| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ সম্পর্কে আমার তেমন ধারনা নেই ।
ব্লগার এক বন্ধু বলল ব্লগে একটা একাউনট খুললে আমার সময়টা ভাল কাটবে।
আমি বললাম আমিতো কিছু লিখতে পারবনা, ও বলল লিখতে হবেনা, অন্যদের লেখা পড়বে মন্তব্য করবে সময় কেটে যাবে।
কোনকিছু না বুঝে ই খুলে ফেললাম একটা একাউনট।
দেখলাম আমি সবার লেখা পড়তে পারছি, কিন্তু মন্তব্য করতে পারছিনা,
পরে জানলাম আমাকে সেইফ করা হইনি তাই।
ভাবলাম হয়তো কোন পোস্ট দিচ্ছি না তাই সেইফ করছেনা।
তাই অনেক কষ্ট করে , পেটে বোমা মেরে কিছু বের করে কয়েকটা পোস্ট দিলাম।
যদিওএখনও সেইফ হয়নি তাতে আমার কোন দুঃখ নেই, একদিন তো হবো এই আশায়।
কিন্তু কাল দেখলাম আমার ব্লগার বন্ধু একজন কে লিখেছে saya.............
আমি বোকাসোকা মানুষ ধরে ই নিলাম,' ছায়া ' অবশ্যই এটা কোন মেয়ের নাম,
আমি ওকে জিজ্ঞেস করলাম ছায়া কে?
ও বলল ছায়া না এটা হচ্ছে ছাইয়া, আমিতো অবাক ছাইয়া আবার কি জিনিষ? ছাইয়া মানে কি?
জানলাম, কোন কোন ব্লগার ছদ্ধ নাম নিয়ে অনেক আইডি খোলে, আবার কোন ছেলে মেয়ের নাম নিয়ে আইডি খোলে এদেরকে বলে ছাইয়া।
আরও জানলাম অনেকে নাকি আমাকেও এই ধরণের ছাইয়া ভাবছে।
আমার তো মাথায় হাত, এ আবার কোন জটিলতার মধ্যে পরলামরে ভাই,
ছাইয়া ভাইয়া হওয়ার জন্য যতটুকু বুদ্ধি লাগে ততটুকু বুদ্ধি আমার নেই ভাই। আমি বোকাসোকা টাইপ মেয়ে।
তাই ছাইয়া ভাইয়াদের কাছে আমার প্রশ্ন, ভাইয়ারা আপনাদের কেন ছদ্ধ নাম এর দরকার হচ্ছে?
যাকে যা লিখতে চান সেটা বুকে সাহস নিয়ে নিজের আইডি থেকে লিখতে পারছেন না কেন?
আর যদি বুকে এইটুকু সাহস না থাকে তাহলে কেন লেখেন?
ব্লগার ভাইয়া আপুদের কাছে আমার রিকোয়েস্ট , আপনারা যদি আমাদের মত নতুন ব্লগারদের ছাইয়া ভাইয়া ভেবে avoid করেন তাহলে আমরা কোথায় যাবো?
আমাদের উৎসাহিত করবে কারা?
তাই প্লিজ আমাদের ছাইয়া ভাববেন না।
আসুন না আমরা কে ছাইয়া এটা না ভেবে , আমাদের লেখায় যে যা লিখছে তার উত্তর দিয়ে যাই।
সে ছাইয়া কিনা এটা নিয়ে আমরা মাথা না ঘামাই। কে ছাইয়া আর কে ভাইয়া তাতে আমাদের কি আসে যায়?
আর যদি কোন ছাইয়া মনে করে সে সবাইকে বোকা বানাচ্ছে, তাহলে সেটা তার ই বোকামি। আমাদের না।
তাই
ছাইয়া ভাইয়ারা প্লিজ ছাইয়াগিরি বন্ধ করেন । আমাদের সেইফ হওয়ার সুযোগ দিন, ব্লগ কে সুন্দর রাখুন।
এটা আমাদের সবার দায়িত্ব।
©somewhere in net ltd.