নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হহহহ

িমথ কুিমরা

গরীব মানুষ হাতের লেখা খারাপ........

িমথ কুিমরা › বিস্তারিত পোস্টঃ

বাংলার জমিনে ইসলামের নয়া কান্ডারী!!!!!!!!!!!!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

বাংলা আজ ৬২২ খ্রিস্টাব্দের আরব সমাজের ন্যায়

তমাসাচ্ছন্ন হইয়া পরিয়াছে। ‘নাস্তিক’ ব্লগাররা যাহা খুশি তাহা করিয়া বেড়াইতেছে। চারিদিকে ত্রাহি ত্রাহি অবস্থা। জামাত শিবিররূপী শয়তানও হার মানিতেছে।

তাহাদের অত্যাচারে খোদার আরশ কাপিয়া উঠিয়াছে। খোদা তা’লা আর কত সহ্য করিবেন। আর কত দেখিবেন? শেষ নবী মুহাম্মদ (সা.) এর পর আর কোন নবীকেও তিনি এই ধরণীতে পাঠাইবেন না। তাহা হইলে কী হইবে এই বাংলার! কে রক্ষা করিবে বাংলার জমিনে ইসলামের ঝান্ডা? যিনি এই বাংলার জমিনে সবাত্তে বেশি বুঝতেন সেই আমিনী হুজুরও দেহদান করিয়াছেন। অন্য কান্ডারী গুলমাল আজমও আজ ফ্যাসিবাদীদের প্যাঁচে পড়িয়া রাজহংসের ডিম্বক পুটুকরণ করিতেছেন। তাহা হইলে কী হইবে ইসলামের, বাংলায় কী আর ইসলামের কোন নিশানা থাকিবে না? এই তমাসা কি দূর হইবে না??

হইবে। অবশ্যই হইবে। বাংলার জমিনে ইসলামের নয়া কান্ডারির আবির্ভাব হইয়াছে। তিনি মহামতি মাহমুদুর রহামন। (তাহার নামে যদিও উত্তরা ষড়যন্ত্র আর কিছু দুর্নীতির অভিযোগ আছে) । এই নয়া কান্ডারি একটি আহ্বান জানাইয়াছেন। সেটি হইলো-

রাসুল (সা.) ও ধর্ম নিয়ে ব্লগে কুৎসিত ও অশ্লীল ভাষায় অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইসলাম ধর্মাবলা¤¦ীদের আগামী সোমবার রোযা রাখা ও মঙ্গলবার ‘ধর্মদ্রোহীদের ঘৃণা করি’ সাদা কাগজে লিখে তা উড়িয়ে দেয়া।

বাংলার জমিনে ইসলামের এই নয়া কান্ডারির আবির্ভাবে মোটামুটি সবাই যারপরনাই খুশী হইয়াছেন, শুধু ইবলিশ ছাড়া। কারণ ইবলিশের কর্মক্ষেত্র ছোট হইয়া গেছে। মাহমুদুর থাকতে বাংলার জমিনে তাকে আর কোন কাজ করিতে হইবে না!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

ভোলা বাবা বলেছেন: মাহমুদুর থাকতে বাংলার জমিনে তাকে আর কোন কাজ করিতে হইবে না! B-)) B-)) =p~ =p~ =p~

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: ভাই, ইসলামের বিরুদ্ধে আর কত? ইসলাম আর জামায়াত কে আপনি গুলাই ফেলাইছেন। আপনার অবস্থানটা স্পষ্ট না। আপনাদের মত পাবলিকদের জন্য জামায়াত বারবার বেচে যাচ্ছে। যার যার ধর্ম তার তার কাছে। কে কোন মাহমুদুর কে ইসলামের নয়া কান্ডারির বানাচ্ছেন। আরো অনেক কে বানাইছেন।এটা কেনো? আজ যখন রাজাকার ইসুতে সবাই একমত। তাদের ফাসি চাই, তখন এই উল্টা-পাল্টা কথাই নাস্তিকতা ইস্যু আসল। সাধারন মানুষ কনফিউজ হলো। তদের কে আর সু্যোগ দোওয়া ঠিক হবে না। কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত এনে কোনো মন্তব্য না করি। সবাই ভাই ভাই রাজাকারের ফাসি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.