নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুন্নাডন

মুন্নাডন › বিস্তারিত পোস্টঃ

মাথার খুলি ছাড়াই বেঁচে আছে শিশুটি!

২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

ডেস্ক:সত্যি অলৌকিক বলতে হয়, মাথার খুলি এবং মস্তিষ্কের বেশিরভাগ অংশ ছাড়াই জন্ম নেয়া এই শিশুটি সর্বোচ্চ কয়েকঘণ্টা বেঁচে থাকতে পারে। চিকিৎসকদের এমন আশঙ্কা উড়িয়ে দিব্যি এক বছর ধরে সুস্থভাবে বেঁচে আছে জ্যাকসন।
ফ্লোরিডার বাসিন্দা ব্রিটনি এবং ব্যান্ডন দম্পতির সন্তান জ্যাকসন। এই দম্পতি জানিয়েছেন, তাদের সন্তান বিরল মস্তিষ্ক ব্যাধি মাইক্রোহাইড্রেনসিপালাই এর শিকার।
মাথার খুলি ছাড়াই বেঁচে আছে শিশুটি!
জ্যাকসনের মা-বাবা যখন জানতে পারে যে তাদের গর্ভের শিশুটি এই দুরারোগ্য রোগে আক্রান্ত, তখন তারা দিশাহারা হয়ে পড়ে। তবে শুরু থেকেই গর্ভপাত না করানোর সিদ্ধান্তে অটল ছিলেন এই দম্পতি। কিন্তু চিকিৎসকেরা তাদের কোনো আশার কথা শোনাতে পারেনি। গত মাসে ওই শিশুটি তার এক বছর পূর্তি করেছে।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর এই রোগ নিয়ে জন্ম নিচ্ছে চার হাজার ৮৫৯ জন শিশু। এদের বেশিরভাগই জন্মের সঙ্গে সঙ্গে মারা যায়। তবে জ্যাকসন এখনো কিভাবে সুস্থভাবে বেঁচে রয়েছে, এটি চিকিৎসকদের কাছেও বিস্ময়।
মাথার খুলি ছাড়াই বেঁচে আছে শিশুটি!
জ্যাকসনকে সহায়তায় গত বছরে ‘গো ফান্ড মি’ নামে একটি পেজ খোলা হয়। প্রায় এক হাজার ১৮১ জনের সহায়তায় ৫৪ হাজার ডলারের তহবিল সংগ্রহ করা সম্ভব হয়েছে।
ব্রান্ডন বলেন, ১৭ সপ্তাহ পরে আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে জানতে পারি, ব্রিটনির গর্ভের শিশুটি পুত্র। কিন্তু শিশুটির কোনো সমস্যা রয়েছে এটি বুঝতে পেরেছিলাম আল্ট্রাসাউন্ডের দায়িত্বে থাকা চিকিৎসকের অভিব্যক্তি দেখে। তবে সেদিন চিকিৎসকেরা আমাদের কিছুই বলেননি। পরের দিন গর্ভের শিশুর এমআরআই করে তবেই আমাদের ওর শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়।
এরপর কয়েক সপ্তাহ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পরামর্শের জন্য ছুটেছেন এই দম্পতি। কিন্তু তারা শুরু থেকেই গর্ভপাতের বিরোধী ছিলেন। অবশেষে ২৩ সপ্তাহে চিকিৎসকের কাছে গেছে তাদের গর্ভপাতের পরামর্শ দেয়া হয়। কিন্তু তারা শিশুটিকে জন্ম দিতে আগ্রহী ছিলেন। যদি শিশুটি বেঁচে যায়। বাবা-মার আশাকে সফল করে দিয়ে এক বছর ধরে সুস্থভাবে বেঁচে আছে ছোট্ট জ্যাকসন

পুরো পরুন......
view this link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.