| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে নারী পুরুষের সংখ্যা প্রায় সমান। এই অনুপাত মাথায় রেখে দ্বিতীয় আরেকটি তথ্য হলো, পৃথিবী একটি পুরুষতান্ত্রিক সমাজ।
এই দুটি তথ্য মাথায় রেখে কিছু ফ্যাক্ট বলি এবার।
১— পৃথিবীতে সবচেয়ে বেশি কারাগারে বন্দী পুরুষ।
২— সবচেয়ে বেশি গৃহহীন পুরুষ।
৩— সবচেয়ে বেশি ভায়োলেন্ট ক্রাইমের শিকার পুরুষ।
৪— সবচেয়ে বেশি আত্মহত্যা করে পুরুষ।
৫— যুদ্ধে সবচেয়ে বেশি মারা যায় পুরুষ।
৬— পরিবার চালানোর দায়িত্ব জন্মগতভাবে বর্তায় পুরুষের উপর।
৭— মা-বাবার স্বপ্ন, অপূর্ণ ইচ্ছা পূরণের দায়িত্ব বর্তায় পুরুষের উপর।
৮— আগের সমাজে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এবং বর্তমানেও কিছু জায়গায় কোনো অপরাধে নারী-পুরুষ যুক্ত থাকলে ডিফল্টলি ধরে নেয়া হতো পুরুষ নির্দোষ আর নারীকে তার নির্দোষিতা প্রমাণ করতে হয়। বর্তমানে শিক্ষিত সমাজে বা শহরাঞ্চলে এটার পরিবর্তন হয়ে হয়েছে, "A women is always innocent until proven guilty. And a man is always guilty until proven innocent."
৯— বর্তমানে নারীরা যেভাবে তাদের হ্যারাসমেন্টের কথা প্রকাশ্যে বলতে পারে বিচার চাইতে পারে, পুরুষরা তা পারে না কারণ সমাজ পুরুষতান্ত্রিক।
১০— পুরুষতান্ত্রিক সমাজে Fragile Masculinity এর মত বার্ডেন পুরষদের উপর থাকে।
১১— সবচেয়ে বেশি সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার নারী।
১২— সবচেয়ে বেশি ডোমেস্টিক ভায়োলেন্টের শিকার নারী।
(আপনার কাছে কোনো ফ্যাক্ট থাকলে কমেন্টে জানাবেন।) 
©somewhere in net ltd.