| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামিউল ইসলাম বাবু
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও সময়ের সাথে মিলিয়ে নিন।
বাংলার ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বেদনাদায়ক ইতিহাসের ঘটনা হলো নবাব সিরাজুদ্দৌলার পতন। যা এই উপমহাদেশকে ২০০ বছরের জন্য গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে দেয়।
ঘটনাটা সহজ, কিন্তু বিশ্বাসঘাতকতায় ভরা। মানুষটা আপন কিন্তু ভিতরে ছিল ভয়ংকর শত্রুতা।
দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাঁরই একান্ত কাছের কিছু মানুষ। খালা ও খালাত ভাই।
আসলে আপনজনকে সন্দেহ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ।কারণ নিজের রক্ত কি কখন বিশ্বাস ভাংতে পারে? সাধারণত পারে না। কারণ সে তো আপন রক্ত। আত্মার আত্মীয়।
আসলে যে সবচেয়ে বেশি কাছের মানুষ। তার কাছ থেকেই আঘাত আসতে পারে—এটা মানুষ সহজে মেনে নিতে পারে না।
ইতিহাস সাক্ষী, যুগে যুগে শত্রুর চেয়ে আপনজনের ছদ্মবেশে থাকা বিশ্বাসঘাতকরাই বেশি ক্ষতি করে।
তাই মনে রাখতে হবে, বিশ্বাস সুন্দর; কিন্তু অন্ধবিশ্বাস অনেক সময় পতনের কারণ হয়ে দাঁড়ায়।
১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২
সামিউল ইসলাম বাবু বলেছেন: রাজনীতি কম বুঝি, তাই তুলনামূলক ইতিহাস পড়ি
![]()
২|
১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২
শায়মা বলেছেন: আহারে সিরাজউদ্দৌলাকে জানার পরে মানে ইতিহাস জানার পরে মনে হয়েছে এতটুকু একটা বাচ্চাই বলা যায় সে কি পারবে বুড়া ধাড়ি সব কুটকচালী শয়তানদের শয়তানীর সাথে!!! ![]()
৩|
১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:২৯
নতুন বলেছেন: সালাউদ্দিনের কথা বার্তায় আমারও পলাশীর কথাই মনে পড়ছিলো। ![]()
৪|
১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৩৯
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: যুগে যুগে সিরাজ উদ্দৌলা আসে ঘসেটি বেগমদের শিকার হবার জন্য। লাভবান হয় ইংরেজ বনিক।
৫|
১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০
আলামিন১০৪ বলেছেন: অপরাধী-খুনী জনগণের সাথে নির্বাচন-নির্বাচন খেলা- ফ্যাসিস্টরা ইউনুসকে চরম ভয় পেত- বর্তমান প্রধানমন্ত্রীকে জানতে হবে সেই কৌশল।
জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়াটাকে যারা খেলা মনে করে হাজার হাজার মানুষকে খুন-গুম করেছে, তাদের যে কোন রকম ছাড় দেয়াটা হবে আত্মঘাতী, ঠিক সিরাজউদ্দৌলার মতো
৬|
১৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯
মেঠোপথ২৩ বলেছেন: সিরাজউদ্দৌলা না জেনে বিশ্বসঘাতকতার শিকার হয়েছিল। আমাদের বর্তমান পিএম কি জেনেশুনে বিশ্বাসঘাতকতার শিকার হইতে চান ?