নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকার, লীগ, দল মুক্ত ব্লগ....

ইতিবাচক

সমাজ্ঞী

আমি রাজনীতি করিনা... রাজনৈতিকদের পসন্দ করিনা.....এটা আমার ক্রুটি হতে পারে......কিন্তু কিছু করার নেই....... এটাই আমি..........

সমাজ্ঞী › বিস্তারিত পোস্টঃ

সৈয়দ আশরাফ সাহেবের "মাইনাস টু ফর্মুলা"!

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

জয় যদি দুর্নীতি করে থাকেন তাহলে এটা "মাইনাস টু ফর্মুলার" বা থিওরির মামলা নয়।

তারেক যদি দুর্নীতি করে থাকেন তাহলে এটা "মাইনাস টু ফর্মুলার" বা থিওরির মামলা নয়।



আবার,

তারেক যদি দুর্নীতি করে থাকেন এবং "মাইনাস টু ফর্মুলার" শিকার যে ভাবে হয়েছেন

তাহলে,

জয়ও দুর্নীতি করেছেন এবং "মাইনাস টু ফর্মুলার" শিকার হতে পারেন।



[তারেক যদি দুর্নীতি না করেই "মাইনাস টু ফর্মুলার" শিকার হয়ে থাকেন

তাহলে,

sb]জয় দুর্নীতি না করেই "মাইনাস টু ফর্মুলার" শিকার হয়েছেন।



এখন সৈয়দ আশরাফ সাহেব দেখেন কোনটা আপনার পছন্দ?



আপনি বলেছেন, "এটা অ্যানাদার টাইপ অফ মাইনাস থিওরি। ওয়ান ইলেভেনের পরে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মাইনাস করার মত। এখন বিএনপির পক্ষে থেকে এটা শুরু হয়েছে। জয়কে মাইনাস করো, তারেককে মাইনাস করো- কী উদ্দেশ্যে মাহমুদুর রহমান (ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক আমার দেশ) এটা করেছেন? আমি তা অনুধাবন করতে পারছি না।" - সৈয়দ আশরাফ, দৈনিক যায় যায় দিন , ২১. ১০. ২০০৯।



এমনকি ঐ একই সাংবাদিক সম্মেলনেও তিনি তারেক জিয়ার নাম নেবার আগে এক অফুরন্ত বিশেষণ লাগিয়ে আমাদের জানিয়ে বলছেন,



"হত্যা, সন্ত্রাস, দুর্নীতি ও দূর্বৃত্তায়নের প্রধান হোতা হিসাবে অভিযুক্ত, বিচারাধীন শীর্ষ দুর্নীতিবাজ, মাফিয়া ডন তারেক জিয়ার সমান্তরাল হিসাবে জয়কে চিহ্নিত করার ব্যর্থ চেষ্টায় এ মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে"...।



মাইনাস টু ফর্মুলা মানে মঈন গংয়ের সরকার, হাসিনা ও খালেদাকে রাজনীতি থেকে সরানোর খারাপ কাজের কথা বলা হচ্ছে - সেই থেকে "মাইনাস টু ফর্মুলা" একটা ছোলক (শ্লোকের) মত শব্দ হয়ে গেছে।

মইন গংয়েরা দুর্নীতির অজুহাত খাড়া করে হাসিনা খালেদার রাজনীতিতে থাকা বন্ধ করতে চেয়েছিল।



তাহলে সৈয়দ আশরাফের আবার "মাইনাস টু ফর্মুলা" কথা মনে হচ্ছে কেন? কারণ তারেক ও জয়কে মাইনাস করার বদ মতলবে দুর্নীতির অজুহাত খাড়া করা হচ্ছে - বলে সৈয়দ আশরাফের মনে হয়েছে।

তাহলে সৈয়দ আশরাফ বলতে চাচ্ছেন, শেভরণ কমপ্রেসার ঘুষের মামলায় জয়ের বিরুদ্ধে বদ মতলবে দুর্নীতির অজুহাত খাড়া করা হয়েছে।

একই যুক্তিতে, তাহলে নানান ধরণের ঘুষের অভিযোগে তারেকের বিরুদ্ধে বদ মতলবে দুর্নীতির অজুহাত খাড়া করা হয়েছে - এটাই কী সৈয়দ আশরাফ বলতে চাচ্ছেন?

যদি তাই হয় তবে, সবার চেয়ে সেই বদ মতলবী লোকটা সৈয়দ আশরাফ নিজেই। কারণ তিনি অফুরন্ত বিশেষণ লাগিয়ে তারেককে দুর্নীতিবাজ মাফিয়া ডন বলে প্রতিষ্ঠা করতে চেয়েছেন।



উপরে এই কথা ধরিয়ে দেবার পর সৈয়দ আশরাফের মনে হতে পারে, আবার নিজের চিন্তা re-trace খোজাখুজি শুরু করতে পারেন....



সৈয়দ আশরাফ রাতের বেলা, মনে মনে ড্রয়িং রুমে পাইচারি করতাছেন আর ভাবতাছেন,

[কি করে যেন জয়ের কেস টা "মাইনাস টু ফর্মুলা" বলে মনে মনে মিলায়েছিলাম? - হ মনে পড়ছে ! তারেককে তো আমি "শীর্ষ দুর্নীতিবাজ, মাফিয়া ডন" ধইরাই নিছিলাম।

হায় হায়, তাইলে তো অখন জয়ও "শীর্ষ দুর্নীতিবাজ, মাফিয়া ডন" - এতো আমিই বইলা ফেলাইছি।]





মন্তব্য ৮ টি রেটিং +৪/-১

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

টেকি মামুন বলেছেন: সব পাগল হইয়া গেছে।সবগুলারে হেয়াতপুরে নিয়া স্পেশাল ওয়ার্ডে ভর্তি করা দরকার না হয় শালারা আজীবন জ্বালাইব

২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

সমাজ্ঞী বলেছেন: স্পেশাল ওয়ার্ডের কি হইব তাইলে?

২| ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১২

অারমান বলেছেন: নুমাম বলেছেন: সব পাগল হইয়া গেছে।সবগুলারে হেয়াতপুরে নিয়া স্পেশাল ওয়ার্ডে ভর্তি করা দরকার না হয় শালারা আজীবন জ্বালাইব

সহমত

২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

সমাজ্ঞী বলেছেন: স্পেশাল ওয়ার্ডের কি হইব তাইলে?

৩| ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৯

লুথা বলেছেন:
কুত্তার পু**তে আগুন দিলে কি যা হয় আর কি ;)

২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২০

সমাজ্ঞী বলেছেন: কি যা হয়?

৪| ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৭

জিপিএস বলেছেন: এইবার বেতাল হয়া গেল রে... ;)

২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২১

সমাজ্ঞী বলেছেন: তয় তালে আননের ব্যবস্হা কী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.