| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদিক মোহাম্মদ আলম
প্রথমত: সময় নাই। দ্বিতীয়ত এখনই সময়। তৃতীয়ত: আমি না থাকলেও ব্যাপারটা ঘটবে, তবু আমাকেই চাই।
বিপক্ষ মত বা অপর পক্ষ মতবাদের কাঁচের মধ্যে দিয়ে সত্যকে দেখার সমস্যা অনেক। তখন কাঁচটার ভিতর দিয়ে দেখা সত্য বড় ডিসটর্ট বা বিকৃত হয়ে যায়। শিয়া মতবাদ সম্পর্কে সুন্নীদের হাতে লেখা লিটারেচার শিয়াদের সম্পর্কে অহেতুম মিথ্যাচার ভরা (যেগুলো শিয়ারা নিজেরাও বিশ্বাস করে না)। একই সমস্যা কাদিয়ানী বা আহমেদীয়াদের নিয়ে। যে মিথ্যা প্রচারনাটি কাদিয়ানীদের নিয়ে হরদম করে ফেলা হয় সেটা হলো কাদিয়ানীরা হযরত মুহাম্মদ (সা) কে শেষ নবী বলে মানে না। সুতরাং তাদের ঘোষণা করো অমুসলিম।
পুরো মিথ্যা বানোয়াট কথা! কাদিয়ানী, যারা নিজেদের আহমেদীয়া বলে দাবী করে (এবং আহমেদ নবীরই একটি নাম) তারা কিন্তু মুহাম্মদ (সা) কে শেষ নবী হিসেবেই স্বীকৃতি দিয়ে থাকে। তারপরেও তাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে কি ধরনের ধমর্ীয় সুখ পায় মানুষেরা আমি ব্যাপারটা এখনও ধরতে পারি নাই।
বিবিসিতে আহমেদীয়ার একজন মুখপাত্রের কাছে একই কথা শুনেছিলাম যে বলছিলো যে তাদের বিরুদ্ধে অনেক মিথ্যাচার ছড়ানো হয়। বিশেষ করে শেষ নবীর জায়গাটায় এসে। আহমেদীয়া ওয়েবসাইটে তাদের মূল বিশ্বাসের (আইডিওলজী) বিষয়গুলো দেওয়া আছে। আগ্রহীরা পড়ে দেখতে পারেন। এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমি কোট করছি তাদের সাইট থেকেই।
Holy Quran and the Holy Prophet provide complete and perfect guidance for all mankind, for all time to come. The Holy Prophet is the perfect exemplar of the highest moral virtues. After him, no prophet or authority is to arise. As Hazrat Mirza Ghulam Ahmad, the Founder of the Ahmadiyya Movement, wrote:
"I firmly believe that our Holy Prophet Muhammad is the Last of the Prophets, and after him no prophet shall come for this nation, neither old nor new." (Nishan Asmani, p. 28).
[link|http://www.muslim.org/our-ideo.htm|
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৪৬
অতিথি বলেছেন: এখন কাদিয়ানী কারা আর আহমাদীয়া কারা সেটাই বুঝতে ঝামেলা হচ্ছে ।
আহমাদীয়ারা ভিন্ন নাম কেন পেল?
আর কাদিয়ানীরা নিজেদেরকে আবার ঐ গু্রপে টানবে কেন ? সোজা প্রৃকত মুসলমান অথার্ত সুন্নী হলেই তো হল ।
তবে মহানবী (সা
কে যারা শেষ নবীএবং রাসূল বলে স্বীকার করে না তারাই খুব সহজেই ধরা যায় অমুসলীম । কারণ তা প্রথম কলেমার বিপরীত । বাকিটা আর মাথায় ধরছে না ।...
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৫৩
ম. রহমান বলেছেন: [ইংলিশ]মড়ড়ফ ড়িৎশ[/ইংলিশ...ধন্যবাদ...
৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৫৪
অতিথি বলেছেন: তারা মুসলিম কি অমুসলিম তাতে আমাদের এতো মাথা ব্যাথা কেন? নিজে কতটা মুসলিম কখনও নিজেকে প্রশ্ন করেছে কেউ?
কাদিয়ানিরা কি তাদের ঘাড়ে বসে আছে না,না এটা ওদের খুচিয়ে ওদের ঘাড়ে একটা ইস্যু তৈরী করা হচ্ছে।
কি বলবো বুঝে পাই না, খোদা তো মানুষকে এতো কম বিবেক দিয়ে পাঠায় নি, এটা ই আমার বিশ্বাস ছিল!!!!
৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৫৫
ম. রহমান বলেছেন: সহমত@স্বরহীন
৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৫৮
রাকিব হাসনাত সুমন বলেছেন: স্বরহীন : একমত
৭|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
অতিথি বলেছেন: রিফাত,
কাদিয়ানী নামটা ভিন্ন মতালম্বীদের দেওয়া। ওরা নিজেদের আহমেদীয়া নামেই ডাকে।
আপনি একজনকে কটুক্তি করে অনেক নামেই ডাকতে পারেন, যদিও তার নিজস্ব একটা নাম থাকে। সম্প্রদায়ের ক্ষেত্রে ঐ সম্প্রদায় নিজেদের যে নামে ডাকে, সেই নামেই তাদের ডাকা উচিত। বানোয়াট, বিদ্্বেষী ও হিংসাত্নক নাম দিয়ে ডাকা উচিত না।
৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:০৯
অতিথি বলেছেন: স্বরহীন,
এইখানেই মুসলিমদের ইন্টেলেকচুয়াল শ্যালোনেসটা প্রমাণিত হয়। প্রমাণিত হয় ধর্মবোধটাকে আমরা কোথায় নামিয়ে নিয়ে এসেছি।
যেখানে ধর্ম মানে এক স্রষ্টার নামে সমগ্র মানবতাকে এক জায়গায় নিয়ে আসার প্রচেষ্টা, সেইখানে এই নোংরা বিভাজনি মানসিকতা ধর্মকে ব্যবহার করে আক্রোশ পালন।
আহমেদীয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা একটা হিংসা, একটি সম্প্রদায়কে হিউমিলিয়েশন ছাড়া আর কিছু না।
তাদের ব্যবহৃত মসজিদকে "কাদিয়ানী ইবাদত ঘর" সাইনবোর্ড টানানোর মতো নিচুতা আমি ধর্ম পালনে খুব কমই দেখছি।
ধিক আমাদের ধর্ম বোধ, মানুষের প্রতি শ্রদ্ধা, ধিক আমাদের ইসলামকে ভুল বোঝা ও ইসলামকে নীচে নামিয়ে আনার কু-মানসিকতা।
৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:২০
আশরাফ রহমান বলেছেন: মোহাম্মদ সাদিক আলম, াদিয়ানীদের প্রতি আপনার সহানুভূতি দেখে আমার হাসি পাচ্ছে। তারা যদি মুহাম্মদ (সাঃ)কে শেষ নবীই মেনে নিয়ে থাকে তাহলে গোলাম আহমদ কাদিয়ানী নবী হলো কেমন করে? তাছাড়া ওআইসি কি া জেনে ,না বুঝেই তাদের অমুসলিম ঘোষণা করেছে? আপনি কি জানেন ,যসব মুসলমান গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে মানে না তাদেরকে তারা কাফের বলে মনে করে? আপনি কি জানেন তারা কেন হজ্বে যেতে পারে না? আপনি কি জানেন,তারা কেন মুসলমানদের মধ্যে বিয়েশাদী দেয় না কিংবা করে না। তাছাড়া তাদের নামাজ , কালেমাও যে ভিন্ন তাকি আপনি জানেন ? আপনি কি জানেন লন্ডনে তাদের প্রধান মসজিদে যখন জুম্মার আযান হয় তখন দুনিয়ার সকল কাদিয়ানী সে ইমামকে অনুসরন করে নামাজ পড়ে? আমি নিজে বাংলাদেশে কাদিয়ানীদের মসজিদে রাতের বেলায় জুমার নামাজ পড়তে দেখেছি। তারা মুসলমানদের বিভ্রান্ত করার জন্য বলে থাকে যে তারা শেষ নবীকে মানে। যদি এটাই তাদের মুল কথা হয় তাহলে গোলাম আহমদ কাদিয়ানী নবী হয় কি করে ,আশাকরি জবাব দেবেন?
১০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
অতিথি বলেছেন: আমারে একটু দেখান যে কাদিয়ানীরা দাবী করে গোলাম মীর্জা তাদের নবী।
তাদের কলেমা একই কলেমা। একটু কাদিয়ানীদের কাছ থেকে তাদের সম্পর্কে জানলে ভালো হয়। 'আই হেইট কাদিয়ানী' মতবাদ ওয়ালাদের কাছ থেকে শুনলে তো ভাই সমস্যা।
১১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
অতিথি বলেছেন: আর আমি যে সাইটের রেফারেনস দিলাম সেইটা তাদের অফিসিয়াল সাইট। বক্তব্যটা গোলাম মীর্জার যেখানে হযরত মুহাম্মদ (সা) নিয়ে তার বক্তব্য পরিস্কার। আশা করি ইংরেজীটা পড়তে আলসেমী করেন নাই।
১২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
অতিথি বলেছেন: এক আহমেদিয়া সিনিয়র ভাইয়ের সাথে আলাপে বুঝলাম উনাদের সাথে আমাদের পার্থক্যের শুরুটা ঈসা (আ
থেকে।মোহাম্মদের ব্যাপারে উনাদের কোন বিরোধ নেই।
আসলে সবাই না জেনেই চিল্লায়। আর ছাগলের...(বলার দরকার নাই,বুঝে নিয়েন)।
১৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
আশরাফ রহমান বলেছেন: গোলাম আহমদ কাদিয়ানী কেবল নিজেকে নবী বলেই দাবী করেনি। সে কখনো নিজেকে ইসা মাসিহ কখনো ইমাম মাহদী বলে দাবী করেছে। সে নবী মুহামদ সাঃকেও মিথ্যাবাদ িবলে দাবী করেছে। এ ব্যাপারে আপনার আরো পড়াশুনা করা উচিত। আপনি[যঃঃঢ়://ধষযধভববু.ড়ৎম/ৎধংযরফ/নবষরবভ.যঃস] এই লিংকটা দেখুন [/লিংক]
১৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
আশরাফ রহমান বলেছেন: গোলাম আহমদ কাদিয়ানী কেবল নিজেকে নবী বলেই দাবী করেনি। সে কখনো নিজেকে ইসা মাসিহ কখনো ইমাম মাহদী বলে দাবী করেছে। সে নবী মুহামদ সাঃকেও মিথ্যাবাদ িবলে দাবী করেছে। এ ব্যাপারে আপনার আরো পড়াশুনা করা উচিত। আপনি[link|http://alhafeez.org/rashid/belief.htm| GB wjsKUv
১৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
আশরাফ রহমান বলেছেন: আগের পোস্ট দুটি মুছে দিবেন ।
১৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
হারাধন বলেছেন: আশরাফ ভভাই নিজের ঈমান টিক রাখেন। অন্যদেরটা আল্লাহকে দেখতে দেন।
১৭|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪০
অতিথি বলেছেন: সাদিকের সাথে সহমত প্রকাশ করছি।
১৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫
অতিথি বলেছেন: অনেক ধন্যবাদ ফ্রুলিংক্স, তীরন্দাজ ও হারাধন।
ধন্যবাদ লিংকের জন্য @ আশরাফ।
তবে ঐ যে বললাম, বিপক্ষে পক্ষের প্রচারনার মাধ্যমে কাদিয়ানীনের বুঝতে আমি রাজী না। এইজন্য কাদিয়ানীদের মাধ্যমেই কাদিয়ানীদের সম্পর্কে জানুন, নিজের বিবেক ব্যবহার করুন।
একজন খ্রিস্টানের কাছে (যে প্রচন্ডভাবে ইসলাম বিরোধী) ইসলাম সম্পর্কে জানার যে সমস্যাটা, এইখানেও কাদিয়ানীদের বিরুদ্ধে মানুষের কাছে ওদের সম্পর্কে জানতে চাওয়াটায় সমস্যা আছে। আশা করি পয়েন্টটা বুঝেছেন।
১৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯
অতিথি বলেছেন: সাদিক ভাই, বেশি গুরুত্ব দিয়েন না এই ধর্ম নিয়ে বেসাতি করা পতঙ্গগুলোকে ।
কোন প্রতিক্রিয়া না দেখানোটাও খুব বড় একটা প্রতিবাদের ধরন কিন্তু ।
মুসলিমদের একটা বড় অংশ ধর্ম কর্মের কাছ দিয়ে না গিয়েও মুসলিম আর কাদিয়ানি রা অমুসলিম ?
২০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
আশরাফ রহমান বলেছেন: সাদিক ভাই , আপনি প্রশ্নগুলোর কোন জবাব দেন নি। একটা প্রশ্নের জবাব দিন কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানিকে কি মনে করে? তাদের বর্তমান খলিফার নাম কি? কাদিয়ানীদের ব্যাপারে অমুসলিমরা আপনাকে সমর্থন দিবে এটা স্বাভাবিক। তবে এতে খুশী হওয়া মনে হয়ঠিক হবে না। আমার লেকায় কাদিয়ানেিদর বই থেকেই আমি প্রমাণ করেছি যে Zviv gymwjg bq
২১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৫৮
অতিথি বলেছেন: ধন্যবাদ অনুভূতি শূণ্য।
তবে অমুসলিম ঘোষণা করার নামে আহমেদীয় সম্প্রদায়ের মানুষজনের ঘর বাড়ি ভাঙ্গন, তাদের জীবনের হুমকি দেওয়াটাতো ভাই বেশ ভয়ংকর প্রবণতা।
প্রতিবাদ করাটা, সত্যরে এক্সপোজ করাটা এই ক্ষেত্রে একটা এবাদত।
২২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:০০
অতিথি বলেছেন: কে মুসলিম, আর কে মুসলিম না, এইডা ডিসাইড করার দায়িত্ব আশরাফ মিয়ারে কে দিছে?
২৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:০২
অতিথি বলেছেন: আশরাফ,
যে দাবীগুলা আপনি করতেছেন সেইটা অন্যের মুখে কাদিয়ানীদের বক্তব্যের, বিশ্বাসের ব্যাখ্যা।
হ্যা, তাদের বিশ্বাসে পার্থক্য থাকতেই পারে। কিন্তু তারা যদি নিজেদের মুসলিম বইলা দাবী করে, তাইলে বৃহত্তর মুসলিম স্রোতধারার যে স্কলাররা তাদের উচিত কাদিয়ানীদের সাথে আলোচনায় বসা।
মতের মিল হইলেই খুন কইরা গাঙ্গে ভাসাইয়া দিমু, এইটা বড় অসভ্য, বড় বর্বর মানসিকতা। কাদিয়ানীদের নিয়া রাজনীতি ও ধর্মের নামে হুজুগ তৈরী সেই মানসিকতা থেকে খুব পার্থক্যের না। এইটারে ইসলামের আচরন বলে না।
অমুসলিম ঘোষণা করতে চান? অনেকরে করতে পারবেন।
নবীর ভাষায়: যে ভরা পেটে শুইতে যায়, অথচ যার প্রতিবেশী অভুক্ত থাকে তার ঈমান নাই। যার ঈমান নাই, সে কি মুসলিম? তাইলে আমাদের দেশে কতজন অমুসলিম?
২৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:০৪
অতিথি বলেছেন: 'মতের মিল না হইলেই' হইবেক। সংশোধন
২৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:১০
পথিক!!!!!!! বলেছেন: নতুন তথ্য পাইলাম .....
২৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
আশরাফ রহমান বলেছেন: মুসলমান হবার পর কেউ তার বিশ্বাসের পরিপন্থী কাজ করলে এজন্য সে শাস্তি পাবে। এজন্যই তো বলা হয় 72/73 কাতার মানুষের মধ্যে মাত্র এক কাতার মুসলমান বেহেশতে যাবে। অবশ্যই সেই সৌভাগ্যবান কাতার হিসেবে কাদিয়ানীরা নিজেদের দাবী করে। যাই হোক, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম বিরোধী কাজ করে তারা অবশ্যই শাস্তি পাবে কিন্তু যে কাদিয়ানীরা ব্রিটিশদের গোলামী করতে গিয়ে নিজেদের মুসলমান বলে দাবী করে তাদের শাস্তি হবে আরো ভয়াবহ। কাদিয়ানীদের কেবলা লন্ডনে রেখে নিজেদের মুসলমান বলে দাবী করা এবং সেই দাবীকে সমর্থন করা কত যে নির্বুদ্ধিতা তা যে কোন পাগলও বুঝে।
২৭|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:১৪
অতিথি বলেছেন: একমত---স্বরহীন
২৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:১৬
হারাধন বলেছেন: আরে আশরাফ যার শাসিত সে পাবে আখেরাতে। কিন্ত তুমি পথিবীতৈ শাাস্ত দিতে চাচ্ছ কেন। আর তমি শাস্তি দেবার কে। শাসিত আর গুনা সোওয়াব তো আল্ললাহর ব্যাপার। তোমার কাছে তো আউটসোর্স করছে বলে জানিনা
২৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
অতিথি বলেছেন: @ আশরাফ রহমান
কাদিয়ানীদের কিবলা লন্ডনে এই তথ্যটা কোন মাওলানা দিলো?
৩০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯
অতিথি বলেছেন: দেশে এসে দেখি সাদিক আবার বিপ্লবী! লেখাটা অবশ্য খুবই গোছানো। বিরুদ্ধমতালম্বীরা সাদিকের যুক্তির বিপক্ষে প্রায় কিছুই দাঁড় করাতে পারেননি। আসলে শোনা কথা দিয়ে বেশি দূর তর্ক টেনে নেয়া যায় না। তথ্য প্রমাণও দিতে হয়। সাদিকের সে সরবরাহও ভালো।
তবে আমার প্রশ্ন হলো, পৃথিবীতে কি মুসলিমের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যে সবাই মুসলিমসংখ্যা নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে গবেষণায় রত?
কাদিয়ানীরা মুসলিম না, তালেবানরা প্রকৃত মুসলিম না, জঙ্গিরা সৎ মুসলিম না, শিয়ারা যথার্থ মুসলিম না, আহলে হাদীসরা আসল মুসলিম না, ইত্যাকার নানা থিসিস নিয়ে কেন সবাই ব্যস্ত।
শুধু মুসলিমদের জন্যই কি জান্নাত বা আল্লাহ?
নাকি মুসলিমের সংখ্যা বেশি হলে জান্নাতে লাক্সারিয়াস কেবিন পাওয়া যাবে না?
৩১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
অতিথি বলেছেন: শো.ম.চৌ--হা হা হা 
৩২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:২৭
অতিথি বলেছেন: কাদিয়ানীদের পক্ষে ইসলামের চরম দুশমন সব কাফির, নাস্তিক, তথাকথিত মুক্তবুদ্ধিওয়ালা, ধর্মনীরপেক্ষতাবাদী ও তাদের কিছু ইসলামীক(!) বন্ধুরা গুনগান করে... তাও মিথ্যা রেফারেনস দিয়ে... নতুন কিছু না....
কিপ ইট আপ সাদিক সাহেব। আপনার জন্য ইহকালীন অনেক পুরষ্কার নিয়ে বসে আছেন আপনার মুশরিক বন্ধুরা.....
আচ্ছা মুনাফেকের সংজ্ঞাটা যেন কি? কেউ জানেন? মনে পড়ছে না এই মুহুত্বে...!
৩৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:৩২
হারাধন বলেছেন: ত্রিভূজ মুনাফিকের সংজ্ঞা এবং শাসিত অথবা পুরস্কার আল্লাহ দিবেন। আমার মনে হয় কে মুশলিম এটা আল্লাহর উপর ছেড়ে দৈওয়াই বেষ্ঠ।
৩৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:৪৩
অতিথি বলেছেন: হারাধন, আপনি কিছুদিন আগে বলেছিলেন আপনি একজন হিন্দু.... যদি সত্যিই হিন্দু হয়ে থাকেন, তাহলে এই টপিকে আপনার কথা বলার মনে হয় কোন অধিকার নেই। এটা মুসলমানদের ধর্মীয় একটি ইসু্য....
৩৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:৪৭
হারাধন বলেছেন: এটা কি ঠিক পোস্ট হল ত্রিভূজ ভাই। আমি একজন ছাত্র, জ্ঞান অর্জনই আমার উদ্দেশ্য। আর আমি সকল ধর্ম সম্পর্কে জানতে চাই। শিখাতে চাই চাই শিখতে। জ্ঞানের তো ধর্ম নেই ভাই।
৩৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:০২
অতিথি বলেছেন: শিখতে চান, সমস্যা নেই.. কিন্তু আমাদের ধর্মীয় ইন্টারনাল ব্যাপার, যেটা সম্পর্কে আপনার ধারনা বা অনুভুতি কিছুই নেই, সেটা নিয়ে বক্তব্য দেয়া কোন অধিকারও নেই....
৩৭|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:০৫
হারাধন বলেছেন: আমি কোন সাঈড নেইনাই।ুশুধু বলছি আল্লাহকৈ বিচার করতে দেন।
৩৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:১৬
অতিথি বলেছেন: আপনার এখানে কথা বলারই দরকার নাই @ হারাধন
সাদিক সাহেব ও তার অন্ধ অনুসারীরা [link|http://www.somewhereinblog.net/asharaloblog/post/28697377|GLv
৩৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:২০
অতিথি বলেছেন: হারাধন,
আপনি সম্পূর্ণ স্বাধীনতা নিয়াই এইখানে, এবং যে কোন প্রসঙ্গে কথা বলতে পারেন। ধর্ম নিয়া লাইসেনসবাজী প্রিয় নবী নিজেও করে নাই, কাউরে করতে উৎসাহিতও করেন নাই।
তার সামনে বিধমর্ী, অধমর্ী সবাই ধর্ম, বিশ্বাস আর স্রষ্টা নিয়া প্রশ্ন করছে, আলোচনা করছে। তিনি হাসিমুখে, সহনশীলতার সাথেই সবাইকে তা করতে উৎসাহিত করেছে। আপনার পরিচয় নির্বিশেষেই আপনিও আমন্ত্রিত যেকোন বিষয়ে যতখানি সংবেদনশীলই হোক না কেন প্রশ্ন করার জন্য।
ত্রিভুজকে মন্তব্যের জন্য ধন্যবাদ।
আসসালামুআলাইকুম @ ত্রিভুজ।
৪০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:২১
হারাধন বলেছেন: একমত হতে পারছিনা ত্রিভূজ। সাদিক সাহেব যদি অযাচিত মন্তব্য করে থাকি মুছে দিবেন।
৪১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৩৭
অতিথি বলেছেন: হারাধন,
আপনার শেষ মন্তব্যের আগের মন্তব্যটা আপনার জন্যই লেখাছিলো। আশা করি দেখেছেন।
ভালো থাকবেন।
৪২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৪০
অতিথি বলেছেন: জি্ব হারাধন করতে পারেন.... সাদিক সাহেব কে বড় করে একটা ধন্যবাদও দিতে পারেন.. আপনাদের ধন্যবাদ দেয়ার জন্যই উনার সব কাজ কর্ম.....
আপনাকেও আসসালামুআলাইকুম.. আপনার ইহকালীন মঙ্গল কামনা করলাম... @ সাদিক সাহেব
৪৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৪৩
হারাধন বলেছেন: ত্রিভূজ এত রেগে যাও কেন। আমি তো ভাবছিলাম তুমি বরং আমাকে স্বাগতম জানাবা ইসলাম সম্পর্কে জানতে চাওয়ার জন্য
৪৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৪৫
অতিথি বলেছেন: ইসলাম সম্পর্কে জানতে চাওয়া আর ইসলামী কোন ইসু্য নিয়ে মুসলমানদের মাঝে তর্কে বাম হাত দেয়ার মাঝে পার্থক্য রয়েছে @ হারাধন
৪৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৪৬
অতিথি বলেছেন: আরেকটি ব্যাপার.. আমাকে "তুমি" করে বলার অধিকার আপনাকে আমি দেইনি.... দয়া করে এই অনধিকার চর্চাটা না করলে খুশি হবো
৪৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৪৬
অতিথি বলেছেন: শুকরিয়া ত্রিভুজ। মঙ্গল কামনার জন্য। আপনার ইহকাল ও পরকাল উভয় মঙ্গল কামনা সহকারে।
নবী শিখাইছিলেন যে যখন তোমারে কেউ গ্রিটিংস দেয় (সালাম) তখন অন্তত তার সমান ফিরতি গ্রিটিংস দাও, নাইলে তার থেকেও বেশি দাও (সালাম আলাইকুমের বিপরীতে ওয়ালাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহ বলা, যেমন উদাহরন)। সেই সুত্রে আপনার ইহকাল ও পরকাল উভয় কালের মঙ্গল কামনা।
ভালো থাইকেন। প্রোগ্রামারদের যুক্তিজ্ঞান ও মাথা ঠান্ডা রাখা খুব বড় প্রয়োজন।
৪৭|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৫০
হারাধন বলেছেন: ক্ষমা প্রার্থি ত্রিভূজ। বয়সে অনেক ছোট তাই অপববহার করেছি তুমি সম্ভাষন। ক্ষমা করে দিন এই ভূলের জন্য। আমি কিনতু কোন হাত দি নাই। কাউকে ঠিক বা বেঠিক বলেনি। শুধু বলেছি আলল্লাহ কে ঠিক করতে দেন।
৪৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৫৩
অতিথি বলেছেন: নবী কি বলে গিয়েছেন সেই উপদেশ আপনার কাছ থেকে শিখতে হবে না আমার.... এবং আমার পরকালীন মঙ্গলও কামনা করতে হবে না... আমার আমল নামা অনুযায়ীই আমার পরকালীন মঙ্গল বা অমঙ্গল হবে....... @ সাদক মোহাম্মদ আলম
৪৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৫৭
অতিথি বলেছেন: ওহ তাইতো!! কেন যে খামাখা নবী তার উম্মতরে সালাম শিখানোর ঝামেলায় গ্যালো, আফসোস।
মনে হয় সে জানতো না আমল নামার ঘটনাটা!!
কি কন ত্রিভুজ?
৫০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৫৮
অতিথি বলেছেন: এই ব্যাটা ত্রিভুজ একটা বেয়াদপ, উদ্ধত, অহংকারী। এই ছাগলরে অমুসলিম ঘোষনা দেয়া হইলো। সরি ছাগলের কি ধর্ম আছে?
৫১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:০১
হারাধন বলেছেন: ছাগল বলতেছেন কেন। ওর ভুল দেখায় দেন। গালাগালি করার দরকার কি?
৫২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:০৩
অতিথি বলেছেন: দ্্বিতীয়নাম,
ভন্ড থেকে ছাগল অনেক ভাল... আমি নিজেকে ছাগল ভেবে আনন্দিত.. কারন ছাগল কখনো ভন্ডামী করে না.....
আর আপনারা যে সাদিক সাহেবকে সাপোর্ট করবেন সেটা নতুন কিছু না... আপনাদের সাপোর্ট পাওয়ার জন্যই তো সব....
৫৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:০৪
অতিথি বলেছেন: আপনার রসবোধে আমি মুদ্ধ @ দ্্বিতীয়নাম।
৫৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:০৪
অতিথি বলেছেন: সাদিক সাহেব এখন একদল নাস্তিক ও একজন ভিন্ন ধর্মাবলম্বীকে সাথে করে আমাদের ইসলাম ও নবীর শিক্ষা শেখাতে এসেছেন... ব্লাহ! ব্লা!হ!
৫৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:০৬
হারাধন বলেছেন: ছাগল ভন্ডামি করেনা। আলোচনা হইতেছিল কাদিয়ানি লইয়া। ছাগলে গেলাম। ভন্ডতে গেলাম। হিন্দুতে গেলাম আর কি বাকি আছে।
৫৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:৩১
অতিথি বলেছেন: কি নিদারুন সুবিধাবাদী পোষ্ট আর নবীর (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বাণী বাচাই!!!
খোদ গোলামের মুখ থেকেই শুনুন তাহলে মুড়িওয়ালা মরমী ভাই:
গোলাম বলেছে:
"আল্লাহর বাণী ((মুহাম্মাদ আল্লাহর রাসূল, আর তার সাথীরা কাফেরদের প্রতি অত্যস্ত কঠোর এবং তারা পরস্পর অতি দয়ালু।)) [সূরা আল-ফাতহঃ ২৭] -এর দ্বারা আমিই উদ্দেশ্য। কেননা, আল্লাহ তা'আলা এ ওহীতে [গাঢ়]আমার নাম রেখেছেন মুহাম্মাদ ও রাসূল[/গাঢ়] এভাবে অপর কয়েক স্থানে আল্লাহ আমাকে এ নামে উল্লেখ করেছেন।" [গোলামের উক্তি যা কাসেম কাদিয়ানীর "তাবলীগে রেসা-লত"-এর অন্তর্ভুক্ত, ১০ খন্ড, পৃঃ ১৪]
৫৭|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:৪৫
অতিথি বলেছেন: সাদিক'রে অমুসলিম ঘোষনা করলাম ।
পারলে ঠেকান!
৫৮|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:০১
অতিথি বলেছেন: সাদিক সাহেব অমুসলিম হলে তো আমাদের কোন সমস্যাই ছিল না... শুধু বলে যেতাম একমত নই... সমস্যা হলো উনি নিজেকে মুসলিম দাবী করেন.. এবং উনার কিছু কিছু লিখা পড়লে সত্যিই মনে হয় উনি একজন মুসলিম.... মূলত অমুসলিম রা ইসলামের জন্য ক্ষতিকর নয়, যতটা মুসলিম নামধারী ভন্ডরা ক্ষতিকর। মুনাফেকদের শাস্তি কাফেরদের থেকেও বেশী হবে.....
৫৯|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:০৫
অতিথি বলেছেন: ঠিক ত্রিভুজ:
মুসলিম নামধারী সেই সব ভন্ডরা, যারা ইসলাম নিয়ে একটু বেশীইলোকদেখানো লাফালাফি করে, আসলে কতটুকু ধম
র্
করে, এক আল্লাহ মাবুদই জানেন ।
৬০|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:১৩
অতিথি বলেছেন: এনিওয়ে@ত্রিভুজ কি সাদিক কে মুনাফেক বললেন নাকি?
জেহাদি মুসলমান আপনে, সরাসরি কথা বলেন মিয়া । যেমন আমারে একবার ডাইরেক্ট খোদাদ্্রোহী ঘোষনা দিছিলেন ।
৬১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:২৭
অতিথি বলেছেন: ' বৃক্ষের ফলে পরিচয় ' সাদিক তার পরিচিতি তার লেখনির মাধ্যমে উন্মোচন করেছে @হাসান
৬২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:২৮
অতিথি বলেছেন: মোনাফেক সাদিক ।
ঠিকাছে ।
৬৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:৩৬
অতিথি বলেছেন: হাসান মোরশেদ,
মোনাফেক হতে যেসব এট্রিবিউট লাগে, কারো মাঝে যদি সেসব দেখতে পাওয়া যায়, তাহলে তাকে মোনাফেক ঘোষনা দিতে হয় না... নিজে বুঝে সতর্ক হলেই চলে... তবে যারা বুঝতে পারে না, তাদের জন্য একটু শব্দ করে জানান দিতে হয়...
লক্ষ করুন সাদিক সাহেব লিখেছেন যে, কাদিয়ানী রা হযরত মুহাম্মদ (সা
কে শেষ নবী মানে না কথাটা বানোয়াট। অথচ উনার এই দাবীটাই বানোয়াট... এধরনের মিথ্যাচার করে উনার লাভটা কোথা আমার জানা নেই.. তবে এতে ইসলাম ও মুসলমানদের ক্ষতি হচ্ছে.. বিশেষ করে যারা ইসলাম সম্পর্কে অল্প জানে... লক্ষ করুন "রিফাত হোসেন" কনফিউজড হয়ে গিয়েছেন.... এরকম আরো অনেকেই কনফিউজড হবে হয়তো.... এসব খুবই খারাপ।
মিথ্যা কথা বলে মানুষকে ধর্ম থেকে দুরে নিয়ে যায় আবার নিজেকে ধার্মিক দাবী করে, এরকম মানুষকে মোনাফেক বলাটা অন্যায় নয়.....
এনিওয়ে.... কে ধর্মদ্রোহী না কি তা তার কাজে কর্মেই পরিষ্কার হয়... আমি শুধু রাগের মাথায় একবার তা প্রকাশ করেছিলাম মাত্র.... বাকীরা প্রকাশ করে না.. এখানেই পার্থক্য......
সর্বপরি সৃষ্টিকর্তা চুরান্ত বিচারক... তার উপরই রেখে দিলাম চুরান্ত বিচারের ভার...।
৬৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:৪১
অতিথি বলেছেন: ত্রিভুজ সাহেব,
এবার তো জনাব আপনি নিজেই ঐ কাতারে পড়ে গেলেন ।
নিজেই মানুষকে খোদাদ্্রোহি,মোনাফেক ঘোষনা করেন, চিৎকার করেন কাদের কাদের অমুসলিম ঘোষনা করতে হবে আবার শেষে এসে বলেন ' সর্বপরি সৃষ্টিকতর্া চুরান্ত বিচারক... তার উপরই রেখে দিলাম চুরান্ত বিচারের ভার... '
তো 'চুরান্ত বিচারের ভার' যদি তাঁর উপরই দিলেন তাহলে খোদার উপর খোদকারী করেন কেনো মিয়া?
৬৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:৪৬
অতিথি বলেছেন:
চুরান্ত বিচারের ভার রেখেছি.. কারন আর এই বিষয়ে সময় নষ্ট করতে চাইনি বলে.. এইসব তর্ক ছোট বেলায় করতাম... এখন খুব বোরিং লাগে.....
খোদার বিচার তো পরকালে... ইহকালে খোদার খলিফা হলো মানুষ... সুতরাং ইহকালেও কিছু বিচার তো করতেই হবে... তা না হলে অন্যায়কারীকে ছেড়ে দিলে তো সে আরো অন্যায় করে বেড়াবে.. কারন তার তো আর খোদার ভয় নেই।
৬৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:৪৮
অতিথি বলেছেন: খলিফা ত্রিভুজ, কি বিচার করবেন মোনাফেক সাদিকের বলেন তো জনাব?
খোদাদ্্রোহী হাসান মোরশেদের ই কি শাস্তি ঘোষনা করবেন হুজুরে আলা?
৬৭|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:৫২
অতিথি বলেছেন: পোস্টটির জন্য ধন্যবাদ।
আমার বাবা একটা কথা বলেছিলেন -- ছাপার কালা অক্ষর দেখলেই সেটা সত্য হবে এমন কোন কথা নাই। --- কথাটা আমার মনে ধরেছিল।
এখন, যে কেই পত্রিকা, টিভিচ্যানেল, ওয়েবসাইট খুলতে পারে। কাজেই রেফারেন্স হিসেবে যে ওয়েবসাইটগুলা দেয়া হয়, সেটাকে সেই ওয়েবসাইটের মালিক/লেখকের ব্যক্তিগত মত বলেই চিন্তা শুরু করা ভাল।
এক সময় অনলাইনে কোরআন শরীফ খুজতেছিলাম; তখন আমাকে অনেক ধার্মিক (!) মানুষ বলেছে যে সাবধানে খুজো, কারণ অনেক ভুয়া সাইটও আছে মানুষকে মিসগাইড করার জন্য।
তাই, সবগুলো রেফারেন্সই দেখি .... ... নিজবুদ্ধি দিয়ে বিচার করি। তবে এ বিতর্ক শুরু হয়ে একদিক দিয়ে ভালই হয়েছে। পক্ষে বিপক্ষে অনেক তথ্য পাওয়া যাচ্ছে, যা থেকে ব্যাপারটা যে কতটা ঘোট পাকাইছে তা বোঝা যায়।
৬৮|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:৫৬
অমিত বলেছেন: অমৃত বচন : "আমি নিজেকে ছাগল ভাইবা আনন্দিত..."-ত্রিভুজ। এই মহাত্মন আইজকা আর একটা মহান বাণী দিছেন.."ঘুমন্ত মুসলমানদের "ঘুমাইতে বলা বিষয়ক, জনাব আশার আলোর পোস্টে..
৬৯|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:৫৭
অমিত বলেছেন: অমৃত বচন : "আমি নিজেকে ছাগল ভাইবা আনন্দিত..."-ত্রিভুজ। এই মহাত্মন আইজকা আর একটা মহান বাণী দিছেন.."ঘুমন্ত মুসলমানদের "ঘুমাইতে বলা বিষয়ক, জনাব আশার আলোর পোস্টে..
৭০|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:০১
হারাধন বলেছেন: ভাই হিন্দুদৈর ব্যাপরটা কি আ্যালাউড
৭১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:০৯
হারাধন বলেছেন: ত্রিভূজ আমারে আবার ব্যান করল। কিন্তু কেন
৭২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:০৬
অতিথি বলেছেন: সামাজিক ভাবে বয়কট করা যেতে পারে... মুসলমানদের প্রতি নির্দেশ আছে কিছু মানুষকে এড়িয়ে চলার... আপাতত সেটাই করতে হবে... এটা অবশ্য ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থান
৭৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:০৮
হারাধন বলেছেন: ও আপনি গেরামের মত একঘরে করতেছেন আমাকে
৭৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৪০
অতিথি বলেছেন: ত্রিভুজ,
অফিসিয়াল ওয়েবসাইট বইলা একটা কথা আছে, বুঝেন?
কাদিয়ানীদের শেষ নবী সম্পর্কে ধারনাটা, আইডিওলজী তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কোট করা। আপনে মিয়া আইটি বিষয়ক বিশেষজ্ঞ হইয়াও যদি অফিসিয়াল মুখপাত্র, অফিসিয়াল ওয়েবসাইিটের মানে না বুঝেন - তাইলে তো দেশের আইটি বিশাল পিছাইয়া যাইবে।
৭৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৩০
অঃরঃপিঃ বলেছেন: ত্রিভুজের মন্তব্য আমার খুব ভালো লাগে। সাদিক পচা। ত্রিভুজ ভালো
৭৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৩৪
অঃরঃপিঃ বলেছেন: সাদিক রিফাত হোসেনরে কনফিউজড করা ঠিক হয় নাই। মুসলমানদের বিভ্রান্ত করা ঠিক না। হারাধন, হিন্দুদের এক মুসলমান ও এক মোনাফিকের কথাবার্তার মাঝে বাম হাত দেওয়ার নিয়ম নাই। ইন্ডিয়া যান গা
৭৭|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫১
অতিথি বলেছেন: সদিক, মলধারার মুসলিম দলগুলিও সবসময় বলে, মুসলমান আজকে মুসলমান নাই... অথচ মুসলমান (তাদের ভাষায়) হয়ে ওঠার বদলে তাদেরকাজ হচ্ছে মুসলমানদের রাস্ট্র গঠন আর কারা অমুসলিম সে ফতোয়া দেয়া।
৭৮|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৬
অতিথি বলেছেন: বাকী লোল!
৭৯|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:০০
হারাধন বলেছেন: ইনিডয়া নিবনা নিম্ন বর্নের হিন্দু আশরাফ কইসে
৮০|
১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৮
আপন তারিক বলেছেন: পোস্ট ও কমেন্টসগুলো পড়লাম! সহমত@ সাদিক ভাই
রেগে গেলে ত্রিভুজের মাথা ঠিক থাকে না! উনার কথায় মাইন্ড করেন না আবার! আমার মনে হয় সময় হলে ঠিকই সে তার ভুল বুঝতে পারবে। আল্লাহ উনার সহায় হোন!
৮১|
১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:০০
অতিথি বলেছেন: এই ত্রিভূজ শিয়ারা পাচ বারে জায়গায় তিন বার নামাজ পড়ে। ওগো মসজিদে ম্যাজরিঠি সুনি্ন নামাজে যায়না। যেই যুক্তিতে কাদিয়ানি অমুসলিম কইসেন আপনি আর আশরাফ। একই যুক্তিতে শিয়া অমুসলিম।যুক্তি আপনি কখনই মানেনা।
৮২|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
অতিথি বলেছেন: ঠিকাছে @ আপন তারিক ও মূর্খতা
৮৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:২৭
মোহাম্মদ এরশাদ বলেছেন: মন্তব্যগুলা পড়ি নাই। তবে ইংরেজীতে আহমেদিয়া ফাউন্ডারের মন্তব্য পড়ে যা মনে হল তা হল:
ইসলাম মূলত স্ট্যাটিক এন্ড প্যাটেন্টেড ধর্ম। আল্লাহ এবং নবী ছাড়া অন্য কাউকে তার ধারে কাছেও আনতে পারবেনা বা তার নীতি পরিবর্তন করেতে পারবে না।
আহমেদিয়া গুরু যদি আর মন্তব্যটি করে তাহলে তার ইসলাম ধর্মরে নাড়া চাড়া কইরা নতুন ধর্ম বানানোর অধিকার কে দিছে। এই ধর্মে প্যাটেন্ট আদি মূল ইসলামের অনুসারী সুন্নীদের। অন্যরা পরি দিক ভ্রস্ট হয়েছে। আল্লাহ এদের ক্ষমা করুন।
শিয়ারা হয়রত আলী (রাঃ) বিশেষ মর্যাদা দেয় যেটা উচিত নয়।
কাদিয়নীরাতে অমুসলিমই।
৮৪|
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪
ইহসান আকসার মাহমুদ বলেছেন: http://www.ahmadiyyabangla.org/
এত আলতু ফালতু কথা না বলে একদম সোজা ওয়েবসাইটে যান। আর ধর্মের ব্যাপারে কপিরাইট জাতীয় ফতোয়া যিনি দিলেন তিনি কুরআনের ও হাদিসের ভাষায় মুসলমান কাকে বলা হয় জেনে নেবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৪৩
অতিথি বলেছেন: বহুত প্যাচে পড়ে গেলাম নতুন এই আর্টিকেলটা পড়ে ।