| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাষ্ট্রপতি মানে কী? রাষ্ট্রের পতি। পতি মানে? স্বামী। তাহলে রাষ্ট্রপতি মানে দাঁড়ালো — দেশের স্বামী। কিন্তু সমস্যা হলো, দেশের তো কোনো বউ নাই! তাহলে কি আমরা এমন এক স্বামীর দেশে বাস করি, যার বউ-ই নেই? তাহলে কি তিনি জন্মগত বিপত্নীক?
আমাদের দেশে অনেক কিছুই প্রতীকী। জনগণ নাকি দেশের মালিক। সরকার নাকি জনগণের সেবক। রাষ্ট্রপতি নাকি রাষ্ট্রের পতি। কিন্তু এই “পতি” শব্দটা কেমন যেন একটু জমিদারি গন্ধ ছড়ায়। যেন দেশটা একটা গৃহস্থালি, আর কেউ তার কর্তা। আসলে “পতি” মানে স্বামী না — মানে অধিপতি, প্রধান, রক্ষক। কিন্তু আমরা শব্দকে আক্ষরিক করলে যা হয় রাষ্ট্রপতি হয়ে যান একা একা দাঁড়িয়ে থাকা স্বামী,
আর রাষ্ট্র হয়ে যায় এক অদৃশ্য সংসার।
তবে সবচেয়ে বড় কথা, দেশ যদি সত্যিই কারও স্ত্রী হতো - যেমন "সকল দেশের রানী" , তাহলে তার মতামতও জিজ্ঞেস করা লাগতো।
©somewhere in net ltd.