| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন পর্যন্ত যা গুরুতর মনে হয়েছে তা হলো, ৩২ নম্বরের বাড়ি ও শেখ মুজিবের ভাষ্কর্য ধুলিস্যাৎ তো বটেই, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা যাদুঘর, গনভবন ও প্রধান মন্ত্রীর কার্যালয় যা সরাসরি বাংলাদেশকে represent করে তা তছনছ করা। এই প্রক্রিয়ায় আঘাতটা সরাসরি "বাংলাদেশকে" করা হলো। ভাবখানা এমন যেন “বাংলাদেশ” নামটা ফ্যাসিবাদেরই সমার্থক কিছু একটা........যার সাথে যা ইচ্ছে তাই করা যায়।
আর আমাদের কথিত দেশপ্রেমিক সেনাবাহিনী তা দেখলো, বাঙ্গালী পাকিস্তানিদের হাতে বাংলাদেশের চিন্হগুলো যেসব একেবারেই সন্দেহাতীত তা ধ্বংশ হতে দিলো, শতভাগ নিশ্চয়তা সহকারে। এ সেনাবাহিনী যেন পলাশীর প্রান্তরের মীর জাফরের অধীন বাহিনী, যে বাহিনী যুদ্ধক্ষেত্রে সম্পূর্ন অকার্যকর থেকে দাড়িয়ে দাড়িয়ে বিহার, বাংলা ও উড়িষ্যার পতন দেখলো, বিকারহীনভাবে।
সত্যিই বাংলাদেশ যখন বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হবে তখন এই সেনাবাহিনীর প্রতিক্রিয়া কি হতে পারে? যে দেশ রক্ষার জন্য সেনাবাহিনী কোরআন ছুয়ে শপথ নিয়েছিলো সেই সেনাবাহিনীই সম্পূর্ন নিস্পৃহ থাকলো যখন বাংলাদেশের চিন্হ সম্বলিত স্থাপনাসমূহ ধ্বংশ হচ্ছিলো। তাহলে কোরআন ছুয়ে শপথ নেয়ার বিষয়টি কি তেমনই শপথ নেয়া যেমনটি মীর জাফর নিয়েছিলো?
Command level এ জেষ্ঠ্য সেনা কর্মকর্তাদের বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন? তারা কি বাংলাদেশকে ৭১ এ একটা legitimate মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে অভ্যুদয় লাভ করা দেশ বলে মনে করে? নাকি তাদের মনস্তত্বে বাংলাদেশ কেবলমাত্র ৭১ এ ভারতীয় ব্রাহ্মন্যবাদী যড়যন্ত্রের বিষফল/ বা ভারতীয় ষড়যন্ত্রের কারনে জন্ম নেয়া অবৈধ সন্তান? তাদের চোখে কি কেবলমাত্র পূর্ব-পাকিস্তানই legitimate child..........? কিন্তু পাকিস্তান নামক দেশটির ৭১ এ যে অঙ্গচ্ছেদ হলো তারপর কিন্তু মাঝে ৫৫ বছর পেরিয়ে গেছে। এখন সেনাবাহিনী কি কাটা অঙ্গ জোড়া দেয়ার সার্জিকাল অপারেশনে নেমেছে?
"বাংলাদেশ" বিষয়ে সেনাবাহিনীর উচিত তার অবস্থান পরিষ্কার করা।
**ফি বছর হিসাব ছাড়া পয়সা কড়ি ঢালা হয় এই বাহিনীর পেছনে। অতি অবশ্যই ওই টাকা পাকিস্তানিরা দেয় না বা ৭১/৭৫ এর কোন পরীক্ষিত বন্ধু............
সেনা নেতৃত্বের মনস্তত্ত্বে ধূসর হয়ে যাওয়া আমাদের ৭১ এর মুক্তিযুদ্ধ....
©somewhere in net ltd.