| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গলে গেছে সভ্যতা এক- আগুন প্রলয়ে
বাঁশিওয়ালার আদিম সুরের মত অন্ধ
কিছু আঁকড়ে থাকা শূন্য মগজ থেকে
যা কিছু হাত বাড়ায়, তা আমার নয়।
মতবাদের মত তোমার শরীরে লুকিয়ে
রাখা ঝড় আমায় দাওনি বলে আজো
বসে আছি স্পর্শহীন বিস্ফোরণে, শূন্যতায়!
মৃত্যুর মত জীবন নামক সুখের কাছাকাছি।
সূর্য থেমে গেলে নীড় সব ভেঙ্গে যাবে
তোমার কোলাহলে বিমূর্ত নীরবতায়
একটি চুম্বনে এঁকে দেব সভ্য সভ্যতার
সব খসে পড়া তারাদের ধ্বংসবিলাস।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২
নিয়ার বলেছেন: ধন্যবাদ এবং আমার ব্লগে আপনাকে সুস্বাগতম।
শুভেচ্ছা। ![]()
২|
১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার! স্বাগতম এই ব্লগ পরিবারে।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
নিয়ার বলেছেন: ধন্যবাদ। উৎসাহিত হলাম।
শুভেচ্ছা। ![]()
৩|
১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
কেউ নেই বলে নয় বলেছেন: নাইস ওয়ান। প্রতিটা প্যারার শেষ লাইন দারুন। কবিতার কাঠামোটা চেনা লাগছে, কার মত ধরতে পারছি না।
শুভকামনা রইলো। ![]()
১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
নিয়ার বলেছেন: কবিতার কাঠামো অনেকের সাথেই মিলে যেতে পারে। তাই হয়তোবা মিল খুঁজে পাচ্ছেন। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
শুভেচ্ছা। ![]()
৪|
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
সুলতানা রহমান বলেছেন: এইখানে এসে ক্যান যেন মনে হচ্ছে,
আমি যে চিনি, আমি যে চিনি। (এই চিনি খাওয়ার চিনি নয়)
২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
নিয়ার বলেছেন: নাহ! আমি বিদেশী নই। ![]()
৫|
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা দারুণ ভালো লেগেছে
মুগ্ধপাঠ+++
শুভেচ্ছা জানবেন
২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
নিয়ার বলেছেন: ধন্যবাদ। ![]()
৬|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো পড়তে
রাখা ঝড় আমায় দেওনি বলে আজো < দাওনি বলে
সূর্য থেমে গেলে নীর সব ভেঙ্গে যাবে < নীড়
২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
নিয়ার বলেছেন: ঠিক করে দিয়েছি। উৎসাহিত হলাম।
শুভেচ্ছা।
৭|
২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
বনজ্যোৎস্নার কাব্য বলেছেন: যা কিছু হাত বাড়ায় তা আমার নয় ----- এ লাইনটা খুব সুন্দর!
নীরবতায় হবে না ?
২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
নিয়ার বলেছেন: বানান নিয়ে আমার সমস্যা আছে। অনেক ভুল হয়। যা কিছু হাত বাড়ায় তা অধরা না বলেই হয়তো মানুষ পেয়েও না পাওয়ার স্বাদ পায়।
৮|
২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
জুন বলেছেন: শূন্য মগজ থেকে
যা কিছু হাত বাড়ায়, তা আমার নয়।
দারুন লাগলো । অনেক ভাল্যলাগা।
+
২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
নিয়ার বলেছেন: উৎসাহিত হলাম।
ধন্যবাদ এবং শুভেচ্ছা। ![]()
৯|
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর কবিতা। আশা করছি আমরা ব্লগে একজন শক্তিশালী শাণিত কবি পেতে যাচ্ছি। অজস্র শুভকামনা।
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
নিয়ার বলেছেন: তেমন কিছু না। আমি মনের আনন্দেই লেখি। অনেক উৎসাহিত করলেন।
ধন্যবাদ এবং শুভেচ্ছা। ![]()
১০|
২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: যা কিছু হাত বাড়ায়, তা আমার নয়।
দারুণ কিছু কথামালা। মুগ্ধতা রেখে গেলাম। প্রিয় ব্লগারের সাথে একমত। বেশ শক্তিশালী কলম পেতে চলেছি আমরা। সুন্দর ও ছন্দময় হোক আপনার ব্লগ জীবন।
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
নিয়ার বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা। ![]()
১১|
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ দীর্ঘ হোক, স্বচ্ছন্দ ও আনন্দময় হোক!
কবিতার শিরোনামটা ভালো হয়েছে। এই পংক্তিগুলোও ভালো লেগেছেঃ
বাঁশিওয়ালার আদিম সুরের মত অন্ধ
কিছু আঁকড়ে থাকা শূন্য মগজ থেকে
যা কিছু হাত বাড়ায়, তা আমার নয়।
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪
নিয়ার বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা। ![]()
১২|
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
নিমগ্ন বলেছেন: ১ম লেখাতেই বাজিমাৎ +++++
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
নিয়ার বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা। ![]()
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯
মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর, মুগ্ধতার সীমা পার হয়ে গেল।
সূর্য থেমে গেলে নীর সব ভেঙ্গে যাবে
তোমার কোলাহলে বিমূর্ত নিরবতায়
একটি চুম্বনে এঁকে দেব সভ্য সভ্যতার
সব খসে পড়া তারাদের ধ্বংসবিলাস।