নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নুতন প্রবেশ

Trying to help Distrrsed New born babies. Hope we can interchange our constructive ideas to build up a nice society

নিওশিশু

Trying to help to those distressed new born babies

নিওশিশু › বিস্তারিত পোস্টঃ

খালেদার বক্তব্য ‘ভিন্নভাবে’ উপস্থাপন করা হয়েছে: ফখরুল। সত্যই কি তাই?

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত রোববার বগুড়ায় সেনাবাহিনী নিয়ে যে বক্তব্য দিয়েছেন, অনেক পত্রিকায় তা 'একটু ভিন্নভাবে’ উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। “ তিনি(খালেদা) ধন্যবাদ দিয়েছেলিন, শাহজাহানপুরে সেনা মোতায়েনের পরে সেখানে কোনো গুলিবর্ষণ না করেই তারা শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনেছিল। তিনি বলেছিলেন, আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তিরক্ষায় কাজ করে। দেশে বিশৃঙ্খলা হলে তারা সময়মতো কাজ করবে। আমাদের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিদেশে শান্তিরক্ষায় কাজ করছে। তাদের দেশে যদি শান্তি না থাকে তাহলে বিদেশিরা বলবে আমাদের সেনাবাহিনী নিজের দেশে শান্তি রক্ষা করতে পারছে না। এসব আজ ভাববার সময় এসেছে”।

ফখরুলের দাবি, খালেদা জিয়া এ ছাড়া অন্য কোনো কিছু বলেননি।

দেশের লোক টিভির পর্দায় আপনাদের দলের নেত্রীর ভাষন শুনেছেন ও ভাষন দেওয়ার ছবি দেখেছেন। কি বলেছেন তাও শুনেছেন। আপনে হয়তো ঠিক ভাবে শোনেন নাই বা বোঝেন নাই। শিক্ষক ছিলেন তো - সে জন্যই হয়তো আপনে এই ভাবে ভাবসম্প্রসারন করে এ দেশের বোকা জনগনকে বোঝাতে চাইলেন। অনুরোধ করবো, ভাষনটা নিশ্চয় রেকর্ড করা আছে, তা আবার দেখে নিতে। কি বলেছেন তা সহজ ভাষায় বোঝার চেষ্টা করবেন। গত ৪২ বছর ধরে এ দেশের নেতা নেত্রীদের ভাষন জনগন শুনে আসছে। নিজেদের স্বার্থ অনুযায়ী তারা ভাষন দেন। জনগনের স্বার্থের জন্য নয় !!!!!!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

রাতুল রেজা বলেছেন: আসলে ফকরুল সাহেব ভুলে গেসিলেন আজকাল গ্রামেউ লাইভ সম্প্রচার দেখা যায়। খালেদা যা বলেছে তা যে সবাই সচক্ষে দেখেছেন এটা বেমালুম ভুলে গেছেন। উনি ভেবেছিলেন শহরের মানুষদের একটু গাল্গপ্প শুনিয়ে প্রসঙ্গ পরিবর্তন করা যাবে।

২| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

মীর্জা প্রীয়ম বলেছেন: খালেদা কি এমন বলেছেন যে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আপনারাই বলুন কি বলেছেন খালেদা, যেটা সবাই শুনেছে। তাঁর কথার উদ্ধৃতি দিন, তা না হলে চাপাবাজি বন্ধ করুন....।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

অপরিচিত অতিথি বলেছেন: politician r mukher kothar kunu dam nai

৪| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

ইমুব্লগ বলেছেন: অবশ্যই ভুল ভাবে উপস্থাপন করা হচ্ছে।

৫| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০

কালবৈশাখীর ঝড় বলেছেন:
একটু ভিন্ন প্রসংগ
আপোসহীন ম্যাডাম আযানের সাথেও আপোস করলেন না
Click This Link

৬| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: দুনিয়াজুড়ে সত্যের আবাস ভুমি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.