নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পথের সন্ধানী মানব ।

মো নাঈম ইসলাম

আমি একজন সাধারণ মানুষ । সাধারন ভাবে থাকতেই পছন্দ করি ।

মো নাঈম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

প্রত্যেক মানুষের মধ্যে \'\'বিবেক \'নামক একটি বস্ত থাকে,যেটি মানুষকে সত্য পথের সন্ধান এনে দেয়।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

এক শিকারী বনের মধ্যে হরিণ-শিকারে বের হয়েছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কোনো হরিণ না পাওয়ায় শিকারী একটা গাছের নিচে বসল। এমন সময় এক বানর তার সামনে দিয়ে যাচ্ছিল। বানর শিকারীকে দেখে ভেংচি কাটল। শিকারীও উল্টা ভেংচি দিল। বেশ কিছুক্ষণ ধরে শিকারী ও বানর একে অপরকে ভেংচি দিতে লাগল। একসময় বানর তার থেকে একটু দূরে ছোট্ট কাঠের টুকরো দেখতে পেল। বানর কাছে গিয়ে সেই কাঠের টুকরোটি হাতে নিল। তারপর হঠাৎ সে কাঠের টুকরাটি শিকারীর দিকে ছুঁড়ে মারল। কাঠের টুকরা গিয়ে লাগল শিকারীর মাথায়। তার মাথা কেটে রক্ত বের হলো। বানর ততক্ষণে সেখান থেকে সরে পড়েছে। শিকারী উত্তেজিত হয়ে বানরকে খুঁজতে লাগল।
লক্ষ্যণীয় বিষয় হলো— বানর শিকারীকে কাঠের টুকরা দিয়ে আঘাত করেছে, কিন্তু শিকারী কাঠের টুকরার প্রতি ক্ষিপ্ত হয়নি; বরং ক্ষিপ্ত হয়েছে ঐ বানরটির প্রতি যে কাঠের টুকরা ছুঁড়েছে।
প্রত্যেক মানুষের মধ্যে ‘বিবেক’নামক একটি বস্তু থাকে, যেটি মানুষকে সত্য পথের সন্ধান এনে দেয়। কিন্তু আমরা অহংকার-হিংসা-পরনিন্দার মাধ্যমে এই বিবেককে আঘাত করি। বিবেক আঘাতপ্রাপ্ত হলে সে কিন্তু অহংকার-হিংসা-পরনিন্দার প্রতি ক্ষিপ্ত হয় না, ক্ষিপ্ত হয় সেই মানুষটির প্রতি যার ভিতরে এগুলো বিদ্যমান।
বিবেক যদি আপনার উপর ক্ষিপ্ত হয়, তাহলে নিশ্চিত জেনে রাখুন—আপনার আত্মা কলুষিত হয়ে গিয়েছে। অহংকার, হিংসা, পরনিন্দা— এগুলো হলো ক্রিমির মতো। পেটের ভিতর যদি ক্রিমি থাকে, তবে যতোই ডিম-দুধ-মাংস খাওয়া হোক না কেন; তাতে শরীরের কোনো উপকার হয় না। সবকিছু ক্রিমিতে খেয়ে ফেলে।
ঠিক তেমনি, আপনার ভিতরে যদি অহংকার-হিংসা-পরনিন্দার বীজ থাকে, তবে আপনি যত পুণ্যই করেন না কেন—তা ঐ রাক্ষসেরা খেয়ে ফেলবে। এই তিন রাক্ষস শুধু যে পুণ্য ধ্বংস করে তা নয়, এরা আপনাকে পাপের সমুদ্রে সাঁতার কাটতে প্রলুব্ধ করে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:



এগুলো ২০০/৩০০ বছর আগের ভাবনা চিন্তা; আধুনিক মানুষ আরো সঠিভাবে মানুষের মানসিক অবস্হা, মানুষের সামাজিক জীবন, রাস্ট্রীয় ব্যাখ্যা করতে পারছেন। মনে হয়, আপনি পেছনের কিছুতে পরে আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.