নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নজরুল ইসলাম পাটোয়ারি

নজরুল ইসলাম পাটোয়ারি › বিস্তারিত পোস্টঃ

ফিক্সড ডিপোজিট করার আগে জেনে নিন!

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৭

আজকের শহুরে জীবনে সঞ্চয় ছাড়া কি জীবনযাপন এর কথা ভাবা যায়? আর সঞ্চয়ের ক্ষেত্রে সবার প্রাধান্য থাকে Fixed Deposit এ। আমার চেনাজানা সবাই কিছু না কিছু একটা হলেও ফিক্সড ডিপোজিট করে রাখেন। কিন্তু ফিক্সড ডিপোজিট করার আগে কিছু ব্যাপার জেনে নেয়া উচিৎ।

কথায় আছে পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। সঞ্চয় যদি প্রয়োজনের সময় কাজে না আসে তবে সে সঞ্চয় করে কি লাভ? ধরুন আপনি একটি ফিক্সড ডিপোজিট করেছেন পাঁচ বছরের। কিন্তু ডিপোজিট পিরিয়ড শেষ হবার আগেই কোন একটি বিপদে আপনার টাকা দরকার। সে সময় যদি টাকা তুলে ফেলেন তবে আপনি সেই ইন্টারেস্ট পাবেন না এবং এইজন্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ডিপোজিট বিপদের সময় কাজে আসে না। তাই ডিপোজিট করলে এমন ব্যাংকে করবেন যেখানে এই সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে। যেমন আমি করেছি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। এখানে ডিপোজিট পিরিয়ড শেষ হবার আগেই যদি আপনার টাকার প্রয়োজন হয় তবে লোণ এর সুবিধা আছে। এতে এমনকি আপনার ইন্টারেস্টও মিস হবে না । ৫০,০০০/- টাকা থেকে শুরু করে যেকোনো অংকের টাকা ফিক্সড ডিপোজিট করে রাখা যায় এই ব্যাংকে ।

যেসব ব্যাংক ভাল ইন্টারেস্ট রেট অফার করবে এবং সাথে সাথে যদি ব্যাংকটি হয় মাল্টি-ন্যাশনাল তবে সিকিউরিটির ও কোন চিন্তা থাকে না ।

তাই ফিক্সড ডিপোজিট করার আগে অবশ্যই সবকিছু যাচাই করে এবং বুঝে তারপর করুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৯

শেরজা তপন বলেছেন: ভাল বলেছেন।
তবে দুটো প্রশ্ন করি আপনার কাছে চাইলে উত্তর দিতে পারেন;
১. কোন ব্যাংক তাদের কাছে স্থায়ীভাবে গচ্ছিত রাখা অর্থের উপরে ধার দেয় না বলতে পারেন?( ব্যাংক ভেদে ৮০-৯০ ভাগ)
২. ধরুন, আপনি আপনার গচ্ছিত টাকার উপরে ধার নিলেন। সেই টাকার সুদ দিতে হবে ত্রৈমাসিক/ষান্মাসিক/ বাৎসরিক হিসেবে। অর্থনৈতিক টানাপোড়েনের জন্য আপনি কয়েকটা কিস্তি দিতে ব্যর্থ হলেন। হতে পারে-এরকম অনেকেরই হয়।
তখন কি হবে জানেন?

২| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:১৩

সোহানী বলেছেন: তবে ফিক্সড ডিপোজিট থেকে ভালো অপশান সরকারী সঞ্চয়পত্র বা ফ্যামিলি ডিপোজিট স্কিম। এতে আপনি যেকোন সময় টাকা তুলতে পারেন তবে বছর ওয়ারি সুদ পাবেন। যেমন ৫ বছরের জন্য ডিপোজিট করলেন কিন্তু ২ বছর পর টাকা তুললে ২ বছরেরই সুদ পাবেন। তবে এখানে বলে রাখা ভালো সরকারী সঞ্চয়পত্র বা ফ্যামিলি ডিপোজিট স্কিম থেকে ভালো সুদ হার নিরাপত্তা সহকারে কেউই অাপনাকে দিবে না ।

৩| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:১৭

ধুমধাম বলেছেন: সোহানীর কথার সাথে একমত, আমার বাবা-মার কিছু এই সন্চয় আছে এই স্কিমে

৪| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫

মুহিব বলেছেন: মিসগাইড করলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.