| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমারে চাই চাই কইরা এহন আর চাই না।
আমি এহন গালিব পড়ি,
মাঝে মইধ্যে রুমিও পড়ি।
তয়, তোমারে আর চাই না।
আগের কবিতায় তোমারে যে অর্ধ ঈশ্বরী বানাইছিলাম।
তার কাফফারা দিতে যাইয়্যা আবার ফিইর্যা আইসি।
তবুও তোমারে আর চাই না।
তোমার লাইগ্যা কত কবিতা, গান বানাইসি।
তোমার এবাদত করবার লাগসিলাম।
অথচ আমার কোনো জিকরই তোমার কানে পৌঁছায় নায়।
ঈমান হারা হইতে হইতে কোনো রকম কূলে উঠছি।
তোমারে আর চাই না।
তয়, তুমি যাইবার পর থেইক্যা
আরো বেশি কইর্যা কবিতা লিখতাসি।
তোমার বদনাম করতে যাইয়্যা
এহনো তোমার জিকির কইর্যা যাইতেসি।
তবুও তোমারে আর চাই না।
তোমারে ক্যান, এহন কাউরেই আর চাই না।
©somewhere in net ltd.