নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ পথচারী

মুহাম্মদ মামুনূর রশীদ

তারপরও মুষ্ঠিবদ্ধ হাতে ঘুরে দাড়াব.....।

মুহাম্মদ মামুনূর রশীদ › বিস্তারিত পোস্টঃ

সশস্ত্র বাহিনীঃ নিয়মিত বাহিনী থাকবে নাকি গার্ড অফ অনার দেয়ার সক্ষমতা থাকাই যথেষ্ঠ (Ceremonial Armed Forces)?

২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২২

তথাকথিত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে .....

১.পুলিশের ৪৫০ থানার অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে।
২.অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে। স্বাধীনতার পর একক কোন আন্দোলনে এতো পুলিশ নিহত হয়নি।
২.স্বাধীনতা যাদুঘর ও মুজিবনগর কমপ্লেক্স ধ্বংস করা হয়েছে।
৩.বঙ্গবন্ধুর ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য সহ মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত অসংখ্য স্থাপনা ধ্বংস করা হয়েছে।
৪.গণভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয় যে লুটপাট হলো, সেই দুই স্থাপনা কিন্ত কারো ব্যক্তিগত সম্পত্তি ছিলো না, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পত্তি ছিলো।
৫.যে দিন গুলোর সাথে বাংলাদেশের অস্তিত্ব জড়িয়ে আছে সেই দিনগুলো যেমন ২০২৫ এর শে মার্চ স্বাধীনতা দিবসে কোনো প্যারেড অনুষ্ঠিত হয়নি। এখানে ইঙ্গিত খুবই স্পষ্ট যে বাংলাদেশ বিরোধী পক্ষের সন্তুষ্টির জন্য ২০২৫ এর ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে প্যারেড অনুষ্ঠিত হয়নি।

বাংলা বিহার উড়িষ্যার যখন সর্বনাশ হচ্ছিল তখন মীরজাফর আলী খানের নেতৃত্বাধীন সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল।

১. থেকে ৫. …… প্রতিটি পয়েন্টে আমাদের দেশের অস্তিত্ত্ব ও অভ্যুদয়ের সাথে সম্পর্কিত চিহ্নের ওপর যখন মুহুর্মুহু আঘাত আসছিলো, তখন বর্তমানের দেশপ্রেমিক (?) সেনাবাহিনী সেই মীরজাফর আলী খানের বাহিনীর মতোই নিস্পৃহতা দেখালে এই প্রশ্ন তো করাই যায় যে, "এই সেনাবাহিনী কার রেশনের চাল খায়? বাংলাদেশের "মোটা চাল" নাকি পাকিস্তানের সরকারী রেশনের "বাসমতি চাল" " ?

মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের অস্তিত্বের সাথে সরাসরি সম্পর্ক যুক্ত স্থাপনা, ভাস্কর্য ও অন্যান্য জাতীয় সম্পদ, জামায়াতি লাল বদর রাজাকার কর্তৃক ধ্বংসের প্রাক্কালে সেই সময়কার সেনা নেতৃত্বের নজিরবিহীন নিস্পৃহতা/প্রত্যক্ষ মদদ এ সবই কিছু প্রশ্নের উদ্রেক করে:

১.সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের loyalty/allaiance আসলে কার প্রতি?

২.দেশ প্রতিরক্ষার সক্ষমতা এই সেনাবাহিনীর আছে (যাদের সামগ্রিক কর্মকাণ্ডের একটা বড় অংশ জুড়ে আছে জাতিসংঘের চৌকিদারি আর দেশে ঠিকাদারদের ওপর সরদারি/খবরদারি করা) কি না যখন সর্বময় কর্তৃত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা জাতীয় সম্পদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়?

৩. সুতরাং এ রকম একটা বাস্তবতায় দেশে নিয়মিত সশস্ত্র বাহিনী থাকবে নাকি স্রেফ একটা Ceremonial Armed Forces (যাদের কাজ কেবল গার্ড অফ অনার দেয়া) থাকাই যথেষ্ঠ?

একটু পিছন ফিরে দেখাঃ
/সেনা নেতৃত্বের মনস্তত্ত্বে ধূসর হয়ে যাওয়া আমাদের ৭১ এর মুক্তিযুদ্ধ....
/"বাংলাদেশ" বিষয়ে সেনাবাহিনীর উচিত তার অবস্থান পরিষ্কার করা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরিসংখ্যান দিয়ে কি হবে ?
আমাদের বিবেক কি জাগ্রত হবে ?
বারবার বিদেশীরা এসে আমাদের শাসন করেছে, আমাদের
দূর্বলতা ও মীরজাফরী কর্মকান্ডের জন্য ।

.............................................................................
আমাদের পাছায় লাঠির বাড়ী না পড়লে , হুস হয়না ।

২| ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৪৫

নতুন বলেছেন: বাংলা বিহার উড়িষ্যার যখন সর্বনাশ হচ্ছিল তখন মীরজাফর আলী খানের নেতৃত্বাধীন সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল।

সালাউদ্দিন সেই রোল প্লে করার জন্য বিএনপি তে আছে। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.