নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুন্নাডন

মুন্নাডন › বিস্তারিত পোস্টঃ

‘পোশাক না পরলেও চলবে, চলে আসুন…

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০

ভারতের জনৈক পাঠক, জি নিউজে প্রকাশিত এ খবরের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘চিন্তার কিছু নেই, ভারতে বলিউডে যোগদান করতে চল‌ে আসুন৷ এখানে আপাতত নুন‌্যতম পোষাক-আষাক পরলেই চলবে৷ অদূর ভবিষ‌্যতে কিছু না পরলেও তত অসুবিধা বোধহয় হবে না৷’

জি নিউজের ঐ খবরের শিরোনাম ছিল ‘হিজাব না পড়ার অপরাধে ‘ব্যভিচারী’ আখ্যা পেলেন সাদাফ তাহেরিয়ান

প্রকাশিত খবরে বলা হয়েছে, হিজাব না পড়ার অপরাধে কার্যত ‘ব্যভিচারী’ আখ্যা পেতে হল ইরানীয় মডেল সাদাফ তাহেরিয়ানকে। হিজাব না পরে নিজের বেশ কয়েকটি ফটো ইন্সটাগ্রামে পোষ্ট করেছিলেন তাহেরিয়ান। যার জন্য তাঁকে ‘ব্যভিচারী’ আখ্যা দিল ইরানীয় সরকার।

মুসলিম প্রথা অনুযায়ী মেয়ে3দের কোনও অচেনা পুরুষ বা আত্মীয় নন এমন কোনও পুরুষের সামনে আসার সময় হিজাব পড়তে হবে। যাতে ওই মহিলার শালীনতা বজায় থাকে। এই হিজাবের দ্বারা এই পুরুষটি তার মুখ এবং শরীর দেখতে পাবে না।

হিজাব পরিধান প্রথার বিরুদ্ধে গিয়ে হিজাব ছাড়াই ইন্সটাগ্রামে ছবি পোষ্ট করেছেন এই ইরানীয় মডেল। এই কাজের জন্য এখন অত্যন্ত বিতর্কের সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

ইরানের সংস্কৃতি মন্ত্রকের মতে, তেহেরিয়ান কোনও পশ্চিমী মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে হিজাব ছাড়াই ফটো তুলেছেন। এছাড়াও কোনও ইরানীয়ান সিনেমাতে যাতে এই মডেলকে কোনও ভাবে কাজ করতে না দেওয়া হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই মন্ত্রকের তরফ থেকে।

কিন্তু এই ঘটনার জন্য কোনও ভাবেই অনুতপ্ত নন তেহেরিয়ান। তিনি জানান, হিজাব পড়া বাধ্যতামূলক নয়। তিনি স্বাধীনভাবে বাঁচতে চান। তার জন্য হিজাব দিয়ে শরীরকে আবৃত করে রাখার কোনও মানেই হয় না। তিনি আরও জানান, আগে তিনি যে সমস্ত ইরানীয় সিনেমা করেছেন তাতে তাঁকে হিজাব পড়তে হয়েছে, কারণ তিনি নিজের কেরিয়ারের এবং সিনামার চাহিদার জন্যই হিজাব পড়েছিলেন।
[

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৮

বিপরীত বাক বলেছেন: .....।এই হিজাবের দ্বারা এই পুরুষটি তার মুখ এবং শরীর দেখতে পাবে না।....।

হিজাব দিয়ে শরীর ঢাকে? এই শিখেছেন । ইডিয়ট।

তাহলে বেস্ট ইসলামিক ড্রেস হলো বিকিনি সাথে হিজাব। অাল্লাহ জিগাইবে অাকাম করছ কার লগে। বান্দা কইবে চেহারা তো দেখি নাই, হিজাব পড়া ছিল।

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭

নাবিক সিনবাদ বলেছেন: ভালোই কইসে

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
পরিত্র কোরানে এমন কোন আদেশ বা আয়াত নেই যে মেয়েদের মাথা বা চুল ঢাকতে হবে।
লজ্জাস্থান ঢাকতে বলা হয়েছে, জিলবাব (চাদর) টেনে সংযত হতে বলেছে, কোথাও চুল-মাথা ঢাকতে বলেনি, কষ্ট হয় বা চিনতে অসুবিধা হয় এমন ভাবে যেন চাদর জড়ানো না হয়, এসব সুস্পষ্ট ভাবেই সুরা আহাজাব ও সুরা নুর এ বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.