| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিওশিশু
Trying to help to those distressed new born babies
গত সোমবার চট্টগ্রামে জামাতের ডাকা হরতালের সময় জীবিকার তারনায় মুসাকে রাস্তায় বের হতে হয়েছিল তার ইজিবাইক নিয়ে। রাস্তায় পিকেটাররা তার গাড়ী ও তাকে আগুন দিয়ে পুড়ালো। জীবন মরন সন্ধিক্ষনে মুসা এখন। কি নির্মম চিত্র। কোন স্বভাবিক মনের মানুষ কি আর একজন জ্যান্ত মানুষকে এরকম নিষ্ঠুর ভাবে আগুন দিয়ে পোড়াতে পারে ? খোজ নিয়ে দেখুন – যারা আগুন দিল, তারাও নিশ্চয় স্বাভাবিক চরিত্রের মানুষ নয়, যে কোন ভাবে তারা দানবে পরিনিত হয়েছে। আর এই সব দানবদের ব্যাবহার করছে এ দেশের রাজনৈতীক দলগুল। কি নৈতিক অবক্ষয় ??? রাজনিতী করা হয় দেশের আপামর জনসাধারনের কল্লানের জন্য, কিন্তু বর্তমানের এই নোংরা রাজনিতীতে দানব সৃষ্টি করে তাদের দিয়ে সাধারন মানুষদের পুড়িয়ে মারার মহড়া চলছে। এর থেকে পরিত্রানের রাস্তা কি বের হবে না ????
©somewhere in net ltd.