| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান আল্লাহ তায়ালা চারটি মাসকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি এই সকল মাসে সকল ধরনের যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতে বলেছেন ।সেই সন্মানিত চারটি মাস হলঃ মহররম,রজব,জিলহাজ, ও জিল্কাদ মাস। এ মাসগুলোতে যুদ্ধ ও মারামারি করা মহাপাপ। এ সম্পর্কে পবিত্র কোরআন এ এরশাদ হয়েছে " নিশ্চয় মহাকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাস গননায় মাস ১২ তি তন্মদ্ধে চারটি মাস সন্মানিত এটি সুপ্রতিষ্ঠিত বিধান" সুতারাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার কর না। (সূরা আত-তাওবা, আয়াতঃ ৩৬) । এখন আমার কথা হল জামাত শিবির এর যারা লোকজন আছে তারা সব সময় ইসলাম এর কথা বলে ও তারা নাকি ইসলাম মানে তাহলে তারা কি এই সকল মাসে মারামারি করে না? তারা এই সকল মাস সমুহের মধ্যে যে ধরনের জ্বালাও পরাও করে যে প্রান হানি ঘটে সেই সকল কথা কি ইসলাম এ বলা আছে ? তারা যদি সত্যি ইসলাম মানত তাহলে নিশ্চয় এ সকল কাজ থেকে বিরত থাকতো । তারা যে সকল মিথ্যাচার করছে তাতে কি তাদের পাপ হচ্ছে না? আসল কথা হল তারা শুধু ইসলাম কে ব্যবহার করছে মাত্র। ইসলাম কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষকে তাদের আয়ত্তে নিয়ে আসছে। সব শেষে আমি তাদের বলব আল্লাহ কে ভয় করুন এবং সকল মিথ্যাচার থেকে দূরে থাকুন। পারলে সঠিকভাবে ইসলাম প্রচার করুন এবং সেই হিসেবে আমল করার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের সঠিক পথ প্রদর্শন করুন। আমিন
©somewhere in net ltd.