| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাবিউল ওয়েপ
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য।
ছোট বেলায় মাঠে খেলতে গিয়ে, মাঠ দখল নিয়ে বিবাদ লাগেনি ;এমন বোধ হয় কেউ নেই মধ্য।খুব সিম্পল একটা কথা প্রচলিত ছিল , এইটা সরকারি জায়, তুই বাধা দেওয়ার কে রে? এ ব্যাপারটি সরকারি সেটা আসলে আমাদের নিজেদের, এমনটাই ভাবতে অভ্যস্ত আমরা।আসলে তো তাই ই।সরকারি বলতে নিজের একটা অধিকার এমনি এমনিতেই চলে আসে।
সাধারণত আমি রাজনৈতিক কথা বলতে পছন্দ করি না।কিন্তু এখন পরিস্থিতির উপর বিচার করে,না বলেও পারছি না।
গণতান্ত্রিক ভারত সরকার। ভারতবর্ষের প্রত্যেক জনগনের সরকার। সবার জন্য সরকার। তাহলে ভারত সরকার ও তো আমার নিজের ই। আসলেই কি তাই ?নাকি, সরকার বি.জে.পি অথবা কংগ্রেসের ? মুসলিমের নাকি হিন্দুর ? আস্তিকের নাকি নাস্তিকের ? সরকারের কি এগুলোর যেকোন কোনটার ব্যানার থাকার কথা ? নাকি কথা ছিল ! কোন দল যখন নির্বাচনে জয়ী হয়, সেই দল থেকে কেও একজন প্রধানমন্ত্রীত্ব পায়; ঠিক সেই মুহূর্ত থেকে, তিনি আর কোন নির্দিস্ট দলের থাকেন না। তিনি হয়ে যান সবার। তিনি হয়ে যান সরকারী।
ঠিক এই ব্যাপারটা যারা সরকারী চাকুরী করেন,অফিসাররা আছেন তাদের জন্য ও প্রযোজ্য। একজন প্রধানমন্ত্রী অথবা একজন অফিসার অথবা একজন পিয়ন, সবার বেতন আমাদের কর এর টাকাতেই হয়। হই আমি মুসলিম অথবা হিন্দু; বিজেপি অথবা কংগ্রেস পন্থী। কর নেবার সময় যদি আমি কোন পন্থী বিবেচনা করা না হয়, তবে রাস্ট্রীয় সুবিধা দেবার সময় কেন?
আমি সরকারী ডাক্তার অথবা প্রকৌশলী, আমার কেন ব্যানার হবে লাল দল অথবা নীল দল !!! কেন !!! ডাক্তার, প্রকৌশলী বাদ দিলাম, ঐ পিয়ন এরও লাল দল, নীল দল আছে।
আমরা বাঙ্গালী, ভারতবাসী। আমাদের এই একটা পরিচয় ই কি একমাত্র পরিচয় হতে পারে না? ভারত সরকার কি আমাদের সব ভারতীয়দের হতে পারে না ? এই সহজ প্রশ্নের উত্তর আমরা জনগণ চাইলে সহজ করতে পারি।আমরাই পারি। 
২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
নাবিউল ওয়েপ বলেছেন: জ্বি,আমি ভারত থেকে লিখছি।আমি কলকাতার বাসিন্দা।
২|
২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
হাবিব বলেছেন: ভারত যাবার ইচ্ছা আছে আমার, ম্যাডাম খুব করে ধরেছে
২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
নাবিউল ওয়েপ বলেছেন: ভারতবর্ষে আপনাকে অগ্রিম স্বাগতম। আসুন দেখে যান।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
হাবিব বলেছেন: আপনি কি ভারত থেকে লিখছেন?