| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরুত কতকিছু কতবারই করলাম কিন্তু সব কিছু এখনো অসমাপ্ত রয়ে গেছে। কিন্তু কোন বার আল্লাহর নাম নিয়ে শুরু করি নাই। আমার মত দুর্বল মানুষের মাথার উপর একটা কিছু না থাকলে চলে না। নিজে নিজে বহু মাতবরি করেছি । ফললাভতো অতিদূর বরং নিজেকে আবিস্কার করেছি আবর্জনা ভর্তি পঁচা পুকুরে। তাই সেই-
পরম করুণাময়ের নামে শুরু করছি।
আল্লাহ নামটি গ্রোথিত রয়ে আছে আমাদের জিনের মধ্যে যুগ যুগ ধরে। যুক্তি, বুদ্ধি দিয়ে হয়ত অস্বীকার করা যায়, কিন্তু জিন, যে ভিতর থেকে জানিয়ে দেয় আল্লাহর অস্তিত্বকে। তাকে অস্বীকার করা তো নিজেকে অস্বীকার করা।
জীবনে মানুষ কি চায় সেটাই জানে না। জীবনে সুখী হতে চায়, কিন্তু সুখ কি সেটাই তো জানা হয় না কিংবা জানা যায় না। সারা জীবন আশার পিছনে ছুটে চলা আর শেষসময়ে অঙ্ক মেলানোর নামই কি জীবন? নিজের গ্রাম ছেড়ে শহর, শহর ছেড়ে রাজধানী, দেশ ছেড়ে বিদেশ। কিন্তু কোথাও কি সুখ মেলে? দেশে বিদেশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাক অতঃপর বিদেশে আসার পর কিছু করার নাই। দেশের পানে মুখতুলে তাকিয়ে থাকা
আজ ২৬-০৬-২০১৪ ঝড় হাওয়ার কাছাকাছি গতিতে বাতাস বইছে গাঢ় নীল আকাশে মাঝে মাঝে সাদা মেঘ। যাকে বলে তুলো তুলো মেঘ, কিন্তু পরিমানে খুব কম আকাশে। সূর্যের আলো প্রখর হলেও ঠাণ্ডা বাতাসের তোরে গরম অনুভূত হয় না। বরং রোদ আরমদায়ক লাগে। ছেলে-মেয়েরা স্বল্পবসনা এই মিস্টি রোদ উপভোগের জন্য। চলা ফেরা দেখা অশ্লীল মনে হয় না। আমরা যেমন বৃষ্টিতে ভিজি এরা ভিজে রোদে। এখন গ্রীষ্মকাল। অতি আদুরের ঋতু। কাল বৃষ্টি ছিল সারাদিন, ঠিক আমাদের আষাঢ়ে বৃষ্টি। এই বৃষ্টি আষাঢ়ে বৃষ্টি হলেও ভেজা যায় না,। তাপমাত্রা নিচে নেমে যায় অতিদ্রুত এই গ্রীষ্মকালে কাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪°C। আজ এই রোদ চনমনে দিনের তাপমাত্রা ২৯°
চলবে
©somewhere in net ltd.