| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ এ্যলেক্সার রেংকিং দেখে থ খেয়ে গেলাম। আমার দেশ তো আমাদের সামুকে ছাড়িয়ে গেল। তাদের অবস্থান এখন ১১। আর সামু আছে ১২ তে। অনলাইনে এতদিন সামু এগিয়ে থাকলেও এখন কেন পিছিয়ে পড়ছে বুঝতে পারছি না।
এর একটা কারণ হতে পারে আস্তিক নাস্তিক নিয়ে মানুষের মনে এখন অনেক প্রশ্ন।
আর ব্লগার শব্দটা কিছু ফাউল লোকের কারণে এখন সম্ভবত অপ্রিয় হয়ে উঠছে। যার কারণে অনেক তরুণ এখন ব্লগে আসতে চায়না।
সামুকে তাই এ ব্যাপারে আর সচেতন হতে হবে।
বিতর্কিত পোস্টগুলিকে আর সুযোগ দেয়া চলবে না, গুটি কয়েক ব্লগার ছাড়া সবাই যে নাস্তিক নয় তা প্রমাণ করতে হবে।
এবং ব্লগে বিশেষ করে গালাগালির প্রতি নজরদারি করতে হবে। করণ ভালো একটা পরিবেশ না পেলে মুক্ত মতামতের তরুণ তরুণীরা ব্লগের প্রতি আগ্রহ পাবেনা।
সবচেয়ে বড় কথা হলো সামুকে তার নিরেপক্ষতা বজায় রাখতে হবে।
View this link
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩
গিবস বলেছেন: ধন্যবাদ
২|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কারণ, পাকির দেশে আগে আমি যেতাম না, বিনোদন দেখার জন্য আমিও যাই। এইটাই কারণ।
সিম্পিল।
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০
গিবস বলেছেন: এইগুলা বইলা লাভ নাই, কিছু কিছু কারণে ব্লগ কে যে পাবলিক এখন বাঁকা চোখে দেখে সেটা স্বীকার করেন। বাংলাদেশে সব মিডিয়া ই এখন দলীয় করনে চলছে। প্রথুম আলু কি নিরপেক্ষ! আসল কথা হল সামুর জনপ্রিয়তা আরও বাড়াতে হবে, কে পাকি আর কে দালাল ওগুলো ভাবলে হবেনা।
৩|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০
ashik বলেছেন: আমিও যাই ওদের কুখাদ্যগুলো পিডিএফ করে রাখতে।২০১৩ র হলুদ দলিল!
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪
গিবস বলেছেন: ভালো তো ভালো না! অনলাইন তো বাংলালিংক দামে পাইছেন
৪|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭
শিপন মোল্লা বলেছেন: সহমত, আশা করি মোডারেটরা এই বিষয়টাকে নজর দেবেন। আর অবশ্যই সামু তার নিরপেক্ষতা বজায় রাখবে। শুভ কামনা
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
গিবস বলেছেন: সামুর জনপ্রিয়তা বাড়াতে হলে আরও সচেতন হতে হবে। সব ব্লগারকে সতর্ক থাকতে হবে ফাউল ব্লগারদের থেকে। যারা অযথাই ব্লগের পরিবেশ নষ্ট করে। আপনাকে ধন্যবাদ
৫|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কে পাকি আর কে দালাল সেটা ভাবলে হবে না?
মাআসসালামা ইলাল লিখা।
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪
গিবস বলেছেন: সামুর সেরাটা সামুকে দিতে হবে। তাহলেই সামু অনেক এগিয়ে যাবে। এজন্য আমাদের সব ব্লগাদেরও ব্লগের পরিবেশ ভালো রাখতে হবে।
৬|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০
বিডি আমিনুর বলেছেন: অবশ্যই সামুকে নিরপেক্ষ হতে হবে জনপ্রিয়তা ধরে রাখতে হলে ।
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
গিবস বলেছেন: ধন্যবাদ
৭|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪
পেন্সিল চোর বলেছেন: আমার দেশ সবথেকে বেশি আলোচিত পত্রিকা
৮|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
এম.ডি জামান বলেছেন: বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিত পত্রিকা হলো আমার দেশ। সরকারের সমালোচনা ও সাহসী সাংবাদিকতার কারনে আমারদেশের জনপ্রিয়তা অনেক বেড়েছে। প্রায় সব সরকারের সময় দেখা যায় সরকারের শেষ সময়ে সরকার বিরোধী পত্রিকা জনপ্রিয়তা পায়। কিন্তু আমি নিশ্চিত বি, এন, পি যদি ক্ষমতায় আসে তবে আমার দেশের জনপ্রিয়তা কমে যাবে যদি তারা এখনকার মত সরকারের সমালোচনা করতে না পারে।
আর সামুর ক্ষেত্রে বলতে হয় সামু তার নিরপেক্ষতা ধরে রাখতে পারছেন। যাকে তাকে ছাগু ট্যাগ দিয়ে আইডি ব্যাণ ও জেনারেল করে দিচ্ছে তাতে করে অনেক সাধারণ বল্গার সামু ছেড়ে চলে যাচ্ছে।
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
গিবস বলেছেন: আপনার সব কথাগুলোর সঙ্গে আমি একমত। গঠণমূলক কমেন্টর জন্য অনেক ধন্যবাদ।
৯|
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৭
সাইফুল আলম সারোয়ার বলেছেন: আমরা তো আদম-হাওয়ার ই সন্তান !
জেহেতু সরকার পারলে "আমারদেশ" কে বন্ধ(নিষিদ্ধ) করে দেয় তাই পাবলিকও ক্ষেপছে। "আমারদেশ" এ কি আছে দেখে দিচ্ছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮
হায়দার সুমন বলেছেন: bastob