| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামিউল ইসলাম বাবু
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না এটা চিরন্তন সত্য। আর বাঙালী তাদের মধ্যে অন্যতম।
সব চেয়ে মজার ব্যপার হলো বিএনপি গতবার যে সব ভুল করেছিলো এবারও সেই পথেই হাটছে, এখন পর্যন্ত তাই মনে হচ্ছে।
গত জোট সরকারের সময় বিএনপির একটা কমন ডায়লগ ছিলো আ'লীগ ৫০ বছরের মধ্যে আর ক্ষমতায় আসতে পারবে না
![]()
ফলাফল কি হলো?
এই বার(নির্বাচনের আগে বলতো) আমরা ছাড়া আর কে আছে ক্ষমতায় যাবে?
কারও কি দেশ চালানোর অভিজ্ঞতা আছে?
আর সরকার গঠনের পরে আওয়ামী লীগ দেশে আসতে পারবে না
![]()
যখন আপনি ভাববেন আপনার কোন জবাব দিহিতা করালাগবে না।
আপনার কোন শক্ত প্রতিপক্ষ নেই। স্বাভাবিক ভাই একটু আমিত্ব চলে আসে এবং অপরাধ প্রবণতা বেড়ে যায়। কারণ কে আপনাকে চ্যালেঞ্জ করবে?
একবার ভাবুনতো, এখনকার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে?
আমার কাছে গত সরকারের অর্থাৎ ২০০১ এর সরকারের মতোই মনে হচ্ছে, বরং তার থেকেও নগ্ন বিএনপি দেখতে পাচ্ছি।
আর এসব অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হলো বিচারহীনতা, সাংগঠনিক দূর্বলতা, অদূরদর্শীতা।
নির্বাচনের আগে বলতো ইন্টেরিম কেনো এদেরকে বিচার করছে না! আবার বলতো বড় দল একটু সমস্যাতো হতেই পারে।
নির্বাচনের পরে কয়টা নিউজ দেখাবো বলেন? আহারে!
যেহেতু অনেক দিন পরে ক্ষমতায় আসা। বিএনপি ইচ্ছে করলেই দেশের জন্য অনেক কিছু করতে পারতো। আপাতত দৃষ্টিতে তেমন কিছুই চোখে পড়ছে না।
বিএনপি অভার কনফিডেন্স, শৃঙ্খলার অভাব ও সব অপরাধ বিচার না হওয়া এবং মিডিয়ায় প্রচার হয়ে যাওয়া বিএনপির পরাজয়ের অন্য তাম কারণ ছিল এবং সামনেও হবে বলে মনে হচ্ছে।
তবে বিএনপির আরও গঠন মূলক হওয়ার দরকার ছিলো। কিন্তু পারবে কি?
সেটাই এখন দেখার আপেক্ষা...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০২৬ দুপুর ১২:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের প্রত্যাশা কচু পাতায় জমা শিরের মত, পাতা একটু কাত হলেই পড়ে যায়। তবে আমার কথা হলো গণতন্ত্র ঠিক থাকুক। তাহলে জনগণ বিকল্প সিদ্ধান্ত নিতে পারে। বিএনপি ক্ষমতায় গিয়েই জুলাই সনদের বিপক্ষে কথা বলছে। এটা তাদের পতনের একটি কারণ হতে পারে।