| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসালামুয়ালিকুম ,
ইনশাআল্লাহ যদি আল্লাহ র রহমত থাকে তাহলে আমার আম্মা আর আব্বা ২০২০ সাল এ হজ্জ্ব এ যেতে ইচ্ছুক .
আমাদের পরিবার ও নিকট আত্মীয় এর মধ্যে কারো পূর্ব কোনো অভিজ্ঞতা নাই . আম্মা আর আব্বা দুজন ই শারীরিকভাবে মোটামুটি সুস্থ . কিন্তু আমার আব্বার বয়স 78 বছর . দ্রুত চলাফেরা করা তার জন্য বেশ কষ্টকর .
এই অবস্থায় অভিজ্ঞ সকলের পরামর্শ কামনা করছি .
নির্দিষ্ট কোনো বিষয় নয় বরং হজ্জ্ব এবং আমার আব্বার বয়স বিবেচনায় নিয়ে সংক্রান্ত সকল প্ররামর্শ ই কাম্য .
সকলকে অগ্রিম ধন্যবাদ .
২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৩
ইম িতয়াজ আহেমদ বলেছেন: সু-পরামর্শের জন্য ধন্যবাদ ।
২|
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০০
নাঈম বলেছেন: ২০২০ সালে যেতে ইচ্ছুক হলে তো ইতিমধ্যে প্রি-রেজিস্ট্রেশন করে ফেলার কথা, নাহলে তো ২০২০ সালের জন্য এখন আর রেজিস্ট্রেশন করার সুযোগ নেই কারণ কোটা পূর্ণ হয়ে গেছে।
৩|
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৯
ঢাকার লোক বলেছেন: ১) আপনি সাথে যান,
২) কিছু টাকা বেশি লাগলেও মসজিদুল হারামের (এবং মদিনা গেলে মসজিদে নববীর) যথা সম্ভব কাছে যারা হোটেলে রাখার ব্যবস্থা করবে তাদের সাথে যাবেন। এমনকি ১০ মিনিটের হাঁটা পথ হলেও মসজিদে আসা যাওয়া করা কঠিন হবে । বার বার হোটেল মসজিদ আসা যাওয়া না করে একবারে কিভাবে বেশি ওয়াক্ত নামাজ জামাতে পরে আসা যায় সেভাবে প্ল্যান করবেন ।
৩) সাধারণত হোটেলগুলোতে ৪ জনকে এক রুম শেয়ার করে রাখা হয়, আপন ৪ জন (মাহরাম আত্মীয় ) হলে এক রুমে থাকতে সুবিধা হবে ।
৪) কাবার তওয়াফ ও সাফা মারওয়া সায়ীর সময় সম্ভব হলে wheel চেয়ার জোগাড় করে নিবেন
৫) মিনাতে পাথর মারতে যাওয়া কঠিন কাজ, যারা হেটে না গিয়ে ট্রেনে করে পাথর মারতে দিবে তেমন এজেন্সির সাথে হজে যেতে চেষ্টা করুন । আপনার বাবা অসমর্থ হলে তার বদলে আপনিও তার হয়ে পাথর মারতে পারেন, সে অপসনও মনে রাখতে পারেন।
৬) একধরণের যায় নামাজ পাওয়া যায় যাতে পিছনে হেলান দিয়ে বসে থাকা যায়, ২৫/৩০ রিয়াল দাম হবে, বয়স্ক লোকদের জন্য আরামদায়ক হবে ।
৭) প্রয়োজনীয় সব ওষুধপত্র সাথে নিয়ে যাবেন
৮) সকল প্রকার তাড়াহুড়া /ধাক্কা ধাক্কি থেকে দূরে থাকবেন, সবর করাই হজের সময় বড় পরীক্ষা !
৯) ভালো আলেমের লেখা হজ সম্পর্কিত বই এখনই জোগাড় করে, নিয়মকানুন ভালো ভাবে সবাই শিখে নিন । সৌদি আরবের প্রাক্তন গ্রান্ড মুফতি আব্দুল আজিজ ইবনে বাজ (র) এর লেখা হজ ও উমরার উপর লেখা ছোট্ট একটা বই , যা বাংলায় অনুবাদ ঢাকায় পাওয়া যায়, কিনে পড়তে পারেন।
আল্লাহ পাক আপনাদের সবার হজ সহজ করে দিন এবং কবুল করুন !
২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৫
ইম িতয়াজ আহেমদ বলেছেন: সু-পরামর্শের জন্য ধন্যবাদ
বাবা মায়ের সাথে আপাতত আমার যাওয়াটা কিছু সম্যসা রয়েছে । ( আমি দেশ এর বাইরে থাকি )
তবে তাদের সাথে আমার দূরসম্পর্কের চাচা আর চাচী ও যাচ্ছেন । ইনশাআল্লাহ সেটা কিছুটা সহায়ক হবে । হুইল চেয়ার এর ব্যাবস্থা কি দেশ এ থাকতে ই করতে হবে না কি সেখানে গিয়ে করতে হবে ?
দেশ এত সাথে যোগাযোগ এর ব্যবস্থা কি ? আমি বাবা মায়ের সাথে ইমো / ভাইবার ব্যাবহার করে কথা বলি ।
ধন্যবাদ ।
৪|
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: দোয়া করি সুন্দর ভাবে হজ্ব সমাপ্ত করে দেশে ফিরুন।
২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৪
ইম িতয়াজ আহেমদ বলেছেন: ধন্যবাদ ।
৫|
২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
ঢাকার লোক বলেছেন: wheel চেয়ার আমার ধারণা ওখানে গিয়েই ব্যবস্থা করা যাবে । কিন্তু ধাক্কাবে কে ? নিজেদের লোকদেরই দেখেছি ধাক্কাতে , জানিনা টাকা দিয়ে লোকও পাওয়া যেতে পারে ।
আপনার বাবার চেয়েও বেশি বয়সের লোকজন অনেকে আল্লাহর রহমতে হজ করে সুন্দর ভাবে ফিরে যান, কাজেই ভয় পাওয়ার কিছু নেই, ওখানে অনেকেই প্রয়োজনে অপরকে সাহায্য করে । আল্লাহ আপনার বাবার হজও নিশ্চয় সহজ করে দিবেন ।
যতটুকু করতেই হবে এবং উনার শরীরে কুলায় ততটুকুই উনি করবেন, অতিরিক্ত এবাদত বন্দেগী করতে গিয়ে শরীর খারাপ যেন না হয় সেদিকে খেয়াল রাখা দরকার । আল্লাহ কারো উপর তার সামর্থের অধিক ভার বহন করতে বলেননি !
আল্লাহ পাক সবার হজ সহজ করে দিন এবং কবুল করুন।
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০১
ইম িতয়াজ আহেমদ বলেছেন: সু-পরামর্শের জন্য ধন্যবাদ
৬|
২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
ঢাকার লোক বলেছেন: সৌদি আরবে WhatsApp বেশি ব্যবহার করতে দেখেছি, ইমো ও কেউ কেউ ব্যবহার করেন, viber খুব একটা দেখিনি। ওখানে পাসপোর্ট, fingerprint দেখায়ে local সিম নেয়া যায়, আমি sure না বাংলাদেশি সিম ব্যবহার করে ফোন করা যায় কিনা ।
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০১
ইম িতয়াজ আহেমদ বলেছেন: ধন্যবাদ
৭|
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫১
ঢাকার লোক বলেছেন: আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি, কাবা ও তার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেক বাংলাদেশী পাকিস্তানী ভারতীয় লোক কাজ করে যারা আমার ধারণা wheel চেয়ার কোথায় কিভাবে পাওয়া যায় সে বিষয়ে সাহায্য করতে পারবে, ধাক্কানোর লোকও হয়তো বা জোগাড় করে দিতে পারবে ।
৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০
ইম িতয়াজ আহেমদ বলেছেন: আপনাকে ধন্যবাদ ব্যাপারটা গুরুত্বসহকারে নেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
ডার্ক ম্যান বলেছেন: আপনার বাবার সাথে আপনিও যান । গুগলে অনেক তথ্য পাবেন