নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Nothing...

"The only thing that interferes with my learning is my education."

আমি কেহই না

যে আমারে চেনে তার কাছে আমি অনেক কিছু , যে আমরে চেনে না তার কাছে আমি কেউ নাহ.... সাধাসিধে, জীবন নিয়ে কোন অভিযোগ নেই। কেউ কেমন আছি জানতে চাইলে খুব খুশি মনেই বলতে পারি -- ভালো আছি :) আমি খুব বেশি সাধারণ টাইপ ... নিজেকে এবং নিজের প্রতিভা গুলা লুকায় রাখতে ই বেশি পছন্দ করি.... পছন্দ করি হাটা হাটি করতে ... অনেক রাত জাগতে... আমি মহা ভয়াবহ , কঠিন ফাউল টাইপ ছাত্র ...... তয় আমার মেলা বুদ্ধি ..... বুদ্ধির জ্বালায় রাইতে ঠিক মতন ঘুমাইতে পারি নাহ... তার পরেও আমি আর দশ টা মানুষের মত ই মানুষ । খাই দাই, ঘুমাই, বাথরুমে যাই.......কেম্পাস এ যাই, ক্লাস করি.......পরীক্ষাতে ফেল করি......নিজেকে নিয়ে কিছু লেখার নাই যদিও অনেক কিছু লিখে ফেলছি ⊙▂⊙

আমি কেহই না › বিস্তারিত পোস্টঃ

অগোছালো এলোমেলো .......

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

কোন এক আজিব কারনে "মাকসুদুল" নাম টা মাথায় রয়ে গেছে !!

আমার প্রথম স্কুল এর কারো নামই আমার মনে নাই । যাদের সাথে মিশতাম, ঘুরতাম কারও নাম নাহ ।



"মাকসুদুল" এর সাথে আমরা কেউ মিশতাম নাহ । ও ছিল সব থেকে গরীব আর খারাপ ছাত্র । ওর স্কুল এ একটাই কাজ ছিল , তা হল প্রথম থেকে শেষ প্রযন্ত কান ধরে দাড়ায় থাকা। মাইর ও খাইত প্রচুর।

মাইর খাওয়া, কান ধরা কোনটাতেই ওর কিছু হইত নাহ ,কিছুক্ষন ডলাডলি করে চুপচাপ বসে থাকত, কখনো কাঁদত নাহ।

আমাদের শার্ট টা ছিল শাদা রং এর , ওর টা হয়ত কোন এক সময় শাদা ছিল , এখ্ন জানি কেমন, ছোট্ট ছোট্ট কালো কালো দাগ।



ও কোন সময় ই ক্লাসের দরজা দিয়ে আসত নাহ, সব সময় পিছ্নের জানালা দিয়ে রুমে আসত , আবার ছুটি হলে সবার আগে লাফ দিয়ে চলে যেত । পিছনের জানালা থেকে লাফ দেয়া অনেক কঠিন , অনেক উচু। আমি প্রায় ই মনে মনে ভাবতাম, আমি যদি লাফ দিতে পারতাম।



ও আরো একটা জিনিস পারত। ব্লেড দিয়ে নিজের আংগুল নিজেই কাট্তে পারত। আমাদের এইটা দেখাইত । এই একটা সময় ই আমরা ওরে ঘিরে ভিড় জমাতাম।

ওর কাছে সব সময় ই একটা ভোতা ব্লেড থাকত ।



আমি প্রায় ই ওদের বস্তির সামনে গিয়ে দাড়ায় থাকতাম। ও মাঝে মাঝে আসত , যেদিন ও বস্তি থেকে কারো একটা সাইকেল জোগার করতে পারত।

আমরা সারা বিকাল সাইকেল চালাতাম। কখনও কথা বলতাম নাহ। শুধু পাশা পাশি চালাতাম। আমার সাইকেল টা ছিল অনেক সুন্দর , ছোট । ওর টা ছিল আমাদের থেকে ও অনেক বড় । ও খুব ই কঠিন আর অদ্ভুত ভাবে সাইকেল এর মাঝখানে ঝুলে পরে চালাইত। ( খোলে বসে চালাইত )



আমি মনে মনে চাইতাম, ও যদি কখনো আমার কাছে আমার সাইকেল টা চালাতে চায়, আমি দিব।



ও কখন ও চায় নি .........

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: সুন্দর লিখেছেন।

++++++++++++++

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

আমি কেহই না বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৩:৪৯

আরজু মুন জারিন বলেছেন: "The only thing that interferes with my learning is my education."
কোটেশন টা পছন্দ হল। অনেক শুভেচ্ছা আপনার পোস্ট এ। ভাল থাকুন।

৩| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:৩২

আরজু মুন জারিন বলেছেন: খুব মানবিক হৃদয় ছোয়া লিখা পড়লাম। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৩

মায়াবী রূপকথা বলেছেন: Liked the note. Some old names or faces are there, they remind us about our limitations and good luck. Nicely written

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.