নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

অবশেষে শেষ হলো! কিন্তু তিনি ফিরবেন কবে?

২০ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৫

আমি সর্ব প্রথম আগ্রহ নিয়ে ফুটবল ওয়ার্ল্ডকাপ দেখেছিলাম ১৯৯৮ তে। তখন আমি ক্লাস ৮এর ছাত্র।



আমার বড় ভাইয়ের তখন ফ্রান্সে যাবার কথা আমার আম্মার এক আত্মীয়ার বরের ব্যবসা ছিলো ফ্রান্সে। আমার বড় ভাই তার প্রতিষ্ঠানে চাকরী করতে যাবেন। বেশ ধার দেনা করে আব্বা তাকে ১২লক্ষ টাকা দিলেন। ভিসার দেরীর বিষয়ে দুলাভাই তখন বলেছিলেন যে ফুটবল বিশ্বকাপের জন্য সমস্যা চলছে, বিশ্বকাপ শেষ হতেই ভিসা। তিনি আমাদের এমনটাও বলেছিলেন যে ওরা বিশ্বকাপটা জিতলে ওদের মন নরম থাকবে ভিসা সহজ হবে। এ ভাবনা থেকে আমরা সে বছর ফ্রান্সকে সাপোর্ট করেছিলাম।

ফ্রান্স জিতেছিলো বটে, তবে আমার ভাইয়ের বিদেশ যাওয়া হয়নি। আমাদের টাকায় দুলাভাই আম্রিকা ঘুরে এলেন ফ্যামিলি নিয়ে। উনি বড় ব্যাংকের বড় কর্মকর্তা হবার সুবাদে ব্যাংক থেকে লোন নিয়ে আমাদের টাকা ধীরে ধীরে শোধ করেন।

এরপর ২০০২ সালে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ফুটবল বিশ্বকাপ দেখা শুরু করি। কিন্তু খুব একটা আগাতে পারি নি। ব্রাজিল এবং আর্জেন্টিনার কিছু খেলোয়াড়ের অভিনয় করে মাঠে লুটিয়ে পড়া আর সেই অভিনয়ের উপর ভিত্তি করে হলুদ-লাল কার্ড দিয়ে রেজাল্ট ছিনতাই দেখার পর আর শেষ পর্যন্ত আর খেলা দেখা হয়নি।

এরপর সোজা খেলা দেখি ২০১৪ সালে একটা ম্যাচে। আমি তখন কল্যানপুরে আমাদের খুলনার কয়েকজন ভাইয়ের সাথে থাকি। সে রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম। এক বড় ভাই দরজায় নক করে উঠালেন, বললেন ব্রাজিলের ম্যাচ দেখতেই হবে, না দেখলে ঐ ফ্লাটে থাকতে দিবেন না! দুর্দান্ত এক ফ্লাটে চরম কম খরচে থাকতাম, ফলে কিছুটা ভয় নিয়েই খেলা দেখতে বসলাম। জার্মানির লোকজন দেখি বল নিয়ে ব্রাজিলের ডি-বক্সের দিকে যায়, আর গোল ঢুকায়। সে এক দুর্দান্ত পরিস্থিতি। ৭টা গোল করে ল্যাড়া ভ্যাড়া এক অবস্থা। খেলার আর্ধেক সময়ে সবাই গিয়ে শুয়ে পড়লেও আমি পুরাটা খেলা দেখলাম।

এরপর বেশ কয়েকটা বিশ্বকাপ এসেছে, গিয়েছে। গত বিশ্বকাপে সৌদি আরবের আর্জেন্টিনার বিপক্ষে জেতার খবর নেওয়া বাদে আমি আর তেমনটা নাক গলাই নি। অবশেষে এ বছরের খেলা শেষ হলো জেনে ভালো লাগলো।

বিশ্বকাপ (হোক সে ক্রিকেট কিংবা ফুটবল) এর সময় আসলে বেশ অস্বস্তিতে থাকি। লোকজন স্বাভাবিক ভাবেই আলোচনা করেত আসে, আর আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি। আমার অফিসের সবাই অবশ্য বিষয়টা বুঝে গেছে, তাই কেউ আর খেলা নিয়ে আমার সাথে আলোচনা করে না। তবুও অস্বস্তিতে থাকি। আমাকে বেশির ভাগ সময় একলা থাকতে হয়। কারণ, অন্যরাতো ঐ আলোচনায় ব্যস্ত।

-----------------------------------------

বেশ অনেকদিন হয়ে গেছে আপা গিয়েছেন। শুনছি তিনি নাকি ফেরৎ আসবেন। আসুন, আমিও সেটা চাই। সাথে ফিরিয়ে আনুন উনার সাঙ্গপাঙ্গদের।

উনার রেখে যাওয়া সাঙ্গপাঙ্গরা অনেকেই গত দুবছরে সৌদি আরবে পা রেখেছেন। আমি চাই তারাও ফেরৎ যাক। তাদের উৎপাতে সৌদিতে থাকা দায় হয়ে যাচ্ছে। উনারা এখানে এসে সন্ত্রসী বাহিনী তৈরী করেছেন। চুরি-ছিনতাই-মাদক-ডাকাতি-পতিতাবৃত্তি, হেন কাজ নাই তারা করছেন না। সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে অপহরণ। সাধারণ প্রবাসীদের অপহরণতো করছেই, মাঝে কয়েকজন বাংলাদেশী নারীকেও অপহরণ করেছে!

উনাদের ভয়ে বাঙ্গালী অধ্যুষিত (যেমনঃ রিয়াদের হারা-বাথা-মানফুয়া-শিফা) এলাকাগুলিতে যাওয়া ছেড়েই দিয়েছি প্রায়।

তাই মন থেকে দোয়া করি, তিনি ফেরৎ আসুক, সাথে এরাও ফেরৎ যাক। না হলে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের জীবন কঠিন হয়ে দাড়াবে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২৬ রাত ১১:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের জীবন কঠিন হয়ে দাড়াবে।
................................................................................................
সৌদিতে এমন ঘটনা ঘটার সুযোগ থাকতে পারে, চিন্তা করতে পারিনা ।
বাংগালীর গায়ে পড়া স্বভাবের কারনে সবখানে পরিবেশ নষ্ট হয়,
একারনে এদের ইউরোপ ভিসা দিতে চায়না ।

২০ শে জুলাই, ২০২৬ রাত ১১:১৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: পরিস্থিতি বেশ ভয়াবহ হয়ে দাড়িয়েছে এখানে! প্রায়ই অপহরণের খবর পাচ্ছি।

গত কয়েক মাসে সৌদিতে যেকটি পতিতাবৃত্তির ধরাপড়ার খবর এসেছে তার ১০০% বাংলাদেশীরা জড়িত।

২| ২১ শে জুলাই, ২০২৬ রাত ১২:১০

জ্যাক স্মিথ বলেছেন: আমি আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু তাদের এই পরাজয়ের কারণে তেমন কষ্ট পাইনি, কারণ ওরা এত বাজে খেলেছে যে ট্রফি ওরা ডিজার্ভ করে না। একদম একতরফা খেলা হয়েছে, ১০ মিনিটের জন্যও আর্জেন্টিনা ভালো খেলেনি। এই বিশ্বকাপে আমি ২০২২ এর আর্জেন্টিনাকে খুঁজে পাইনি, কোন একটি ম্যাচে ও তারা একক আধিপত্য দেখিয়ে জিতে পারেনি, প্রত্যেকটি খেলায় তারা হারতে হারতে জিতে গিয়েছে আর ফাইনালে তো এক মুহুর্তের জন্যও দাঁড়াতেই পারেনি তাই এই পরাজয়ের পিছনে কোন ধরণের অজুহাত খুঁজা ঠিক হবে না।

কষ্ট লাগছে মেসির জন্য, বেচারার বিদায়টা সুখকর হলো না। :((

যোগ্য দল হিসেবে স্পেন চ্যম্পিয়ন হয়েছে- তাদের অভিনন্দন।

২১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: বোঝা গেলো বিষয়টা!

৩| ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:২১

অরণি বলেছেন: সেই সময় ১২ লক্ষ টাকা অনেক টাকা।

আপার সাঙ্গপাঙ্গরা কোন দিন মানুষ ছিলো কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.