| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজো কুমিল্লায় বাসে পুড়ে জীবন্ত কয়লা হলেন ৭ জন। আরও অনেকে সেই মিছিলে যোগ দেয়ার অপেক্ষায়...
আফগানিস্তান, ইরাক, পাকিস্তান প্রতিনিয়ত খবরের শিরোনাম হয়ে আসে। আত্মঘাতি বোমা হামলা, গোলাগুলি, সারি সারি লাশের মিছিল...কখনো কষ্ট হত, দুঃখ হত আবার কখনো রাগে ক্ষোভে ভেতরটা তেতে উঠত। মনে হত ওরা সব মাথা গরম, পাগল। নিজের জাতির মানুষদের কেউ এমন করে মারে!
পেট্রোল বোমা, পুলিশের গুলি, ক্রসফায়ার, ডাইরেক্ট ফায়ার...প্রতিদিন আমার এই দেশটাই এখন বধ্যভুমি। এক শোক ভুলতে না ভুলতে আরেক ঘটনা। ঘরে ঘরে কান্নার রোল, কে কাকে স্বান্তনা দেবে? কে মুছে দেবে কার চোখের পানি?
এক দল জানে ক্ষমতায় যেতে না পারলে তার অস্ত্বিত্ব থাকবে না। আরেক দল জানে ক্ষমতা ছাড়লে প্রতিশোধের অনলে পুড়ে ছাই হয়ে যেতে হবে তাকে। তাই দু পক্ষই যুদ্ধংদেহী, দু জনই রন্সজ্জায় সজ্জিত। এক পক্ষ যে কোন মুল্য দেশ অচল করে দিতে চায়, চায় জীবনের চাকা থামিয়ে দিতে। অন্য পক্ষ যে কোন মুল্যে ক্ষমতার মসনদ ধরে রাখতে চায়। শত হাজার মায়ের কোল খালি হোক কিংবা লক্ষ পরিবার সর্বাশান্ত হোক, তাতে তার কিছুই যায় আসে না।
ইরাক, আফগানিস্তান, পকিস্তান হতে আমাদের বোধহয় আর খুব বেশী বাকি নেই...
©somewhere in net ltd.