নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর ১৮ ঘন্টা
অনুসরণ করছি: ১০৬ জন
অনুসরণ করছে: ৪২৪ জন

সেই ২০০৬ এ শুরু, জীবনে প্রথম দেশের বাইরে গিয়েছি, নুতুন দেশ, নতুন মানুষ, নতুন জীবন। একটা জিনিস পুরানোই ছিলো, মাকে মিস করা, দেশকে মিস করা। একটা ফোরাম থেকে খোজ পেলাম সামুর, তারপরে সেটাই হয়ে উঠলো ডিজিটাল আড্ডাখানা । ক্লাস থেকে ফিরেই
কম্পিউটার অন করেই সামু চালু। কে কি পোস্ট করছে, আর কে কি কমেন্ট করছে।

সামুতে অনেক ভালো ভালো লেখক ছিলো। নিজের একটা ব্লগে নিজের লেখা দিতে অনেকেই অনেক বিষয় নিয়ে লিখতো। দুনিয়াবী সকল টপিকেই লেখা আসতো।

আমার লেখার হাত কখনোই ছিলোনা, চেস্টা করছি কিন্তু ছন্দ ঠিক মতন আসেনা। তবে ক্যাচাল করার জন্য মন্তব্য করতে পারি।

যেহেতু জাতে বাঙ্গালী তাই ক্যাচালে পারদর্শ হয়ে উঠেছিলাম। তবে কাউকে গালী দেইনি কখনো। চেস্টা করেছি কারুর মনে কস্ট না দিতে।

সত্যি কথা বলতে কী, এই ব্লগ না থাকলে হয়তো আমি বাংলাদেশ থেকে মানসিকভাবে অনেক দূরে চলে যেতাম।
ব্লগের মাধ্যমে, দেশের রাজনীতির অনেক কিছু জেনেছি, বুঝেছি, ধর্ম নিয়ে গভীর আলোচনা পড়েছি, ইতিহাস শিখেছি, ইংরেজী সাহিত্যের ছাত্র হিসেবে অনেক আরো লেখকের লেখা সম্পর্কে জেনেছি। বিভিন্ন মতামতকে সম্মান করতে শিখেছি, এমনকি অনেক সময় নিজের মত বদলেছি। সব মিলিয়ে আমাকে চিন্তাশীল মানুষ বানানোর খোরাক যুগিয়েছে সামু।

সবশেষে একটা কথা বলতে চাই " সবাইকে অসংখ ধন্যবাদ" এতো দিন সাথে থাকার জন্য।

আর যদি আমার কেউ কোন কস্ট পেয়ে থাকেন তবে আমি আন্তরিক ভাবে দুক্ষিত।






ও এটা বিদায় পোস্ট না। তাই আশা করি আরো ২০ বছর পূর্তী করতে পারবো। মা, মাটি, দেশের পক্ষে ভন্ডামী, দূনিতি, রাজাকারের বিপক্ষে ক্যাচালে হাজির থাকবো। =p~

মন্তব্য ৪৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫১

অপলক বলেছেন: অভিনন্দন আপনাকে... বুড়োদের তালিকায় আপনার নাম উঠিয়ে দিলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

নতুন বলেছেন: আপনাকে ধন্যবাদ দিতাম না। আমাকে বুইড়াদের লিস্টে কেন দিলেন? :D

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৬

আঁধারের যুবরাজ বলেছেন: অভিনন্দন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩২

নতুন বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৩৫

শ্রাবণধারা বলেছেন: ২০ বছর লম্বা সময়। অভিনন্দন!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

নতুন বলেছেন: ধন্যবাদ :) সময় খুবই দ্রুত চলে যায়। কদিন আগেই নতুন বছর শুরু হলো। ১ মাস শেষ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এবার ১৫ বৎসরের গোলামী চুক্তি নিয়ে লিখুন
কারন আপনি এখন সিনিয়র সদস্য ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

নতুন বলেছেন: ভাই আমি পাঠক মাত্র। আমার চেয়ে অনেক বড় বড় জ্ঞানীরা আছেন লেখার জন্য।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: সামুর ২০ বছরের পুরাতন তবে চির ;) নতুন ভাইকে নতুন দিনের তারেকিয় শুভেচছা।

আরও কমপক্ষে ৩ গুনা ২০ বছর থাকুন সামুর সাথে আমাদের মাঝে আর ক্যাচাল করুন প্রাণ খুলে :P মন ভরে।

ভালবাসা অবিরাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই। সামু এখন অভ্যাসের মতন। কম্পাইটারের সামনে থাকলে সামু একটা উইনডোতে খোলা থাকে।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৫

সৈয়দ কুতুব বলেছেন: অভিনন্দন ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১০

নতুন নকিব বলেছেন:



আপনি "নতুন" তাই, চিরদিন
থেকে যান নতুনের মতই।
আমিও নতুন নকিব, রয়ে যাই
নতুন, সময় যাক না যতই।

আপনার বুদ্ধিদীপ্ত মন্তব্য সবসময় অনুভবের বিষয়। :)

২০ বছরের মাইলফলক স্পর্শ করায় আন্তরিক অভিনন্দন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯

নতুন বলেছেন: ধন্যবাদ নতুন নকিব ভাই।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

তানজীল ইসলাম বলেছেন: আন্তরিক অভিনন্দন

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৫৫

ইসিয়াক বলেছেন: অভিনন্দন!
শুভেচ্ছা সতত প্রিয় ব্লগার।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮

ক্লোন রাফা বলেছেন: বিশ না কুড়ি বছর পুর্ণ হওয়ার অভিনন্দন রইল। আশা করি আগামী কুড়ি বছরে আরো ক‍্যাচালে আপনার ভুমিকা অব্যাহত থাকবে। ;)

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

নতুন বলেছেন: ক্যাচাল ছাড়া আমাদের চলেই না।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: বিশ বছর বেশ বড় একটা সময় তবে সে অনুযায়ি আপনার লিখার পরিমাণ বেশ কম বলে মনে হয়েছে। আশা করছি আগামীতে আরো হাত খুলে লিখবেন, সামুর পাতা সমৃদ্ধ করবেন। বছর পূর্তির অনেক অনেক শুভেচ্ছা, শুভ কামনা ও অভিনন্দন জানবেন। ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

নতুন বলেছেন: আমি আসলে লেখক না। লিখতে গেলে যেই পরিমান পড়তে হয় তার সময় হয় না।

ব্যস্ততায় অনেক কিছুই চেপে ধরে মাঝে মাঝে, কাজের ফাকে ব্লগিং করা যায় বলেই হয়তো কুড়ি বছর চলছে।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:



সামুতে দুই দশক ধরে সাফল্যের সাথে পথপরিক্রমের জন্য রইল প্রাণডালা অভিনন্দন।
আর মাত্র মাস খানেক পথ পারি দিলে আমার পথচলা হবে আপনার অর্দ্ধেক ।

আপনার আগামীর পথ চলা হোক আরো মস্রিন ও সমৃদ্ধ
এ কামনাই করি ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি প্রথমে ভেবেছিলাম, বিদায় পোস্ট! :)

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

ভালো থাকুন নিরন্তর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

বিদায় পোস্ট দেবার সময় এখনো আসেনাই।

আর কারুর উপরে রাগ করে নিজের শান্তি কেন নস্ট করবো আমি।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: গ্রেট।
২০ বছর!!! অনেক লম্বা সময়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

নতুন বলেছেন: সেই ২০০৬ এ শুরু

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:০২

অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: আপনাকে অভিনন্দন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন প্রিয় ভাইয়া, আই লাইক ইউ, লাভিউ

সামুর সাথে, আমাদের সাথেই থাকুন অনন্তকাল

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

নতুন বলেছেন: ধন্যবাদ আপুনি :)

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: জীবনের একটা লম্বা সময় সামুর সাথে। একটা ব্যাপার আমি খেয়াল করে দেখি যে বর্তমানে সামুর অনেকের সাথেই আমার লম্বা ধরে পরিচয়। অনেক সময় ধরে নিয়মিত ভাবে তাদের সাথে পরিচয় চেনা জানা!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

নতুন বলেছেন: ২০ বছর অনেক সময়। এখন সামু একটা অভ্যাস। কম্পিউটার অন করলে সামুর পাতা অবশ্যই খোলা হয়ে যায়।

সামুর যেই কয়েক জন ব্লগারের সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে সবাইকে খুবই কাছের মানুষ বলে মনে হয়েছে।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৯

মিরোরডডল বলেছেন:





সময়ের সাথে সবকিছু পুরনো হয়ে গেলেও, আমাদের নতুন সবসময় নতুনই থাকবে :)



১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০০

নতুন বলেছেন: ধন্যবাদ আপুনি B-)

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: যাদের মন্তব্য, আলোচনা-সমালোচনা আমি পছন্দ করি, তাদের মধ্যে প্রথমদিকে আপনার নাম থাকবে। পুরোনো হয়ে গেলেও আপনি চির নতুন। শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০১

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

যেটা সত্য মনে করি তার পক্ষে থাকি।

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৩

নতুন বলেছেন: কি কি জানতে পারলেন।

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩

সাজিদ উল হক আবির বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২০ সালে একবার নিজের ব্লগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধিয়েছিলাম আপনার সাথে। মাথা তখনও গরম থাকতো, এখনও খুব একটা বদলায় নাই। কিন্তু যারা ঠাণ্ডামাথার বুদ্ধিদীপ্ত ব্লগিং করতে চায়, তাদের আপনার কাছ থেকে শেখার আছে অনেক কিছু। শুভকামনা রইলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই। আগে ক্যাচালে অনেক সময় নস্ট করতাম, এখন অত সময় নাই তাই বেশি দুর টেনে নেই না।

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫৩

নীল-দর্পণ বলেছেন: ২০ বছর! ভাবতেই কেমন কেমন লাগছে না? আমি নিজেই আছি ১৭ বছর যাবত (নিজের বয়সের অর্ধেক কাল এই ব্লগের সাথে) ভাবলে অবিশ্বাস্য লাগে।

যাহোক দুই দশক পূর্তির শুভেচ্ছা এবং আরো কয়েক দশক কেটে যাক এই কামনা করছি ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪০

নতুন বলেছেন: সময় খুবই দ্রুত চলে যায় আমরা টের পাইনা।

এই বছরেও ২ মাস প্রায় শেষ।

তাই আমাদের জীবনের সময়ও প্রতিটা মুহুর্তেই কমছে।

ধনব্যদ সাথে থাকার জন্য।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৫

কাছের-মানুষ বলেছেন: অভিনন্দন আপনাকে। দশকের পর দশক এভাবে থাকুন ব্লগে!

২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪১

নতুন বলেছেন: ধন্যবাদ

আরো ২০ বছর অনলাইনে ক্যাচালে থাকতে পারা বিরাট ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.