকটিও তথ্যবহুল।
http://dhakajournal.com/?p=3760
সুন্দরবন শেষ করে আমরা বিদ্যুত চাই না!!!!!
জানি বলে লাভ নেই। অভাগা দেশ এভাবেই শেষ হবে একদিন। আমরা দামী গাড়ির বদলে গ্যাস দিয়ে দেই, আমরা ট্রাংকে ভরে টাকা পাচার করি মধ্যপ্রাচ্যে, আমরা সমুদ্রসম্পদ মুক্ত হস্তে দান করে এসে বলি আমাদের জয় হয়েছে, আমরা দক্ষিনাঞ্চলের মানুষ কে এখনো ফেরী দিয়ে পদ্মা পার করাই। আবার সেই আমরাই না খেয়ে অনশন করি, মরতে বসি ৪১ বছর আগে ঘটে যাওয়া ঘটনার গ্লানি থেকে দেশকে বাচাতে। আমরা চোখ মেলে দেখিনা বর্তমানের বিলীন হয়ে যাওয়া । আমাদের চোখ আসলে অন্ধ। আমরা হয়ত জাতি হিসেবেই অন্ধ ।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩
মৌনতা০১ বলেছেন: ধন্যবাদ ভাই।
২|
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭
ফখরুল আমান ফয়সাল বলেছেন: হাজারো ব্লগের ভিড়ে, গালাগালি রেখে এই লিখা পরে কিছুক্ষনের জন্যেও হলেো দেশ নিয়ে যারা একটু ভাবছেন তাদের বলছি, দেশটাকে আর বিভক্ত করবেন না, খুবই করুণ অবস্থায় আছে আমাদের এই হতভাগা মা।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫
মৌনতা০১ বলেছেন: ঠিক বলেছেন। আজ থেকে ৪১ বছর আগে আমাদের পুর্ব পুরুষরা আমাদের প্রতি তাদের যে দায়িত্ব ছিল তা, মুক্তিযুদ্ধের মাধ্যমে পূরন করে গেছেন। মাঝে অনেক সময় গেল। আমরা এখন এই ছোট্ট দেশটার প্রকৃতিগত ভাবে পাওয়া সম্পদগুলো যদি সংরক্ষন না করি , তাহলে আজ থেকে ৪০ বছর পর আমাদের পরের জেনারেসন আমাদের সম্পর্কে কি বলবে? আমাদেরকে অন্ধ,স্বার্থপর বলবে না তো ?
৩|
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩
কামের কথা কন!! বলেছেন: ভাই আপনি সিলেট নিয়ে যে অংশ টুকু লিখেছেন একবারে আমার মনের কথা আমি একদিন যাফ লং এ গিয়ে এত কষ্ট পাইছি। মনে হয়েছে এই বাংলার ২ দলের লোক গুলকে ধরে ধরে প্যান্ট খুলে কঞ্চি পিটা করি। এত ভাল এত সম্ভাবনা ময় দেশ টাকে ভাল একটা যায়গায় নিয়ে যাওয়ার জন্য ৫ টা বছর অনেক সময়। শুধু সেক্টর ওয়াইজ ভাগ করে কিছু প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজার দিয়ে প্রজেক্ট গুলো করতে হবে আর কিছু লাগবে না। আর ই প্রজেক্ট করার টাকা ও ম্যানেজ করা খুব ডিফিক্যাল্ট কিছু না।
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
মৌনতা০১ বলেছেন: "আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায় সৎ থাকুন, তাহলেই দেশ ঠিক থাকবে। কারন আমাকে আপনাকে নিয়েই তো দেশ।" ---- আপনার মন্তব্যের এমন উত্তর অনেকেই দেবেন। কিন্তু আমি বলবো " না"। আমি আপনি, দেশের সব মানুষের ভালো থাকা, সততা কোন কাজেই আসে না যদি দেশচালকরা ঠিক না হন। সৎ নেতৃত্ব কোন মুসলিম দেশকে কোথায় নিতে পারে তার উদাহরন মালয়শিয়া। কিন্তু আমরা তা দেখি না।
৪|
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাল লাগল ভাই আপনার লেখা পড়ে।
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮
মৌনতা০১ বলেছেন: ধন্যবাদ ভাই।
৫|
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১
হিমরাজ ব্লগ বলেছেন: http://www.somewhereinblog.net/blog/Himraz
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
মৌনতা০১ বলেছেন: িজের ব্লগের এমন পাবলিসিটি করে কি হয়? ভিজিটর বাড়ে?
৬|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২
অমৃত সুধা বলেছেন: শুধু সেটাই নয়, সুন্দরবনে প্রানীকুলের হাল ইদানিং খারাপ। জানার জন্য একটি লিংক দেয়া হলো।
http://dhakajournal.com/?p=4402
৭|
২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮
আজিজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। তথ্যবহুল লেখা ছিল।
মন্তব্যগুলোও ভালো ছিল
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫
বাংলার হাসান বলেছেন: সময় উপযোগী ও ভাল লেখা। ++++++++ ও ১ম ভাল লাগা।