| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে নিজেকে খুজে ফিরি আমি,
নিজেকে বড় বেশি কাকতালীয় মনে হয়,
আসলে আমার আমি কি আমিই,
নাকি আমার মাঝে অন্য কেউ?
যখন আমি আমার নিজের কাছে
নিজেই অপরাধী ,
তখনও আমি আমার চোখে অন্যের অপরাধ খুজি,
তখন নিজেকে বড় বেমানান মনে হয়।
আসলে আমার আমি কি আমিই,
নাকি আমার মাঝে অন্য কেউ?
যখন আমি আমার সহোদরটিকে ঠকাই,
তখনও আমি নিজেকে জয়ী মনে করি,
মনে হয় আমিই সেরা, সেরাদের সেরা,
কিন্তু
আসলে আমার আমি কি আমিই,
নাকি আমার মাঝে অন্য কেউ?
আমাকে আমি চিনতে পারিনি,
আসলে এটাই আমার আসল রূপ,
প্রতিনিয়ত আমার মনে হয় ,
যা করছি , যা করেছি, তা সবই অন্য কারও,
আসলে আমার ভিতরে যে পশু তাকে আমি কখনও পোষ মানাতে পারিনি্,
কত জনকে কাঁদিয়েছি,
কত জনকে ভাসিয়েছি অশ্রুবানে,
কতজনকে হারিয়েও ফেলেছি নিজের অজান্তে,
এখনও নিলর্জ্জের মতো আমার মনে হয়,
আসলে আমার আমি কি আমিই,
নাকি আমার মাঝে অন্য কেউ?
©somewhere in net ltd.