নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুন্নাডন

মুন্নাডন › বিস্তারিত পোস্টঃ

মেদ ও চুলের টনিক আমলকি

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

ডেস্ক:দেশি ফল হিসেবে আমলকি খুবই পরিচিত। আমলকির দামও খুব বেশি নয়। সহজলভ্য এ ফলটির রয়েছে নানাবিধ উপকারিতা। কেউ এটি খাদ্য হিসাবে ব্যবহার করেন আর কেউ সৌন্দর্য্য চর্চায়। রূপচর্চায় আমলকি খুবই কার্যকরী একটি ফল। বিশেষ করে চুলের সৌন্দর্য্য রক্ষায় প্রাচীন কাল থেকেই এটি ব্যবহৃত হয়ে আসছে। এছাড়াও ভিটামিন সি যুক্ত মৌসুমী এ ফলটি অতিরিক্ত মেদ কমিয়ে দেহকে রাখে সুঠাম।
স্বাস্থ্য সুরক্ষায় আমলকি:
১) প্রতিদিন ১-২টি আমলকি ভিটামিন সি-এর অভাবজনিত রোগ থেকে দূরে রাখবে। একই সঙ্গে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি।
২)নিয়মিত আমলকি খেলে পেটের আলসার দূর হয়।
৩) এছাড়া আমলকির রস কোষ্ঠকাঠিন্য দূর করে ও পাইলস রোগ থেকে মুক্তি দেয়।
৩) খাওয়ার আগে মাখন ও মধুর সঙ্গে আমলকির গুঁড়া মিশিয়ে খেলে ক্ষুধামন্দা দূর হয়।
৪) দৃষ্টিশক্তি বৃদ্ধিতে আমলকি খুবই উপকারী। এছাড়া চোখ লাল হওয়া, চুলকানো ও চোখ দিয়ে পানি পড়া রোধেও আমলকি বিশেষ ভূমিকা রাখে।
৫) দীর্ঘমেয়াদী কাশি-সর্দির জন্য আমলকির নির্যাস উপকারী।
৬) মেদ দূর করে দেহকে অতিরিক্ত মুটিয়ে যাওয়া থেকে রক্ষা করে।
রূপচর্চায় আমলকি:
১) আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের যত্ন নেয়ার জন্য এটি একটি অপরিহার্য উপাদান। আমলকি খেলে শুধু চুলের গোড়াই শক্ত হয় না, চুল দ্রুত বেড়ে ওঠে।
২) চুলকে খুশকিমুক্ত ও কম বয়সে চুল পাকা রোধে আমলকি বিশেষ ভূমিকা পালন করে।
৩) প্রতিদিন সকালে মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে খেলে চর্মরোগ নিরাময় হয়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ও মুখের চামড়ায় কোনো দাগ পড়ে না।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

এহসান সাবির বলেছেন: ভালো পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.