নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, সাংবাদিক ও অনুবাদক

নিজাম উদ্দিন সালেহ

কবি, সাংবাদিক ও অনুবাদক

নিজাম উদ্দিন সালেহ › বিস্তারিত পোস্টঃ

পার্সোনাল জার্নালিজম

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন সৎ ও বস্তুনিষ্ট সাংবাদিকতা ভূলন্ঠিত ও কোনঠাসা এবং সাংবাদিকদের অধিকাংশই আত্মবিক্রিত এবং বিভিন্ন মহল ও কর্তৃপক্ষের তাঁবেদারিতে লিপ্ত, তখন পার্সোনাল জার্নালিজম বা ব্যক্তিগত সাংবাদিকতাই পারে দিশেহারা পাঠক তথা জনগণকে সঠিক তথ্য ও দিক নির্দেশনা দিতে। এসব বিষয় বিবেচনা করে এখানে পার্সোনাল জার্নালিজম বা ব্যক্তিগত সাংবাদিকতার কিছু নিয়মনীতি তুলে ধরা হলো-
আমার বিশ্বাস ফেইসবুকের মাধ্যমে ইতোমধ্যে ব্যক্তিগত সাংবাদিকতা শুরু হয়ে গেছে। বিগত রাজনৈতিক অস্থিরতার সময়ে এবং এখনো এদেশের অনেক মানুষ সংগতকারণেই অনেক ক্ষেত্রে সংবাদ ও টিভির চেয়ে ফেইসবুকের উপর বেশি নির্ভর করতে দেখা গেছে এবং যাচ্ছে। এখন শুধু এটাকে একটি সুষ্ঠু ও স্বাভাবিক নিয়ম নীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত ও বিকশিত করা দরকার।
পার্সোনাল জার্নালিজম বা ব্যক্তিগত সাংবাদিকতার নীতিমালা প্রসঙ্গে
পার্সোনাল জার্নালিজম বা ব্যক্তিগত সাংবাদিকতার ক্ষেত্রে ব্যক্তি নিজেই সংবাদ বা চিত্রের সংগ্রাহক (সংবাদদাতা কিংবা আলোকচিত্রী) এবং এর সত্যতা যাচাইকারক ও সম্পাদনাকারী (বার্তা সম্পাদক)। তাই স্বাভাবিকভাবেই তাকে সাংবাদিকতার প্রচলিত আন্তর্জাতিক ও মানবিক নীতিমালা মেনে চলতে হবে। যেহেতু একটি সংবাদ, প্রতিবেদন, মন্তব্য প্রতিবেদন বা সম্পাদনকীয় এমনকি চিত্রের সব কিছুই তার নিজের উপর নির্ভর করছে তাই তাকে অধিক অনুসন্ধিৎসু, সচেতন, সতর্ক ও দায়িত্বশীল হতে হবে, পরিচয় দিতে হবে মেধা ও দক্ষতার। তবে প্রশ্ন জাগতে পারে, এধরণের সাংবাদিকতা কি আদৌ কোন পেশা হতে পারে কিংবা এতে আর্থিক ফায়দা কি?
এর জবাবে বলা যায়, ব্যক্তিগত সাংবাদিকতা একজনকে একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেবে। এতে তিনি এক ধরণের তৃপ্তি অনুভব করবেন। এধরনের সাংবাদিকতায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে বিশ্বের যে কোন প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া তাকে ডেকে নিতে পারে উচ্চ বেতন ও সম্মানী দিয়ে। শুধু মিডিয়া নয় মিডিয়া সংশ্লিষ্ট যে কোন চাকুরী বা কাজ পেতেও ব্যক্তিগত সাংবাদিকতার দক্ষতা কাজে লাগতে পারে। এখান থেকেই জন্ম নিতে পারে দেশের খ্যতিমান সাংবাদিক। সর্বোপরি নিজেকে অন্যায়ের বিরুদ্ধে এবং সত্য ও ন্যায়ের স্বপক্ষে একজন দৃঢ়চিত্ত ও মানবিকতাসম্পন্ন ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সহায়ক হতে পারে পার্সোনাল জার্নালিজম বা ব্যক্তিগত সাংবাদিকতা।
আরেকটি বিষয়, ব্যক্তিগত সাংবাদিকদের পরিচয় হবে তাদের কাজে, যা তাৎক্ষনিকভাবে প্রকাশিত হবে। তাৎক্ষনিক পাওয়া যাতে এর ফিডব্যক বা প্রতিক্রিয়া, তাদেরকে অগণিত ভূয়া আইডি কার্ড ও গাড়িতে স্টিকার লাগানো স্বঘোষিত সাংবাদিককের থেকে আলাদা করবে এ ধরণের নতুন ধারার সাংবাদিকতা। ব্যক্তিগত সাংবাদিকতা অন্যান্য পেশাগত দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকেও করা যাবে, এতে সময়ও লাগবে কম। নিঃসন্দেহে ফেইসবুকে ব্যক্তিগত সাংবাদিকতা সম্ভবানময়। কারণ ফেইসবুকের মতো সামাজিক গণমাধ্যমগুলো হবে আগামী দিনের সবচেয়ে কার্যকর তথ্য ও যোগাযোগ মাধ্যম, যা একটি সত্য, সুন্দর, ন্যায়নিষ্ট ও মানবিক সমাজ তথা বিশ্ব গঠনে সাহায্য করবে।
একজন ভালো ব্যক্তিগত সাংবাদিককে সমাজের সকল স্তরের মানুষ এবং সরকারের সকল মহল অবশ্যই গুরুত্ব দেবে ও তার সংবাদ প্রতিবেদন প্রতিনিয়ত অনুসরন করবে। অপসাংবাদিকতা করলে একক ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে ব্যবস্থা নিতে পারবে ফেইসবুক কর্তৃপক্ষ, যারা প্রচলিত পত্র পত্রিকা বা টিভি চ্যানেলের মালিকদের মতো কিংবা সরকার নিয়ন্ত্রিত মিডিয়ার মত হবে না। এভাবে ব্যক্তি নিজেও এক সময় পার্সোনাল জার্নালিষ্ট বা শুধুই জার্নালিষ্ট বা সাংবাদিক হিসেবে পরিচয় দিতে পারবেন, এ জন্য কারো বা কোন প্রতিষ্ঠানের পরিচয়পত্র লাগবে না। নিজের পরিচয়ে নিজেই হবেন মহান সাংবাদিকতা পেশায় একজন গর্বিত কর্মী।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

আহমেদ জী এস বলেছেন: নিজাম উদ্দিন সালেহ ,




একটি ভালো বিষয়ের অবতারনা করেছেন । এগুলো ঠিকই লিখেছেন -----বস্তুনিষ্ট সাংবাদিকতা ভূলন্ঠিত ও কোনঠাসা এবং সাংবাদিকদের অধিকাংশই আত্মবিক্রিত এবং বিভিন্ন মহল ও কর্তৃপক্ষের তাঁবেদারিতে লিপ্ত, তখন পার্সোনাল জার্নালিজম বা ব্যক্তিগত সাংবাদিকতাই পারে দিশেহারা পাঠক তথা জনগণকে সঠিক তথ্য ও দিক নির্দেশনা দিতে।
কিন্তু প্রশ্ন হলো পার্সোনাল জার্নালিজম যিনি করবেন তিনি কি এই অতি বাস্তবতার বাইরে যেতে পারবেন ?
অবশ্য আপনি আবার লিখেছেন - তাই তাকে অধিক অনুসন্ধিৎসু, সচেতন, সতর্ক ও দায়িত্বশীল হতে হবে, পরিচয় দিতে হবে মেধা ও দক্ষতার।
এধরনের মানুষ আপনি কোথায় পাবেন ? হাতে গোনা যারা এমন মানুষ আছেন, তারা তো কোনঠাসা হয়ে পড়বেন দু'দিনেই । তাদের বস্তুনিষ্ট সাংবাদিকতা তো ভুলুন্ঠিত হয়ে যাবে পঁচা-গলা এই সমাজের পথে ঘাটে ।
তবুও আশায় রইলুম ......

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

নিজাম উদ্দিন সালেহ বলেছেন: ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর মন্তব্যের জন্য। প্রকৃত দায়িত্ববান মানুষ সহজে পথ হারায় না। নতুন ধারাটি কিন্তু বিদেশে ভালোই কাজ করছে। আশায় বসতি।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

নিজাম উদ্দিন সালেহ বলেছেন:

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

নিজাম উদ্দিন সালেহ বলেছেন: ২৭ সেপ্টেম্বর বিকেল ৫-০০ টায় সিলেটে অনুষ্ঠিত হবে ‘সোশ্যাল মিডিয়ায় পার্সোনাল জার্ণালিজমঃ সাংবাদিকতার নতুন দিগন্ত’ শীর্ষক সেমিনার। এতে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা অংশ নেবেন। স্হান-এক্সেলসিয়র সিলেট হোটেল এণ্ড রিসোর্ট কনফারেন্স হল, খাদিমপাড়া, সিলেট। আয়োজক -‘পারসোনাল জার্ণালিস্টস ফোরাম’ (পিজেএফ) এবং পৃষ্ঠপোষক- যুক্তরাজ্যভিত্তিক অনলাইন পোর্টাল ‘সময়২৪.কম’। আপনাদের উপস্হিতি একান্ত কাম্য।
এ সংক্রান্ত পরবর্তী সেমিনার অনুষ্ঠিত হবে ঢাকায় ২০১৬ ইং সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭

নিজাম উদ্দিন সালেহ বলেছেন: আগামী দিনের সাংবাদিকতা হবে পারসোনাল জার্নালিজম, এটাকে এড়িয়ে যাবার সাধ্য কারো নেই
-- শিক্ষাবিদ লেঃ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ
ব্যক্তিগত সাংবাদিকতাই পারে দিশেহারা পাঠককে সঠিক তথ্য ও দিক নির্দেশনা
দিতে। পারসোনাল জার্নালিজম এমন একটি মাধ্যম যেখানে যেকোনো নাগরিক
তার নিজস্ব মতামত তুলে ধরার পাশাপাশি সমাজের দুঃখ দুর্দশার চিত্র, অবহেলিত
মানুষের জীবনধারা এবং সমাজের অন্যায় ও অবিচারের কথা জনসম্মুখে নিয়ে
আসতে পারেন। পারসোনাল জার্নালিজমের ভবিষ্যত আশাব্যঞ্জক।
দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক কবি নিজাম উদ্দীন সালেহ’র উদ্যোগে
'পারসোনাল জার্নালিজম ইন সোশ্যাল মিডিয়াঃ এ নিউ হরাইজন অব
জার্নালিজম’ শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
এক্সেলসিয়র সিলেট এর সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আরো বলেন,
পারসোনাল জার্নালিজমের ক্ষেত্রে জবাবদিহিতার তেমন কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে
পারসোনাল জার্নালিষ্টদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। নৈতিকতা সম্পন্ন হতে
হবে। আমাদের নৈতিকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোনো কোনো সময়
সাংবাদিকদের সমালোচিত হতে হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে অসংখ্য ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন অনলাইন পত্রিকার সৃষ্টি হয়েছে। যে কারণে অসংখ্য ভুয়া সাংবাদিকের উৎপাত বেড়ে গেছে। যারা সাংবাদিকতা পেশার সাথে জড়িত তারা এখন নিজেদের পরিচয় দিতেও কুন্ঠাবোধ করেন। সেক্ষেত্রে পারসোনাল
জার্নালিজম অনেকটাই উত্তম।
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সময় টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সাঈদ
চৌধুরীর সভাপতিত্বে এবং দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার খালেদ আহমদের
সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অধূনালুপ্ত দৈনিক পূণ্যভূমির সম্পাদক
মুকতাবিস উন নূর, সিলেট প্রেসক্লাবের বর্তমান সভাপতি ইকবাল সিদ্দিকী,
সাবেক সভাপতি আহমেদ নূর, অধ্যক্ষ কবি আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ লেঃ কর্নেল
(অব.) সৈয়দ আলী আহমদ, কবি মুকুল চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের
সহসভাপতি মাহবুবুর রহমান, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি
ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ,
রোটারী ক্লাব অব ক্বীনব্রীজের প্রেসিডেন্ট এডভোকেট রফিক চৌধুরী,
এডভোকেট কবি কামাল তৈয়ব ও শেভরণ বাংলাদেশের এইচইএসটিসি প্রশিক্ষণ
কেন্দ্রের কো-অর্ডিনেটর শাহ মনসুর আলী নোমান।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী তার বক্তব্যে বলেন, পরসোনাল জার্নালিজমকে যে অভিধায়ই আখ্যায়িত করা হোক, এই ধারাটি এখন আন্তর্জাতিক অঙ্গণে একটি আলোচনা-সমালোচনার বিষয়। এটাকে অস্বীকার করার উপায় নেই। তবে এর ব্যবহার যাতে সুষ্ঠু ও কল্যাণমুখী হ্‌য় সেদিকে খেয়াল রাখতে হবে।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল কবি কালাম আজাদ সোশ্যাল মিডিয়াভিত্তিক এই নতুন ধারার সাংবাদিকতাকে মানুষের জন্য মুক্ত বাতায়ণ আখ্যায়িত করে বলেন, জনগণের স্বাধীন মত প্রকাশ ও বস্তুনিষ্ট রিপোর্টিংয়ের ক্ষেত্রে পারসোনাল জার্নালিজম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্ণেল (অবঃ) সৈয়দ আলী আহমদ কলুষিত হয়ে পড়া এদেশের অধিকাংশ মিডিয়ার সমালোচনা ও জনগণের মতামতভিত্তিক পারসোনাল জার্নলিজমের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, আগামী দিনের সাংবাদিকতা হবে পারসোনাল জার্নালিজম, এটাকে এড়িয়ে যাবার সাধ্য কারো নেই।
সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের সিলেট ব্যুরো চীফ আহমেদ নূর বলেন, যুক্তরাষ্ট্রে ষাটের দশকে ‘ভিলেজ ভয়েস’ পত্রিকার মাধ্যমে যে পারসোনাল জার্নালিজমের সূচনা, তা এখন একটি জনপ্রিয় ধারায় পরিণত হতে চলেছে। সময়ই বলে দেবে সাংবাদিকতার ইতিহাসে এর স্হান কোথায় হবে।
সময় টিভি চ্যানেলের স্টাফ রিপোর্টার ইকরামুল কবির বলেন, পারসোনাল জার্নালিজম সাংবাদিকতার ক্ষেত্রে একটি নতুন আইডিয়া। এ নিয়ে আরো একাডেমিক আলোচনা-পর্যালোচনা এর দিক নির্দেশনা ও ভবিষ্যত নির্ধারণে সহায়ক হবে।
বিশিষ্ট কবি ও গবেষক মুকুল চৌধুরী বলেন, সাংবাদিক নিজাম উদ্দীন সালেহ উপস্হাপিত পারসোনাল জার্নালিজমের সূচনা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে এর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার অবকাশ রয়েছে।তথ্য আদান-প্রদানে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য।
একাত্তর টিভির স্টাফ রিপোর্টার ইকবাল মাহমুদ পারসোনাল জার্নালিজের সমালোচনা করে বলেন, এটা প্রচলিত সাংবাদিকতার নীতিমালার বাইরে এবং এতে জবাবদিহিতার কোন সুযোগ না থাকায় এর অপব্যবহারের আশংকা সমধিক।
এডভোকেট কবি কামাল তৈয়ব বলেন, পারসোনাল জার্নালিজমের আন্তর্জাতিক ভিত্তি ও প্রাসঙ্গিকতা রয়েছে । এটাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবেনা। সময়ে এটা তার উপযুক্ত স্হানটি অধিকার করে নেবেই।
সভাপতির ভাষণে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সময় টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক সাঈদ চৌধুরী বলেন, পারসোনাল জার্নালিজম সাংবাদিকতার একটি আধুনিকতম, সময়োপযোগী ও গতিশীল বিবর্তন, যার প্রতি মানুষের অকুন্ঠ সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ এই নতুন ধারার প্রবক্তা ও প্রোপোন্যান্ট হিসেবে সাংবাদিক নিজাম উদ্দীন সালেহ’র ভূমিকা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, এডভোকেট দিলওয়ার হোসেন দিলু,
প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. আফতাব উদ্দিন, সাবেক
কোষাধ্যক্ষ আব্দুর রশিদ রেনু, দৈনিক কাজিরবাজার এর নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, এন বাংলার সিলেট ব্যুরো প্রধান শাহ মুজিবুর
রহমান জকন, প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খান,
বৈশাখী টিভির সিলেট ব্যুরো প্রধান শাহাব উদ্দিন শিহাব, বাংলাদেশ ব্যাংকের
যুগ্ম পরিচালক আমিনুল ইসলাম, চ্যানেল এস’র হেড অব প্রোগ্রাম ফারহান
মাসুদ খান, রোটারিয়ান শাহ শেরওয়ান মো. কামালী, সাবেক কাউন্সিলর নাজনিন
আক্তার কনা, বৃটিশ বাংলাদেশ চেম্বারের পরিচালক আব্দুল কাইউম, সাপ্তাহিক ইউরো
বাংলার সাবেক সম্পাদক আব্দুল মোনিম ক্যারল, এক্সেলসিয়র সিলেটের পরিচালক
আহমদ আলী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, ফটো সাংবাদিক
হুমায়ূন কবির লিটন, নাট্যকর্মী আব্দুর রব তাপাদার, সাংবাদিক এম রহমান
ফারুক, প্রবাসী শাহ মোজাহিদ আহমদ বেলাল , দৈনিক জালালাবাদ'র বিজ্ঞাপন ম্যানেজার রশিদ আহমদ প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন এনামুল করিম চৌধুরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.