নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুন্নাডন

মুন্নাডন › বিস্তারিত পোস্টঃ

আজকের রাশিফল (শনিবার ৩১ অক্টোবর, ২০১৫)

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

মেষ:
গন্ডগোলে নাক গলিয়ে বিপত্তির আশঙ্কা। সমাবেশে চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয়। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।

বৃষ:
নতুন কর্মোদ্যম ও পরিকল্পনায় সাফল্যের সূচনা। প্রিয়জনের বিয়ে নিয়ে সফল আলোচনা। প্রেমপ্রণয়ে আকস্মিক আঘাত পেড়ে ফেলতে পারে।

মিথুন:
অপ্রিয় সত্য কথা যত কম বলা যায়, ততই ভাল। শত্রুর শক্তিক্ষয়ে আপাতত স্বস্তি। শ্বশুরকুল থেকে প্রাপ্তিযোগ।

কর্কট:
অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ও মানসিক ক্লান্তি। দক্ষতা সত্ত্বেও কর্মোন্নতি ফের পিছিয়ে যেতে পারে। বিকল্প পথে বাড়তি উপার্জনের হদিস।

সিংহ:
অংশীদারের চক্রান্তে ব্যবসায় অবনতির আশঙ্কা। মিষ্টিমধুর কথাবার্তায় অন্যদের প্রভাবিত করতে পারেন। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।

কন্যা:
বৈষয়িক গোলযোগে সংসারে অশান্তি বাড়বে। শারীরিক সমস্যায় কাজকর্ম পণ্ড হওয়ার আশঙ্কা। অত্যাবশ্যক ব্যয় সামাল দিতে গিয়ে নাজেহাল।

তুলা:
মৌলিক চিন্তাধারার জন্য কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে পরিবারে মতানৈক্য। আধ্যাত্মিক বিকাশের আশায় তীর্থযাত্রার পরিকল্পনা।

বৃশ্চিক:
গঠনমূলক কাজের পরিকল্পনায় সাফল্যের সূচনা। লটারিতে প্রাপ্তিযোগ। আত্মীয়ের পারিবারিক অনুষ্ঠানে কপট বান্ধবের মুখোশ খুলে দিতে পারেন।

ধনু:
বিষয়সম্পত্তি নিয়ে বিবাদে আত্মীয়স্বজনের ব্যবহারে মানহানি। কর্মক্ষেত্রে অশান্তির অবসান। পড়ে গিয়ে বা পথ-দুর্ঘটনায় আঘাত ও রক্তপাতের আশঙ্কা।

মকর:
প্রতিবাদী মনোভাবের জন্য কর্মক্ষেত্রে জটিলতা। উন্নতি ব্যাহত হতে পারে। বিষয়সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য। গ্ল্যান্ডের সমস্যাকে উপেক্ষা করা উচিত হবে না।

কুম্ভ:
হঠকারিতার জেরে ব্যবসায় লোকসান। বন্ধুর অনৈতিক কাজের প্রতিবাদ করায় দূরত্ব বেড়ে যাওয়ার আশঙ্কা। জ্বরজ্বালা ও পাদপীড়া ভোগাবে।

মীন:
অপ্রিয় সত্য কথায় পরিবারে মনোমালিন্য। সৃষ্টিশীল কাজে ব্যুৎপত্তির বিলম্বিত স্বীকৃতির যোগ। প্রেমপ্রণয়ে চমক।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩০

রক্তিম দিগন্ত বলেছেন: এটা আজকের?

যা হতে পারে আমার, এটা পড়লাম। দেখি লেখা, 'প্রতিবাদী মনোভাবের জন্য কর্মক্ষেত্রে জটিলতা। উন্নতি ব্যাহত হতে পারে। বিষয়সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য। গ্ল্যান্ডের সমস্যাকে উপেক্ষা করা উচিত হবে না।'

এইটা তো গতকালই ঘটে গেল। আজও রিপিট হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.