| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পীচ ঢালা পথে হেঁটেছি কত,
বেড়িয়েছি আমি শান্তির খোঁজে;
চড়ে নীল প্রিয় মোর সাইকেল ‘পরে-
রাধাবল্লভ থেকে- ধাপমোড় ঘুরে
নীল কুঠি থেকে জিলা স্কুল পথে;
খুঁজেছি কত- শান্তির পরশ !!
খুঁজেছি বহুবার;
জাহাজ কোম্পানির আনন্দ রেখে
রঙ্গন ছেড়ে ‘শিল্পীতে’ গিয়ে-
বুনেছি স্বপ্নের নীলচে জাল !!
ঘুরেছি কত এলোমেলো পথ-
কখন সাইকেল কখনো বা রিকশা
খালি পায়ে হেঁটেছি
অবাক রাস্তা।
তোমায় ঘিরে স্বপ্ন আমার
নিমিষেই শেষ;
-তারা আজ কোথা?
রেখে গেছে মনে রেশ তারা বুন
বাড়িয়েছে আশা ধীরে বহুগুণ ।
আজ আমি একা, রংপুরও একা
শ্যামা সুন্দরী মনে বড় এক ব্যথা।
কফি শপে শুরু, হওয়া সেই প্রেমে-
সলিল সমাধি কেন পার্ক শিরিনে?
২|
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৬
পথহারা পথিক আমি বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১:০৪
কবীর বলেছেন: লেখা সুন্দর হয়েছে।
শুভ ব্লগিং