| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

প্লেটোর জ্ঞানের সংজ্ঞা থেকে তিনটি শব্দ আমরা তুলে আনতে পারি। 'জ্ঞান', 'সত্য' এবং 'বিশ্বাস'।
সত্যের পরিমাপক হিসেবে যদি ধরা হয় অর্জিত জ্ঞান(দার্শনিক এপিকুরোস এর মতে) তবে সেই অর্জিত জ্ঞানের যথার্থতা যাচাইয়ের পরিমাপক ধরা যায় প্রত্যক্ষ দর্শন বা ইন্দ্রিয়লব্ধ অনুভূতি।
'জ্ঞান'র প্রথম ধাপ হলো ধারনা, সেই ধারনা হতে জন্ম নেয় মতামত। এ থেকে বলা যায় সকল জ্ঞানই ধারনা। তবে ধারনা ততক্ষণ না জ্ঞান হবে যতক্ষণ না সে জ্ঞানের শর্ত পূরণ করছে।
'সত্য' নির্ভর করে ঘটনার উপর যা আপনার দর্শিত কিংবা যে ঘটনা অদেখা কিন্তু বিশ্বাস করেন।
'বিশ্বাস' নির্ভর করে আবার সম্মুখ ঘটনা, অর্জিত জ্ঞান দ্বারা বিবেচনা এবং ইন্দ্রিয়ানুভূতির উপর।
অর্থাৎ 'সত্য' এবং 'বিশ্বাস' এর সাধারণ নিয়ামক হলো ঘটনা। অতএব এরা পরস্পর অবিচ্ছিন্ন।
আপনি যদি একটার পর একটা এই শব্দগুলোকে লিখে যান তবে তার শেষ হবে এসবেরই কোনো একটা শব্দে গিয়ে। অর্থাৎ জ্ঞান হলো সত্য, বিশ্বাস, ঘটনা এবং বিবেচনার একটি চক্রাকার চিত্র।
অতএব আমরা নিজেরা মোটামুটি একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি-
"ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্দ্রিয়লব্ধ বিবেচনার দ্বারা কোনো ধারনা বা মতামতকে যখন সত্য হিসেবে বিশ্বাস করা হয় তাই হলো প্রকৃত জ্ঞান।"
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৬
ফারহান নাছির নির্ণয় বলেছেন: শুকরিয়া জনাব
২|
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৪
আরোগ্য বলেছেন: ব্লগে আপনার কাছ থেকে ভালো কিছু পাবো বলে মনে হচ্ছে। শুভ কামনা।
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৪
ফারহান নাছির নির্ণয় বলেছেন: আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই চেষ্টা থাকবে
৩|
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ব্লগ বাড়িতে আপনাকে সুস্বাগতম
চমৎকার লেখনী। ছোট আকারে খুব সুন্দরভাবে মনের কথা তুলে ধরেছেন । লেখায় ডিপ আছে বলতে হয় ।
আপনার লেখা অনেক সুন্দর। আপনি চাইলে অতি দ্রুত প্রথম পাতায় সুযোগ পেতে পারেন। এজন্য আপনাকে সুন্দর শৈল্পিক লেখা প্রকাশের পাশাপাশি অন্যের লেখায় গঠনমূলক মন্তব্য চালিয়ে যেতে হবে ।
শুভকামনা থাকলো সবসময়ের জন্য ।
৪|
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৫৬
ফারহান নাছির নির্ণয় বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৩
ল বলেছেন: অল্প কথায় দারুণ লাগলো